Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ওয়ালীদ ইব্ন ইয়াধীদ ইব্ন আবদুল মালিকের খিলাফতকাল এঁতিহাসিক ওয়াকিদী বলেন যে, ওয়ালীদের চাচা হিশাম ইব্ন আবদুল মালিকের যেদিন মৃত্যু হয়েছে সেদিনই ওয়ালীদের খলীফারূপে বায়আত অনুষ্ঠিত হয়েছে। তার খিলাফতের পক্ষে গণ-আস্থা ও স্বীকৃতি গ্রহণ করা হয়েছে। ওই দিনটি ছিল ১২৫ হিজরী সনের রবিউস্সানী মাসের সাত তারিখ বুধবার । হিশাম ইব্‌ন কালবী বলেন, রবিউস্সানী মাসের এক শনিবারে তার পক্ষে বায়আত অনুষ্ঠিত হয়েছিল। তখন ওয়ালীদের বয়স ছিল মাত্র ৩৪ বছর । তার খিলাফত লাভের পটভূমিকা হলো, তার পিতা শায়থ ইয়ামীদ ইব্‌ন আবদুল মালিক এটি নির্ধারিত করে দিয়েছিলেন যে, তার মৃত্যুর ওয়ালীদ ইবন আবদুল মালিক । | হিশাম খলীফা হবার পর সে তার ভাতিজা ওয়ালীদকে ভাল নজরে দেখছিলেন । কিন্তু ওয়ালীদ নষ্ট হতে হতে এমন পর্যায়ে নেমে গেল যে, প্রকাশ্যে মদ্য পান, মন্দ লোকদের সাহচর্য এবং আমোদ-প্রমোদে ডুবে গেল। পরিণতিতে হিশাম চাইলেন ওয়ালীদকে খিলাফতের সংস্পর্শ থেকে সরিয়ে দিতে । তিনি ১১৬ হিজরী সনে ওয়ালীদকে আমীর-ই-হজ্জ করে মক্কা শরীফ প্রেরণ করলেন । কিন্তু হজ্জের সফরে সে লুকিয়ে তার শিকারী কুকুরগুলো সাথে নিয়ে যায়। কথিত আছে যে, সিন্দুকের ভেতরে কুকুরগুলোকে ঢুকিয়ে সে যাত্রা করে । হঠাৎ একটি সিন্দুক সওয়ারীর পিঠ থেকে পড়ে যায়। ওই সিন্দুকে কুকুর ছিল। পড়ে গিয়ে কুকুরটি চীৎকার জুড়ে দেয়। তাতে উটগুলো ভয় পেয়ে অস্থির হয়ে উঠে । এজন্যে সে উটগুলোকে প্রহার করেন । এতিহাসিকগণ বলেন যে, ওই যাত্রায় ওয়ালীদ কা'বা শরীফের সমান মাপে একটি গন্ুজ বানিয়ে নেয়। তার ইচ্ছা ছিল কা'বা গৃহের ছাদে সেটি স্থাপন করে বন্ধু-বান্ধবসহ সে সেটির ভিতরে বসবে । আর সাথে নিয়ে যাওয়া মদ-সুরা পান করবে, বাদ্যযন্ত্র ইত্যাদি বাজাবে। কিন্তু মক্কা শরীফ পৌছার পর তার পরিকল্পনা বাস্তবায়নে সে ভয় পেয়ে যায়। কা'বা গৃহের ছাদে উঠলে _ জনগণ তাকে বাঁধা দিবে, প্রতিবাদ করবে এই আশংকায় সে আর ওই পথে অগ্রসর হয়নি। তার মদ্যপান ও নানা পাপচারিতার কথা অবগত হয়ে তার চাচা হিশাম ইবন আবদুল মালিক তাকে বহুবার বারণ করেন, বাধা দেন। কিন্তু সে বাধা মানেনি, বিরত থাকেনি । বরং অবলীলায় সে তার পাপকার্য চালিয়ে যেতে থাকে । শেষ পর্যন্ত চাচা হিশাম তাকে খিলাফতের দাবী থেকে ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।