Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ 598
📝 Text 📖 PDF

0০011161715 এই হিজরী সনে যেসব বিশিষ্ট ব্যক্তির ওফাত হয় মুহাম্মদ ইব্ন আলী সাফ্ফাহ্‌ এবং মানসুরের পিতা । তিনি তার পিতা থেকে, দাদা থেকে সাঈদ ইব্‌ন যুবায়র এবং অন্য কতক লোক থেকে হাদীস বর্ণনা করেছেন। তার থেকে বহু লোক হাদীস বর্ণনা করেছে। তাদের মধ্যে তার দুই পুত্র খলীফা আবু আব্বাস আবদুল্লাহ্‌ সাফ্ফাহ্‌ এবং খলীফা আবু জা“ফর আলীকে খলীফা মনোনয়নের ওসয়ীত করে যান। তিনি ইতিহাস সম্পর্কে প্রভূত জ্ঞানের অধিকারী ছিলেন । মুহাম্মদ ইব্ন হানাফিয়্যা বলেছিলেন মুহাম্মদ ইব্ন আলীকে যে খিলাফতের দায়িতৃ অবিলম্বে আপনার বংশধরদের মধ্যে আসবে । ৮৭ হিজরী সনে তিনি খিলাফত প্রাপ্তির দু'আ করেছিলেন । তিনি অনবরত দু'আ করেই যাচ্ছিলেন । এক পর্যায়ে এই হিজরী সনে তিনি মারা যান। কেউ বলেছেন তার মৃত্যু হয়েছে ১২৪ হিজরী সনে আবার কেউ বলেছেন ১২৬ হিজরী সনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর । মুহাম্মদ ইবন আলী একজন রূপবান ও সুদর্শন ব্যক্তি ছিলেন । তার মৃত্যুর পর তার ছেলে খিলাফত লাভ করে। তারপর ৩২ বছরের মাথায় বনু উমাইয়া থেকে তারা খিলাফতের পদ ছিনিয়ে নেয় । এই বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে । ইয়াহইয়া ইব্ন যায়দ এই হিজরী মনে অর্থাৎ ১২৫ হিজরী সনে যারা ইনতিকাল করেছেন তাদের অন্যতম হলেন যাইদ যখন ১২১ হিজরী সনে নিহত হলেন তখন ইয়াহ্ইয়া নিজে আত্মগোপন করে রইলেন। তিনি খুরাসানের বালখ শহরে হারীশ ইবৃন আমর ইব্‌ন দাউদের আশ্রয়ে লুকিয়ে অবস্থান করছিলেন । এরই এক পর্যায়ে খলীফা হিশামের মৃত্যু হয়। তারপর ইয়াহ্‌ইয়া ইবৃন যাইদের আকীল ইব্‌ন মা'কাল আজালীর মাধ্যমে বালখের শাসনকর্তার নিকট লিখিত নির্দেশ পাঠায় হারীশকে গ্রেফতার করার জন্যে ৷ সে হারীশকে গ্রেফতার করে নাসরের নিকট পাঠিয়ে দেয়। সে হারীশকে একে একে ছয়শত চাবুক আঘাত করে | তবুও হারীশ ইয়াহ্ইয়া ইব্ন যাইদের অবস্থান সম্পর্কে কিছু জানায়নি । ইতিমধ্যে হারীশের ছেলে সেখানে উপস্থিত হয় এবং ইয়াহ্‌ইয়া ইব্‌ন যাইদের অবস্থান শাসকদেরকে জানিয়ে দেয় । তারপর ইয়াহ্ইয়াকে গ্রেফতার করা হয়। এই সংবাদ নাসর ইব্‌ন সাইয়ার জানিয়ে দেয় ইউসুফ ইব্‌ন উমরের নিকট । সে সংবাদটি জানায় ৃ ড/৬/৬/.9110001109.001)

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.