Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

[সি 001191715 ১৪২ | আল-বিদায়া ওয়ান নিহায়া তাদের বিরুদ্ধে আপনাকে অগ্রসর হতে দেখলাম, তখন আমি আশ্বস্ত হলাম এবং মনোবল ফিরে পেলাম । আমার ধারণা ছিল না যে কেউ যুদ্ধে এমন হতে পারে । আর তাই আমাকে সাহস যুগিয়েছে । তখন খলীফা মানসুর তার প্রতি প্রসন্ন হন এবং তাকে দশ হাজার দিরহাম প্রদানের জীপ রা রাজন ধান রিডার রা রিনার রা আত্মগোপন করেছিলেন। এরপর আর এ দিনের পূর্বে আত্মপ্রকাশ করেন নি। আর এদিন খলীফা যখন লড়াইয়ে তার সাহসিকতা ও কুশলতা দেখেন তখন তিনি তার প্রতি সন্তুষ্ট হন। বলা হয় খলীফা মানসুর নিজের সম্বন্ধে মন্তব্য করে বলেছিলেন, তিনটি বিষয়ে আমি ভুল করেছি, ১. আমি আবু মুসলিমকে হত্যা করেছি যখন আমি ছিলাম স্বল্পসংখ্যক সম্পর্কিতদের মাঝে, ২. যখন আমি শাম অভিযানে বের হয়েছি, তখন যদি উভয় পক্ষের মাঝে কোন সংঘর্ষ হত, তাহলে খিলাফতের কোন অস্তিত্ব থাকত না। ৩. রাবিনদিয়্যাদের সৃষ্ট গোলযোগের দিন (অরক্ষিত অবস্থায় বের হয়ে) সেদিন যদি কোন অজ্ঞাত ঘাতকের তীর আমাকে আঘাত করতে তাহলে আমি তৎক্ষণাৎ নিহত হতাম । আর তার এ বক্তব্য তার সাহসিকতা ও বিচক্ষণতার পরিচায়ক । এবছর খলীফা মানসুর তার ছেলে মুহাম্মদকে তার পরবর্তী খলীফারূপে ঘোষণা করেন এবং তাকে মাহদী" উপাধি প্রদান করেন । এসময় তিনি তাকে খুরাসানের গভর্নর নিয়োগ করেন এবং সেখানকার গভর্নর পদ থেকে আবদুল জব্বার ইবন আবদুর রহমানকে পদচ্যুত করেন। আর এর কারণ হল সে খলীফার সমর্থক একটি দলকে হত্যা করেছিল । তখন মানসুর তার পত্র লিখক আবু আয্্যুবের কাছে তায় বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে পরামর্শ চান। তখন আবু আয়্যুব বলেন, হে আমীরুল মু'মিনীন ! আপনি তাকে নির্দেশ লিখে পাঠান সে যেন খুরাসান থেকে বিশাল একটি পথিক রোমক ভূখণ্ডের দিকে প্রেরণ করে । এই বাহিনী যখন খুরাসান ত্যাগ করবে তখন আপনি ইচ্ছামাফিক কাউকে পাঠাবেন এবং তারা তাকে লাঞ্কিত করে খুরাসান থেকে বহিষ্কার করবে । তখন খলীফা মানসুর তার কাছে এই ফরমান লিখে পাঠান । খলীফার ফরমানের জবাবে সে লিখে পাঠায় যে খুরাসান'ভূখণ্ডে তাতারিগণ নৈরাজ্য সৃষ্টি করছে। এ অবস্থায় এখানকার সেনাবাহিনী চলে গেলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে, শাসন ব্যবস্থায় অরাজকতা সৃষ্টি হবে । তখন খলীফা আবু আয়্যুবকে বলেন, এখন তোমার মত কী ? তিনি বলেন, আপনি তাকে লিখুন - সীমান্তবর্তী ভূখণ্ড হওয়ায় অন্যান্য ভূখণ্ডের তুলনায় তার সাহায্য অধিক প্রয়োজন । তাই আমি _ তোমার সাহায্যে ফৌজ প্রস্তুত করেছি। তখন সে লিখে পাঠায় । এ বছর খুরাসানের খাদ্য ও রসদের ঘাটতি রয়েছে, এখন যদি এখানে ফৌজ প্রবেশ করে তাহলে সব লণ্ডভণ্ড হয়ে যাবে । এ জবাব পেয়ে খলীফা আবূ আয়্যুবকে বলেন, এখন তুমি কি বল? তিনি বলেন, হে আমীরুল মু'মিনীন ! এই ব্যক্তি তো তার মনের অবস্থা প্রকাশ করে দিয়েছে এবং আপনার বায়আত প্রত্যাহার করে নিয়েছে । কাজেই, আপনি তার সাথে আর তর্কে প্রবৃত্ত হবেন না। এসময় খলীফা মানসুর তার ছেলে মুহাম্মাদ আল মাহদীকে প্রেরণ করেন রায় শহরে অবস্থান করার জন্য । মাহদী তার অগ্রগামীরূপে খাযিম ইব্‌ন খুযায়মীকে আবদুল জব্বারের বিরুদ্ধে প্রেরণ করেন। এরপর তিনি. তার ও তার সাথীদের সাথে কৌশল অবলম্বন করতে থাকেন। অবশেষে তার সাথীরা পলায়ন করে এবং খাঘিম ইব্ন খুযায়মার বাহিনী তাকে ধরে ফেলে। এরপর তারা তাকে ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।