Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫১ করেনি । অবশেষে তাদের দায়িত্প্রাপ্ত জনৈক খুরাসানী সিপাহী তাকে পানি পান করায় । এরপর খলীফা মানসুর তার হাওদায় আরোহণ করেন এবং তাদেরকে পায়ে শৃঙ্খল ও গলায় বেড়ি পরিহিত অবস্থায় সংকীর্ণ হাওদায় আরোহণ করান । তখন তার সুপ্রশস্ত হাওদায় আরোহণ করে তাদেরকে অতিক্রম করেন । এসময় আবদুল্লাহ্‌ ইব্ন হাসান তাকে আহ্বান করে বলেন, আশ্মাহ্‌র কসম! হে আবু জাফর বদরের দিন তোমাদের বন্দীদের সাথে তো আমরা এরূপ আচরণ করিনি । তখন একথা মানসূরের কাছে অপদস্থকর ও অসহনীয় মনে হওয়ায় তিনি তাদের থেকে সরে পড়েন। এরা যখন ইরাক পৌছেন তখন এদেরকে হাশিমিয়্যাতে বন্দী করা হয়। এই বন্দীদের মাঝে মুহাম্মাদ ইব্ন ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন হাসান ছিলেন। তিনি ছিলেন সুদর্শন যুবা পুরুষ । লোকেরা তার রূপ ও সৌন্দর্য দেখার জন্য আসত । তাকে বলা হত হলুদ রেশম । খলীফা মানসূর তাকে তার সামনে উপস্থিত করে বলেন, তোমাকে আমি এমন নির্মমভাবে হত্যা করব যেমনভাবে আর কাউকে হত্যা করিনি । এরপর তিনি তাকে দুই স্তন্তের মাঝে ফেলে উপর থেকে চাপা দিয়ে হত্যা করেন । মানসুরের উপর তার উপযুক্ত শাস্তি ও অভিশাপ নেমে আসুক । এদের অনেকে জেলখানায় ইনতিকাল করেন । অবশেষে খলীফা মানসুরের মৃত্যুর পর তাদের এ ংকটের অবসান হয়। যেমনটি আমরা অচিরেই উন্মেখ করব । জেলখানায় যারা ইনতিকাল করেন তাদের অন্যতম হলেন আবদুল্লাহ্‌ ইবৃন হাসান ইবৃন আলী ইব্‌ন আবূ তালিব । তবে এও বর্ণিত আছে আর সেটাই অধিক গ্রহণযোগ্য । তাকে এবং তার ভাই ইবরাহীম ইব্‌ন হাসান ও অন্যান্যদের ঠাপ্তা মাথায় হত্যা করা হয়। তাদের অল্পসংখ্যকই জেলখানা থেকে নিষ্কৃতি পেতে সক্ষম হন। মানসূর তাদেরকে এমন জেলখানায় বন্দী করেন যেখান থেকে তারা আযানের আওয়ায শুনতে পেত না এবং তিলাওয়াতের মাধ্যম ব্যতীত নামাযের সময় বুঝতে পারতেন না । এরপর খুরাসানবাসী মুহাম্মাদ ইবন আবদুল্লাহ্‌ ইবৃন হাসানের ব্যাপারে সুপারিশ করে লোক পাঠায়। তখন মানসুরের নির্দেশে তাকে হত্যা করা হয় এবং খুরাসানবাসীর কাছে তার মাথা পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহ্‌ তাকে উত্তম বিনিময় না দিন এবং মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ উছমানীকে রহম করুন| তার পূর্ণ পরিচয় হল মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন উছমান ইব্‌ন আফ্ফান আল-উমাবী আবু আবদুল্লাহ্‌ আল মাদানী । তার মুখমগ্ডলের সৌন্দর্যের কারণে তাকে আদদীবাজ'* বলা হত। তার আম্মা হলেন ফাতিমা বিন্ত হুসাইন ইবৃন আলী । তিনি তার পিতা ও মাতা থেকে এবং খারিজা ইব্‌ন যায়দ, তাউস, আবুষূ যিনাদ, যুহরী, নাফি“ ও অন্যান্যদের থেকে হাদীস বর্ণনা করেছেন। আর একদল তার. থেকে হাদীস রিওয়ায়াত করেছেন। ইমাম নাসাঈ ও ইব্‌ন হিব্বান তাকে নির্ভরযোগ্য আখ্যা দিয়েছেন । তিনি আবদুল্লাহ্‌ ইবৃন হাসানের বৈপিত্রেয় ভাই ছিলেন। তার কন্যা রুকাইয়্যা ছিলেন তার ভাতিজা ইবরাহীম ইবৃন আবদুল্লাহর স্ত্রী । ইনি ছিলেন অনিন্দ্য সুন্দরী । তার কারণেই আবু জা'ফর মানসুর তাকে এবছর হত্যা করেন। আর তিনি ছিলেন অত্যন্ত _মহানুভব বদান্য ও প্রশংসাভাজন ব্যক্তি । যুবায়র ইব্‌ন বাক্কার বলেন, তার প্রশংসায় সুলায়মান ইব্‌ন আব্বাস সা"দী আমাকে আবু ওযরা সাদীর এই কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন- ও % 6 তরী তল নি গে ইরা 2,০৫6 ০.5 6 হত ০৬০০1 ২৯৯1 এল ৯৪ 5০১৪ ৮০ ০৯1 ০৯) 0০ীও ১. অর্থাৎ রেশম । তার মুখমণ্ডলের কোমলতা, মসৃণতা ও কমনীয়তার কারণে তাকে এ নামে ডাকা হত। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।