Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া হয়েছে । আমাদের শায়খ তার আত্-তাহযীব গ্রন্থে আমরের জীবনী বিশদভাবে উল্লেখ করেছেন। আর আমরা তার সারাংশ আমাদের গ্রন্থ আত্-তাকমীলে উল্লেখ করেছি । আর এখানে আমরা তার অংশবিশেষ উল্লেখ করলাম যাতে তার দ্বারা কেউ ধোকাণ্স্ত না হয়। আল্লাহ্‌্পাক সর্বাধিক জানেন। ১৪৩ হিজরীর সুচনা এবছর খলীফা মানসুর দায়লামীদের বিরুদ্ধে যুদ্ধাভিযানে লোকজনকে উদ্ুদ্ধ করেন । কেননা, তারা বহু মুসলমানকে হত্যা করে। এসময় তিনি কৃফা ও বসরাবাসীকে নির্দেশ দেন তাদের মধ্য থেকে যুদ্ধে সক্ষম দশ হাজারের অধিক যোদ্ধা সংগ্রহ করে নিয়মিত সেনাদলের সাথে দায়লামীদের বিরুদ্ধে যুদ্ধাভিযানে শরীক হতে । বিশাল ও বিপুল সংখ্যক যোদ্ধা স্বত-স্ফুর্তভাবে তাতে সাড়া প্রদান করে। এবছর কৃফা ও তার অধীনস্ত অঞ্চলের গভর্নর ঈসা ইব্‌ন মূসা হজ্জ পরিচালনা করেন। এছাড়া এবছর হাজ্জাজ আস-সাওয়াফ, দীর্ঘকায় হুমায়দ ইব্ন রূবা এবং সুলায়মান ইব্‌ন তিরিখ্খান আত্-তায়মীর মৃত্যু হয় । আর পূর্বের বছরের আলোচনায় আমরা তা উন্লেখ করেছি। এক মতানুযায়ী আমর ইব্‌ন উবায়দ এবং বিশুদ্ধ মতানুযায়ী লায়ছ ইব্‌ন আবু সুলায়মও এবছর ইনতিকাল করেন । এছাড়া ইয়াহ্ইয়া ইবৃন সাঈদ আল-আনসারীও এবছর ইনতিকাল করেন। ১৪৪ হিজরীর সূচনা এ বছরও মুহাম্মাদ ইব্‌ন আবুল আব্বাস সাফফাহ-এর চাচা মানসুরের নির্দেশে দায়লামীদের ভূখত্তোভিমুখে অগ্রসর হন। এ সময় তার সাথে কৃফা, বসরা, ওয়াসিত, মুছেল ও জাযীরার সৈন্যবাহিনী ছিল। এছাড়া এবছর মানসূরের ছেলে মুহাম্মাদ আল-মাহদী খুরাসান থেকে তার পিতার সাক্ষাতে আগমন করেন এবং তার চাচাতো বোন রাইতা* বিন্ত সাফ্ফাহ্র সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পর নির্জন বাস করেন। এবছর হজ্জ পরিচালনা করেন আবূ জাফর মানসূর এসময় তিনি খাযিম ইব্‌ন খুযায়মাকে হিরার প্রশাসক এবং ফৌজের তন্বাবধায়ক নিয়োগ করেন। এছাড়া পবিত্র মদীনার গভর্নর পদ থেকে মুহাম্মাদ ইব্‌ন খালিদ আল-কাসরীকে অপসারণ করে রাবাহ ইব্‌ন উছমান আল-মুযানী ২ আল-মাদানীকে নিয়োগ করেন । একশ চুয়াপ্লিশ হিজরীর হজ্জের সময় লোকজন খলীফা আবু জা“ফর মানসুরকে পবিত্র মক্কার পথের মধ্যস্থলে এসে অভ্যর্থনা জানায় । এসময় যারা তাকে অভ্যর্থনা জানায় তাদের মাঝে আবদুল্লাহ্‌ ইবৃন হাসান ইব্‌ন হাসান ইব্ন আলী ইবৃন আবু তালিবও ছিলেন । মানসূর তাকে তার সাথে একটি দস্তরখানে বসান। তারপর তার সাথে মাত্রাতিরিক্ত মনোযোগের সাথে কথা বলতে শুরু করেন। এমনকি এ কারণে তার মধ্যাহ্ৃভোজনে সামান্য খাওয়া হয়। এসময় মানসূর আবদুল্লাহ্‌ ইব্ন হাসানকে তার উভয় ছেলে ইবরাহীম ও মুহাম্মাদ সম্পর্কে জিজ্ঞাসা করেন, কেন তারা সকলের সাথে আমার কাছে আসেনি? তখন আবদুল্লাহ্‌ কসম করে বলেন, যে তিনি আদৌ জানেন না তারা কোথায় রয়েছেন । অবশ্য তিনি সত্যই বলেছিলেন, আর খলীফা মানসূরের এ প্রশ্নের কারণ ছিল, মারওয়ানের ১ ইব্নুল আহীর (৫ খ. £ ৫৯৩ পৃ.) আত্‌-তাবারী (৯ খ. £ ১৮০ পৃ.) রায়তা । ২... আত্-তাবারী ও ইব্নুল আহীরে রয়েছে । আল-মুররী । | ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।