0০011161715 ১৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া মুসা ইব্ন কা'ব ইনতিকাল করেন৷ আর মিসরের গভর্নর তিনিই ছিলেন যিনি বিগত বছর ছিলেন, তারপর মিসরের গভর্নর হন মুহাম্মাদ ইবন আশআছ । তারপর মানসুর তাকে অপসারণ করেন এবং নাওফাল ইব্ন ফুরাতকে তার গভর্নর নিয়োগ করেন। আর এবছর হজ্জ পরিচালনা করেন কানসারীন, হিমস্ ও দামেক্কের গভর্নর সালিহ ইবৃন আলী। এছাড়া অন্যান্য এলাকার গভর্নর অপরিবর্তিত ছিল । আল্লাহ্ অধিক জানেন । এবছরেই আবান ইব্ন মূসা এবং আল-মাগাষী প্রণেতা মূসা ইব্ন উকবা এবং এক মতানুযায়ী আবু ইসহাক আশ-শায়বানী ইনতিকাল করেন । আল্লাহ্ তা'আলা সর্বাধিক জানেন । | ১৪২ হিজরীর সূচনা এবছরই সিন্ধুর গভর্নর উয়ায়না ইব্ন মুসা ইবৃন কাব খলীফার বায়আত প্রত্যাহার করে। তখন খলীফা মানসুর উমর ইব্ন হাফস ইব্ন আবূ সুফরাকে সিন্ধু ও ভারতের গভর্নর নিয়োগ করে তার নেতৃত্বে উয়ায়না ইবৃন মূসার বিরুদ্ধে ফৌজ প্রেরণ করেন। এরপর উমর তার বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হন এবং তাকে পরাজিত করে এই ভূখন্ডের কর্তৃত্ ছিনিয়ে নেন। এছাড়া এবছর তাবরিস্তানের শাসক আসবাহবায তার ও মুসলমানদের মাঝে বিদ্যমান প্রতিশ্রুতি ভঙ্গ করে তাবারিস্তানে অবস্থানরত একদল মুসলমানকে হত্যা করে৷ তখন খলীফা মানসূর খাযিম ইব্ন খুযায়মা এবং রূহ ইব্ন হাতিমের নেতৃতে তার বিরুদ্ধে ফৌজ প্রেরণ করেন। এদের সাথে এসময় খলীফা মানসুরের মাওলা আবু খাসীব মারযুকও ছিলেন । মুসলমানগণ আসবাহবাযকে দীর্ঘকাল অবরোধ করে রাখেন, এরপর তারা আসবাহবাধে আশ্রয়স্থল দুর্গ জয়ের কোন উপায় বা পথ না পেয়ে কৌশলের আশ্রয় নেন। এসময় আবুল খাসীব তাদেরকে বলেন, আমাকে প্রহার করে আমার চুল-দাড়ি কামিয়ে দাও । তখন মুসলমানগণ তাই করেন। এরপর তিনি এমন ভাব তার চুল-দাড়ি কামিয়ে দেয়। এরপর তিনি যখন দুর্গে প্রবেশ করেন তখন আসবাহবায তাকে পেয়ে উৎফুল্ হয় এবং সসম্মানে তাকে নিকট সান্নিধ্য দান করে । আর আবুল খাসীব তার প্রতি হিতাকাজক্ষা ও সেবার মনোভাব প্রকাশ করে তাকে ধোকায় ফেলতে সক্ষম হন, এমনকি তিনি তার অতি আস্থাভাজনে পরিণত হন এবং সে তাকে দুর্গফটকের তন্বাবধায়কের অন্তর্ভূক্ত করে। এরপর তিনি যখন এ দায়িতে কর্তৃত্ অর্জন করেন। তখন মুসলমানদের সাথে পত্র যোগাযোগ করেন এবং তাদেরকে জানান১ যে অমুক রাতে তিনি তাদের জন্য দুর্গদ্বার খুলবেন। কাজেই তারা যেন দুর্ঘদ্বারের কাছাকাছি অবস্থান করে যাতে তিনি তাদের জন্য তা খুলে দিতে পারেন । এরপর যখন সেই রাত্রি আসে তখন তিনি তাদের জন্য দুর্গদ্বার খুলে দেন। তখন মুসলমানগণ সেখানে প্রবেশ করে যোদ্ধাদের হত্যা করেন এবং নারী-শিশুদের বন্দী করেন। আর আসবাহবায হাতের ংটির বিষপানে আত্মহত্যা করে। সেদিন যে সকল নারীদের বন্দী করা হয় তাদের. অন্যতম হলে মাহদীর ছেলে মানসুরের জননী এবং মাহদীর অপর 'ছেলে ইবরাহীমের জননী । এরা উভয়ে ছিলেন সুন্দরী রাজকন্যা । এবছরেই খলীফা মানসুর বসরাবাসীর জন্য জাবান২ মহল্লার নিকট ঈদগাহ নির্মাণ করেন সির রাপানা কে রও রা তালাক কোরান হি তিনি পত্র লিখে তাকে তীরবিদ্ধ করে তা তাদের কাছে নিক্ষেপ করেন- তাবারী ; ইব্নুল আহীর । ্ তাবারীতে রয়েছে আল-হাম্মান, আর মু'জামুল বুলদানে রয়েছে জুমান, ত তা হল বসরার একটি মহল্লা, যার নামকরণ করা হয়েছে বন হমান ইব্ন সা'দ ইবন যায়দ মানাত ইব্ন তামীম গোত্রের নামে ড/৬/৬/.9110001109.001)
— Page 144 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.