0০011161715 ২২ আল-বিদায়া ওয়ান নিহায়া খলীফা ওয়ালীদ ইব্ন ইয়াধীদকে । ওয়ালীদ নির্দেশ দিয়েছিল ইয়াহ্ইয়াকে ছেড়ে দিতে এবং তার সাথীদের সাথে মিলিত হবার সুযোগ দিতে । খলীফার নির্দেশ পেয়ে নাসর ইবৃন সাইয়ার ইয়াহইয়াকে ছেড়ে দেয় এবং সাথে বহু মূল্যবান সাজ-সরঞ্জাম দিয়ে তাকে দামেক্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিন্তু কিছু দুর অতিক্রম করার পর নাসর ইবৃন সাইয়ার বিশ্বাসঘাতকতা করে ইয়াহইয়া ও তার সাথীদেরকে হত্যা করার জন্যে একদল সৈন্য প্রেরণ করে । এই দলে প্রায় ১০,০০০ (দশ হাজার) সৈন্য ছিল। তারা ইয়াহ্ইয়া ও তার অনুসারীদের উপর আক্রমণ চালায়। ইয়াহইয়া পাল্টা আক্রমণ চালান এবং সরকারী বাহিনীকে পর্ুদস্ত ও পরাজিত করে দেন । তারা ছিলেন মাত্র ৭০ জন। তারা সরকারী বাহিনীর সেনাপতিকে হত্যা করেন এবং প্রচুর ধন-সম্পদ ছিনিয়ে নেন। এরপর সরকারের পক্ষ থেকে দ্বিতীয় সেনা ইউনিট পাঠানো হয় । তারা ইয়াহইয়া ও তার অনুসারীদেরকে পরাজিত করে এবং ইয়াহ্ইয়ার মাথা কেটে নেয়। এ যাত্রায় সরকারী বাহিনী ইয়াহ্ইয়ার সকল সাথীকে হত্যা করে । আল্লাহ্ তাদের প্রতি দয়া করুন । ১২৬ হিজরী সন এই হিজরী সনে ওয়ালীদ ইব্ন ইয়াধীদ ইবন আবদুল মালিক নিহত হয় । বস্তুত তার বংশ পরিচয় হল ওয়ালীদ ইব্ন ইয়াধীদ ইব্ন আবদুল মালিক ইব্ন মারওয়ান ইব্ন হাকাম, আবু আব্বাস উমাভী, দামেস্কী । তার চাচা হিশামের মৃত্যুর পর ওই বছরই তার খলীফা হবার পক্ষে বায়আত গ্রহণ করা হয়। তার পিতা ইয়ামীদের নির্দেশ তাই ছিল। এই বিষয়টি আমরা ইতিপূর্বে উন্মেখ করেছি। তার মাতা হলো হাজ্জাজের মাতা, মুহাম্মাদ ইব্ন ইউসুফ ছাকাফীর কন্যা, ৯০ হিজরী সনে তার জন্ম হয়। কেউ বলেছেন ৯২ হিজরী সনে । আর কেউ বলেছেন ৮৭ হিজরী সনে । ১২৬ হিজরী সনের জুমাদাল-উখ্রা মাসের দুইদিন অবশিষ্ট থাকতে বৃহস্পতিবার সে নিহত হয়। তার হত্যাকাণ্ডে জনসাধারণের মধ্যে চরম বিশৃংখলতা ও অরাজকতা সৃষ্টি হয়। তবুও কথা হল তার পাপাচারিতা ও নষ্টামির ফলশ্র্তিতে সে নিহত হয়েছে । কেউ বলেছেন তার ধর্মচ্যুতির ফলে তাকে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ (র) বলেছেন, আবু মুগীরা উমর ইব্ন খাত্তাব (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী পত্রী উম্মু সালমা (রা)-এর ভাইয়ের ঘরে টি নিটল সিরাগা রর সা রেখেছিল ওয়ালীদ ৷ এ সংবাদ শুনে রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ ডি 10-6252155555815558 জি ৪275185485158175-550 54 “তোমরা তো তোমাদের ফিরআওনের নামে তার নাম রেখেছ, অবশ্যই এই উম্মতের মধ্যে একজন লোকের জন্ম হবে তার নাম হবে ওয়ালীদ । ফিরআওন তার সম্প্রদায়ের মধ্যে যে পরিমাণ বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছিল এই লোক এই উম্মতের মধ্যে তার চেয়ে অধিক বিশৃংখলা ও বিপর্যয় সৃষ্টি করবে ।” হাফিয ইব্ন আসাকির বলেন, ওয়ালীদ ইব্ন মুসলিম, মা'কাল ইব্ন ঘিয়াদ, মুহাম্মান ইব্ন কাছীর এবং বিশ্র ইব্ন বকর প্রমুখ এই হাদীস আওযাঈ হতে বর্ণনা করেছেন। কিন্তু তারা ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।