Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১৫০ | আল-বিদায়া ওয়ান নিহায়া কিন্তু তোমাদেরকে তা থেকে নিবৃত্ত করল কিসে ? তখন সে বলে, আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান আমাদেরকে তা করতে নিষেধ করেছেন। তখন মানসুরের নির্দেশে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তারপর আর তার কোন সন্ধান পাওয়া যায়নি।৯ এসময় খলীফা মানসুর তার বিচক্ষণ আমীর-উমারা ও ওযীরদের মধ্যে যারা বিষয়টি জানত তাদের কাছে আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের উভয় ছেলের ব্যাপারে পরামর্শ চান এবং বিভিন্ন অঞ্চলে গুপ্তচর ও অনুসন্ধানকারী প্রেরণ করেন। কিন্তু তাদের দু'জনের কোন সংবাদ পাওয়া যায়নি এবং তাদের কোন অস্তিত্ব কিংবা চিহ সম্পর্কেও জানা যায়নি। মহান আল্লাহ্‌ তার বিষয়ে পূর্ণ কর্তৃত্ববান। এসময় মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান তার মায়ের কাছে এসে প্রশ্ব করেন, হে আম্মা ! আমি আমার পিতা ও চাচাগণের জীবনের ব্যাপারে শঞ্কিত। স্বজনদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য আমি এদের হাতে (বায়আতের) হাত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তখন তার আম্মা জেলখানায় যান এবং তার পিতা ও চাচাগণের সামনে তার ছেলের ইচ্ছার কথা ব্যক্ত করেন। তখন তারা সকলে বলেন, না, না, তা হয় না। এতে কোন মর্যাদা নেই। বরং আমরা তার সমর্থনে বা অনুকূলে ধৈর্যধারণ করব। হয়তবা আল্লাহ্‌ তার হাতে আমাদের জন্য কোন কল্যাণ বয়ে আনবে । আমরা ধের্যধারণ করব, আমাদের মুক্তি বা সংকটাবসান আল্লাহ্‌র হাতে, যদি তিনি তা ইচ্ছা করেন তাহলে আমাদের সংকট দূর করবেন। আর যদি না চান তাহলে করবেন না। তারা সকলে এ ব্যাপারে একমত পোষণ করেন। আল্লাহ্‌ তাদের সকলকে রহম করুন। এবছরই হাসান পরিবারের সদস্যদের পবিত্র মদীনার কারাগার থেকে ইরাকের কারাগারে স্থানান্তরিত করা হয়। এসময় তাদের পায়ে শৃঙ্খল এবং গলায় বেড়ি ছিল। তাদের বন্দীত্বের সূচনা ছিল রাব্যা থেকে আবু জাফর মানসূরের নির্দেশে । এই হাসানীদের সাথে মুহাম্মাদ ইবন আবদুল্লাহ্‌ আল-উছমানীকে দেশান্তরিত করা হয় । তিনি ছিলেন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের বৈপিত্রেয় ভাই। আর তার কন্যা ছিল ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন হাসানের স্ত্রী। এ সময় তিনি কয়েকমাসের অন্তঃসত্ত্বা ছিলেন । তখন খলীফা মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহ্‌কে উপস্থিত করে বলেন, তুমি আমাকে ধোকা দাওনি এই কথার উপর ভিত্তি করে আমি আমার সকল দাস আযাদ হওয়ার এবং সকল স্ত্রী তালাক হওয়ার শপথ করেছি" এই যে তোমার কন্যা অন্তঃসত্ত্বা । সে যদি তার স্বামীর ওরসে গর্ভবর্তী হয়ে থাকে সে সম্পর্কে তুমি ভাল জান। আর যদি এর অন্যথা হয়ে থাকে তাহলে তুমি দায়্যুছ।২ তখন উছমানী তাকে এমন কোন জবাব দেন যা তাকে ক্রুদ্ধ করে । তখন মানসূরের নির্দেশে তার অধিকাংশ শরীর অনাবৃত করা হলে দেখা যায় তার শরীর হ্বচ্ছ রূপার ন্যায় শুভ্র। এরপর তাকে চাবুকের একশ পঞ্চাশটি আঘাত করা হয় । এর মধ্যে তিরিশটি তার মাথায় যার একটি তার চোখে লাগায় সে গুরুতরভাবে আহত হয় । এরপর তিনি তাকে জেলখানায় ফিরিয়ে দেন। আর এ সময় প্রহারজনিত নীলাভতার কারণে তিনি যেন কৃষ্ণকায় দাসে পরিণত হন। তার চামড়ার উপর রক্ত জমাট বেঁধে যায় । তখন তাকে তার বৈপিত্রেয় ভাই আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের পাশে বসান হয়। তখন তিনি পান করার জন্য পানি চান । কিন্তু কেউ তাকে পান করাতে সাহস ১. আত্-তাবারী (৯ খ. £ ১৯১ পৃ.) ইবনুল আহীর (৫ খ. ৪ ৫১৮ পৃ.)-এ রয়েছে মানসূর তাকে আয়্তে পাননি। তিনি মুহাম্মদ ইবৃন আবদুল্লাহ্‌ ইবৃন মুহাম্মদের সাথে গিয়ে মিলিত হন। ২. স্ত্রী, কন্যা প্রভৃতিজনের ব্যাপারে আত্মসন্তরশূন্য ৷ ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।