0০011161715 ২০ আল-বিদায়া ওয়ান নিহায়া রাখে । কারণ, তারা দুইজন হল পূর্ববর্তী খলীফা হিশামের মামা । এরপর যেন তাদেরকে ইরাকের প্রশাসক ইউসুফ ইব্ন উমরের নিকট প্রেরণ করে । যেন তাদের দুইজনকে ইউসুফের নিকট পাঠায় যে পদের দুইজনের উপর চরম নির্যাতন চালায়। এক পর্যায়ে তারা দুইজন মারা যায়। সে তাদের থেকে প্রচুর ধন-সম্পদও আদায় করে। এই হিজরী সনে খলীফা ওয়ালীদ ইউসুফ ইব্ন মুহাম্মদ ইব্ন ইয়াহ্ইয়াকে পবিত্র মদীনার কাী নিয়োগ করে । এই হিজরী সনে ওয়ালীদ ইবৃন ইয়াধীদ তার আপন ভাইয়ের নেতৃত্বে একদল সৈনিক পাঠায় কাবরাস-অধিবাসীদের বিরুদ্ধে এবং তাকে এই নির্দেশ দেয় যে, সে যেন ওদেরকে সিরিয়া কিংবা রোমান অঞ্চলে যাবার ইখতিয়ার দেয়। ফলে ওদের কেউ সিরিয়া গিয়ে মুসলমানদের প্রতিবেশ্বিত্ গ্রহণ করে আর কেউ কেউ রোমান অঞ্চলে চলে যায়। ইব্ন জারীর বলেন, এই হিজরী সনে সুলায়মান ইবৃন কাছীর, মালিক ইব্ন হায়ছাম, লাহিযি ইব্ন কুরায়য, কাহতাবা ইব্ন শাবীব প্রমুখ আগমন করে এবং তারা মুহাম্মদ ইবৃন আলীর সাথে সাক্ষাত করে । তারা আবূ মুসলিমের তৎপরতা সম্পর্কে তাকে অবহিত করে । তিনি বললেন, সে কি স্বাধীন মানুষ নাকি ক্রীতদাস ? তারা বলল যে, সে নিজেকে স্বাধীন বলে দাবী করে, কিন্তু তার মালিক তাকে ক্রীতদাসরূপে গণ্য করে । এরপর তারা আবূ মুসলিমকে ক্রয় করতঃ তাকে মুক্ত ও স্বাধীন করে দেয় । তারা মুহাম্মদ আলীকে ২ লক্ষ দিরহাম এবং ৩০ হাজার দিরহামের জামা-কাপড় প্রদান করে । মুহাম্মদ ইবন আলী তাদেরকে বললেন যে, সম্ভবত এই বছরের পর তোমরা আমার সাক্ষাত পাবে না । আমি যদি মারা যাই তবে তোমরা স্মরণ রেখো যে, তোমাদের সাথী ইব্রাহীম ইব্ন মুহাম্মদ সে আমারই ছেলে । তার প্রতি সদাচরণ করার জন্যে আমি তোমাদেরকে ওসীয়ত করলাম । বস্তুত এই বৎসর যুল্-কা“দাহ্ মাসের শুরুতে মুহাম্মদ ইব্ন আলী ইনতিকাল করেন । তার পিতার মৃত্যুর সাত বছর পর তিনি মারা গেলেন । এই হিজরী সনে ইয়াহইয়া ইব্ন যায়দ ইব্ন আলী খুরাসান অঞ্চলে নিহত হয়। এই হিজরী সনে আমীর-ই-হজ্জ হিসেবে পবিত্র মক্কা, মদীনা ও তায়েফের প্রশাসক ইউসুফ ইব্ন মুহাম্মদ ছাকাফী লোকজন নিয়ে হজ্জ সম্পন্ন করেন। এই সময়ে গভর্নর হিসেবে ইরাকে ছিলেন ইউসুফ ইব্ন উমর, খুরাসানে ছিলেন নাসর ইব্ন সাইয়ার। এক পর্যায়ে নাসর ইব্ন সাইয়ার প্রচুর হাদিয়া-তুহ্ফা ও উপহার সামগ্রী নিয়ে লোকজনের বিশাল দল সহকারে খলীফা ওয়ালীদ ইব্ন ইয়ামীদের নিকট যাত্রা করেন। কিন্তু তারা ওয়ালীদের সাথে সাক্ষাত করার পূর্বে সে নিহত হয়। ড/৬/৬/.91100109.00])
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।