0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯ ১0 সি লৈ ০২2 ৮ ৯০০১4০0০০০৯ “তোমাদের পাওনা নষ্ট করা আমার জন্যে নিষিদ্ধ । তোমাদের পাওনা বিষয়ে মাসে মাসে দফতর প্রস্তুত করা হবে এবং ওগুলো ছাপিয়ে দেওয়া হবে ।” এই হিজরী সনে খিলাফতে তার উত্তারাধিকারীর নাম ঘোষণা করে । তার মৃত্যুর পর প্রথমে তার ছেলে হাকাম এবং তারপর উছমান খলীফা নিযুক্ত হবে বলে সে সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে বায়আত বা অঙ্গীকার দানের জন্যে সে ইরাক ও খুরাসানের গভর্নর ইউসুফ ইব্ন উমরের নিকট বার্তা পাঠায় ৷ সে এই বার্তা ধেরণ করে খুরাসানের উপ-প্রশাসক নাসর ইব্ন সাইয়ারের নিকট । তারপর এই প্রস্তাবের সমর্থনে নাসর ইব্ন সাইয়ার একটি আবেদনধর্মী ও আবেগপূর্ণ দীর্ঘ বক্তৃতা প্রদান করে। ইব্ন জারীর এই বক্তব্য পরিপূর্ণভাবে উদ্ধৃত করেছেন। নাসর ইব্ন সাইয়ার পূর্বে-পশ্চিমে সর্বত্র ওয়ালীদের ক্ষমতা ও প্রতিপত্তি মজবুত করে দেয় এবং সর্বত্র তার দুই ছেলের পরবর্তী খলীফা হবার পক্ষে বায়আত গ্রহণ করে । পুরস্কারস্বরূপ খলীফা ওয়ালীদ নাসর ইব্ন সাইয়ারকে খুরাসানের স্থায়ী গভর্নর ঘোষণা করে চিঠি প্রেরণ করে। এরপর ইউসুফ ইব্ন উমর খলীফা ওয়ালীদের সাথে সাক্ষাত করে । সে খুরাসানের শাসনভার তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় । ওয়ালীদ তাই করে। খলীফা হিশামের শাসনামলে যেমনটি ছিল ওয়ালীদ তাই পুনর্বহাল করল । নাসর ইব্ন সাইয়ার পূর্বের ন্যায় ইউসুফের অধীনে উপ-প্রশাসকের দায়িত্ব পালন করবে । এ পর্যায়ে শাসনকর্তা ইউসুফ ইব্ন উমর নাসর ইব্ন সাইয়ারকে এই মর্মে চিঠি লিখল যে, অতি সত্ব প্রচুর হাদিয়া-তৃহফা এবং উপহার নিয়ে সে যেন পরিবার-পরিজনসহ খলীফার দরবারে উপস্থিত হয় । নাসর ইবৃন সাইয়ার ১০০০ ক্রীতদাস ঘোড়ার পিঠে চড়িয়ে ১০০০ তরুণী, প্রচুর স্বর্ণ ও রূপার পাত্রসহ হাদিয়া-তুহ্ফার বিশাল বহর নিয়ে রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করে । খলীফা ওয়ালীদ তাকে খুব তাড়াতাড়ি উপস্থিত হবার এবং সাথে তানপুরা, দোতারা-সেতারা, তবলা ইত্যাদি বাদ্যযন্ত্র সাথে নিয়ে আসতে নির্দেশ দিল। ওয়ালীদের এই পদক্ষেপ মানুষের নিকট পসন্দ হয়নি । তারা ওয়ালীদকে ঘৃণা ও অপসন্দ করতে লাগল । | জ্যোতিষিগণ নাসর ইব্ন সাইয়ারকে বলল যে, অবিলম্বে সিরিয়া অঞ্চলে ফিতনা ও বিশৃংখলা সৃষ্টি হবে । ফলে নাসর ইব্ন সাইয়ার রাজদরবারে যাচ্ছিল বিলম্ব করে। পথিমধ্যে তার নিকট খলীফা ওয়ালীদের মৃত্যু সংবাদ পৌছে। বাহক তাকে জানায় যে, খলীফা ওয়ালীদ নিহত হয়েছে এবং সিরিয়াতে প্রচণ্ড সংঘর্ষ ও বিশৃংখলা চলছে। নাসর তার সাথী-সঙ্গী ও আসবাবপত্র নিয়ে পার্শ্ববর্তী এক শহরে ঢুকে যায় এবং সেখানে অবস্থান করতে থাকে । তার নিকট সংবাদ পৌছে যে, ইউসুফ ইব্ন উমর ইরাক ছেড়ে পালিয়ে গিয়েছে এবং সেখানেও বিশুংখলা চলছে। এই সংঘর্ষ ও বিশৃংখলা শুরু হল খলীফার মৃত্যুকে কেন্দ্র করে । এই বিষয়টি আমরা আলোচনা করব। মহান আল্লাহই সাহায্যকারী । . | এই হিজরী সনে খলীফা ওয়ালীদ ইউসুফ ইবৃন মুহাম্মদ ইবৃন ইউসুফ ছাকাফীকে পবিত্র মক্কা, মদীনা ও তায়িফের প্রশাসক নিযুক্ত করে এবং তাকে নির্দেশ দেয় যেন ইবরাহীম ইব্ন হিশাম এবং মুহাম্মদ ইবৃন হিশাম ইব্ন ইসমাঈল মাখযুমীকে পবিত্র মদীনায় হেয়প্রতিপন্ন ও লাঞ্কিত করে ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।