Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া প্রতিবাদের ভয়ে খলীফা হিশাম তা থেকে বিরত থাকতেন । যুহরীর এই ষড়যন্ত্র ওয়ালীদের জানা ছিল। এজন্যে সে যুহরীকে ঘৃণা করত এবং তাকে হুমকি-ধমকি দিত । উত্তরে যুহরী বলত যে, হে পাপিষ্ঠ ! আমাকে ধমক দিয়ে লাভ নেই মহান আল্লাহ্‌ কখনো তোমাকে আমার উপর কতৃত ও ক্ষমতা চালাতে দিবেন না। ওয়ালীদ খলীফা পদে অধিষ্ঠিত হবার পূর্বে ইমাম যুহরী (র) ইনতিকাল করেন। বস্তুত চাচা হিশামের নাগালের বাহিরে গিয়ে ওয়ালীদ গ্রাম্য জনপদে বসবাস করছিল । চাচা খলীফা হিশামের মৃত্যু পর্যন্ত সে গ্রামেই ছিল। হিশামের মৃত্যুর পর তার ধনসম্পদ সংরক্ষণের নির্দেশ দিল ওয়ালীদ। তারপর দ্রুত গতিতে সে গ্রাম ছেড়ে দামেক্কের উদ্দেশ্যে যাত্রা করে। রাজধানীতে এসে ওয়ালীদ বিভিন্ন গুরুতৃপূর্ণ পদে কর্মচারীদেরকে নিয়োগ দেয় । দেশের সকল অঞ্চল থেকে তার প্রতি আনুগত্য আসতে থাকে । অভিনন্দন জানানোর জন্য বিভিন্ন প্রতিনিধিদল আসতে থাকে ওয়ালীদের দরবারে । ্‌ এদিকে মারওয়ান ইব্‌ন মুহাম্মদ. ছিল তৎকালীন আর্মেনিয়া রাজ্যের গভর্নর, সে ওয়ালীদকে লিখেছিল আল্লাহ্‌র বান্দাদের উপর মহান আন্রাহ্‌্র খিলাফতের দায়িত্প্রাপ্ত ওয়ালীদের প্রতি মহান আল্লাহ্‌ বরকত নাযিল করুন । আপন রাজ্যে মহান আন্মাহ্‌ তার ক্ষমতা প্রতিষ্ঠিত করে দিন। হিশামের মৃত্যু এবং ওয়ালীদের খিলাফত লাভে মারওয়ান ওয়ালীদকে অভিনন্দন জানায় এবং তার মালামাল রক্ষায় তার অবদানের কথা উল্লেখ করেন । মারওয়ান আরো জানায় যে, তার অধীনস্থ রাজ্যে সে নতুনভাবে ওয়ালীদের জন্যে বায়আত গ্রহণ করেছে এবং তাতে ওই রাজ্যের জানলা সাজি স্থলাভিষিক্ত করে মারওয়ান সশরীরে রাজধানীতে এসে খলীফার সাথে দেখা করত বলে এবং সে খলীফাকে জানায় । | খিলাফতের দায়িত্‌ গ্রহণ করার পর ওয়ালীদ প্রজা-সাধারণের প্রতি সদাচরণ ও ভাল ব্যবহার করতে শুরু করে। সে খোড়া, বিকলাঙ্গ, কুষ্ঠ রোগী এবং সকল অন্ধ লোকের জন্যে সরকারের পক্ষ থেকে একজন করে খাদিম ও তত্ত্বাবধায়ক বরাদ্দ করেছিল এবং মুসলমানদের পোষ্যদের জন্যে বায়তুল মাল হতে প্রচুর হাদিয়া-তুহ্ফা ও উপহার সরবরাহ করল । জনসাধারণের রাষ্ট্রীয় ভাতা বৃদ্ধি করেছিল । বিশেষত সিরিয়াবাসী ও রাষ্ট্রীয় মেহমানদেরকে সে প্রচুর উপহার-উপটৌকন প্রদান করেছিল । খলীফা ওয়ালীদ একজন দানশীল, সম্মানিত ও প্রশংসাযোগ্য শাসক ছিল। সে নিজে কবি ছিল । তার নিকট কিছু চাওয়া হলে সে কোন দিন তা দিতে “না” করেনি । নিজের এয়ার রা ক বিরোধিতা না করে তাহলে দুঃখ- বেদনার আকাশ তোমাদের উপর থেকে সরে যাবে ।” শিট ৬৯০ 42৮515 + দি০১5100০11 5১০ “অবিলম্বে আমি তোমাদের ভাতা ও অনুদান বৃদ্ধি করে দিব । সেটি ক্রমাবয়ে বেশী হতে বেশীতে উন্নীত হবে । এগুলো মানবতা ও লৌকিকতা হিসেবে আমি তোমাদেরকে দিব 1” ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।