Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৯ অনুকূলে বায়আত গ্রহণ করে এবং মারওয়ানের বায়আত প্রত্যাহার করে । আর যারা তার অনুকূলে বায়আত করেছিল আবূ জাফর মানসূর ছিলেন তাদের অন্যতম । আর এটা ছিল মুসলমানদের শাসন কৃত আব্বাসীয়দের হাতে স্থানান্তরিত হওয়ার পূর্বে। এরপর আবু জা“ফর মানসুর যখন খলীফা হন তখন মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহ্‌ ইবৃন হাসান এবং তার ভাই ইবরাহীম ভীষণ শঙ্কিত হয়ে পড়েন। | খলীফা মানসূর ধারণা করেন অবশ্যই এরা দু'জন তার বিদ্রোহ করবেন। যেমন, তারা মারওয়ানের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্যত হয়েছিলেন । আর মানসূরের এ ধারণা যখন বদ্ধমূল হয় তখন এরা দু'জন দূরবর্তী কোন ভূখণ্ডে পলায়নের উদ্দেশ্যে ইয়ামানে উপনীত হন। তারপর তারা ভারতবর্ষে গমন করেন এবং সেখানে আত্মগোপন করেন । তখন হাসান ইব্‌ন যায়দ তাদের আত্মগোপন স্থান সম্পর্কে খলীফাকে অবহিত করলে তারা অন্য একস্থানে পলায়ন করেন । এরপর পুনরায় হাসান ইব্‌ন যায়দ তাদের সন্ধান লাভ করে খলীফাকে তাদের সন্ধান দেয়। এভাবে আরেকবার এর পুনরাবৃত্তি হয়। আর সে মানসূরের কাছে তাদের শক্রতায় উঠে পড়ে লাগে। আশ্চর্যের বিষয় হল, সে ছিল তাদেরই অনুসারী । খলীফা মানসুর এদের দু'জনকে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু তিনি তাতে ব্যর্থ হন। এরপর তিনি যখন তাদের পিতাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করেন । তখন তিনি শপথ করে বলেন, তারা যে কোথায় গিয়ে পৌছেছে তিনি তা জানেন না। এরপর মানসূর আবদুল্লাহ্‌ ইৰ্ন হাসানকে তার উভয় ছেলের সন্ধান প্রদানের জন্য আত্মগোপন করে থাকে তাহলেও আমি আপনাকে তাদের সন্ধান দিব না। তখন মানসুর ক্রুদ্ধ হয়ে তাকে কয়েদ করার নির্দেশ দেন এবং তার নির্দেশে আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের সকল ক্রীতদাস ও ধন-সম্পদ বিক্রি করে দেওয়া হয়। এরপর তিনি তিন বছর জেলখানায় কাটান। এসময় পরামর্শদাতারা মানসুরকে পরামর্শ দেয় হাসানীদের সকলকে বন্দী করে রাখার জন্য ৷ তখন তিনি তাদেরকে বন্দী করেন এবং ইবরাহীম ও মুহাম্মাদের সন্ধানে তৎপর হন। এই বিরূপ ও প্রতিকূল পরিবেশেও তারা (দু'ভাই) প্রায় বছরই হজ্জে শরীক হতেন এবং হজ্জ মৌসুমের অধিকাংশ সময় পবিত্র মদীনায় আত্মগোপন করে থাকতেন । তা সত্তেও তাদের বিরুদ্ধে কুটনামীকারীরা তাদের উপস্থিতি অনুভব করত না। সমস্ত প্রশংসা আল্লাহ্র |. এদিকে খলীফা মানসূর একজনকে পবিত্র মদীনার গভর্নর নিয়োগ এবং অন্যজনকে অপসারণ করতে থাকেন এবং তাকে উৎসাহ দিতে থাকেন অর্থসম্পদ ব্যায়ে হলেও তাদের সন্ধান করে তাদেরকে বন্দী করতে কিন্তু তাদের দু'জনের ব্যাপারে আল্লাহ্‌র ইচ্ছায় তাকদীর তাকে ব্যর্থ ও অক্ষম করে রাখে । আবুল _ আসাকির খালিদ ইবৃন হাস্সান নামক খলীফা মানসূরের জনৈক আমীর গোপনে ইবরাহীম ও মুহাম্মাদের সাথে হাত মেলায় । এরপর কোন এক হজ্জ মৌসুমে সাফা-মারওয়ার মধ্যবর্তী স্থানে তারা খলীফা মানসূরকে হত্যা করার্‌ সংকল্প করেন। কিন্তু এরূপ পবিত্র ও মর্যাদাপূর্ণ ভূখণ্ডে একাজ করতে আবদুল্লাহ্‌ ইবৃন হাসান তাদেরকে নিষেধ করেন। এদিকে খলীফা মানসুর বিষয়টি অবগত হন এবং এ আমীরের গোপন আতাতের কথা জানতে পারেন। তখন তিনি শাস্তি দিতে শুরু করলে সে তাকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করে । তখন মানসূর তাকে প্রশ্ন করেন, ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।