Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৫ এবং সেই ঈদগাহে লোকদের ঈদের নামাযে ইমামতি করেন। এবছরই মানসূর মিসরের গভর্নর পদ থেকে নাওফাল ইব্‌ন ফুরাতকে অপসারণ করেন এবং হুমায়দ ইব্‌ন কাহতাবাকে তার নতুন গভর্নর নিয়োগ করেন । এবছর হজ্জ পরিচালনা করেন ইসমাঈল ইব্‌ন আলী । এছাড়া এবছর খলীফার চাচা এবং বসরার গভর্নর সুলায়মান ইবন আলী ইবৃন আবদুল্লাহ্‌ ইব্ন আব্বাস ইনতিকাল করেন। তার মৃত্যু সংঘটিত হয় জুমাদাল উখরার তেইশ তারিখ শনিবার । এসময় তার বয়স ছিল _ উনষাট বছর । তার জানাযার নামায পড়ান তার ভাই আবদুস সামাদ । তিনি তার পিতা আলী ইব্‌ন ইব্‌ন আবদুল্লাহ ইবন আব্বাস, ইকরিমা এবং আবু বুরদা ইবন আবু মুসা থেকে হাদীস রিওয়ায়াত করেছেন । আর তার থেকে একদল রাবী রিওয়ায়াত করেছেন। এদের মধ্যে তার ছেলেগণ জী“ফর, মুহাম্মদ যায়নাৰ এবং আসমাঈ উল্লেখযোগ্য ৷ বিশ বছর বয়সে তার চুল-দাড়ি সাদা হতে শুরু করে। ফলে তিনি সে বয়সেই তার দাড়িতে খেযাব ব্যবহার করেন। তিনি ছিলেন মহানুভব, বদান্য ও প্রশংসাভাজন। আরাফার দিন সন্ধ্যায় প্রতিবছর তিনি একশ গোলাম আযাদ করতেন। বনু হাশিম এবং সকল কুরায়শ ও আনসারের প্রতি তার দান পঞ্চাশ লক্ষ দিরহামে পৌছে। একদিন তিনি তার প্রাসাদ থেকে উকি দিয়ে বসরার এক কুটিরে কতিপয় নারীকে সুতা বুনতে দেখেন। তার দৃষ্টি যখন তাদের উপর পতিত হয় ঘটনাক্রমে তখন তাদের একজন বলে উঠে, হায় ! যদি খলীফা আমাদের দিকে তাকাতেন্স এবং আমাদের অবস্থা অবগত হতেন, তাহলে তিনি নিশ্য় আমাদেরকে একাজ থেকে অব্যাহতি দিতেন ? একথা শুনে তিনি তৎক্ষণাৎ উঠে দীড়িয়ে তার প্রাসাদে পায়চারি শুরু করেন এবং তার স্ত্রীদের স্বর্ণ ও অন্যান্য মূল্যবান রত্নীলঙ্কার একটি বড় রুমালে ভর্তি করে তাদের কাছে নামিয়ে দেন এবং তাদের মাঝে বহু দীনার, দিরহাম ছড়িয়ে দেন। এসময় এদের একজন খুশীর তীব্রতায় মারা যায় । তখন তিনি তার দিয়ত বা রক্তমূল্য প্রদান করেন এবং সেই রত্ালঙ্কার থেকেও তার প্রাপ্য অংশ তাকে প্রদান করে । আর ইনি সাফ্ফাহ-এর খিলাফতকালে হজ্জের দায়িতু পালন করেন এবং মানসুরের খিলাফতকালে বসরার শাসনকর্তা নিযুক্ত হন। তিনি আব্বাসীয়দের মাঝে অতি উত্তম ব্যক্তি ছিলেন । তিনি হলেন ইসমাঈল, দাউদ, সালিহ, আবদুস সামাদ, আবদুল্লাহ্‌, ঈসা ও মুহাম্মাদের ভাই এবং সাফ্ফাহ ও মানসূরের চাচা । এবছর যেসকল বিশিষ্ট ব্যক্তি ইনতিকাল করেন তাদের অন্যতম হলেন খালিদ আল-হায্যা, আসিম আলআহওয়াল এবং একটি মতানুযায়ী ও আমর ইবৃন উবায়দ আল-কাদরী.তার পূর্ণ নাম ও পরিচয় হল আমর ইবৃন উবায়দ ইব্‌ন ছাওবান আত্-তায়মী। তার উপাধি আবু উছমান আল-বাসরী তাকে ইব্‌ন কায়সানও বলা হয়। তিনি পারস্য বংশোস্ভূীত এবং কাদরিয়া এবং মু'তাযিলা আলিয়া এবং আবূ কিলাবা থেকে । আর তার থেকে হাদীস রিওয়ায়াত করেছেন হাম্মাদদ্ধয়, সুফিয়ান ইব্‌ন উয়ায়না তার সমসাময়িক আ'মাশ, আবদুল ওয়ারিছ ইব্‌ন সাঈদ, হারূন ইব্‌ন মূসা, ইয়াহ্‌ইয়া আল-কাত্তান এবং ইয়াধীদ ইবৃন যুরায়। তার সম্পর্কে ইমাম আহমাদ ইব্‌ন হাম্বল বলেন, তার থেকে হাদীস বর্ণনা করার উপযুক্ত সে নয়। আর আলী ইব্নুল মাদীনী ও ইয়াহইয়া ইব্‌ন মঈন বলেন, সে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ৷ এছাড়া ইব্‌ন মঈন এও বলেছেন, সে মন্দ লোক। আর সে দাহরিয়্যা সম্প্রদায়ভুক্ত, যারা বলে যে মানুষ হল শস্যের ন্যায় । ফাল্লাস বলেন, সে আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_-১৯ ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।