0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ০ ১৪১ ১৪১ হিজরীর সূচনা এবছর রাবিনদিয়্যা নামক একটি গোষ্ঠী খলীফা মানসুরের বিরুদ্ধে বিদ্রোহ করে। ইব্ন জারীর মাদায়িনী সূত্রে উল্লেখ করেছেন যে তাদের উৎপত্তিস্থল হল খুরাসান আর তারা আবূ মুসলিম খুরাসানীর মতাদর্শী ছিল। তারা পৃণর্জন্মে বিশ্বীসী ছিল। তারা দাবী করত হযরত আদমের রূহ উছমান ইবৃন রাহীকের মাৰে স্থানান্তরিত হয়েছে। আর তাদের খাদ্য-পানীয়ের যোগানদাতা প্রভু হলেন আবূ জা ফর মানসূর। আর হায়ছাম ইক্ন মুআবিয়া হলেন জিবরীল। আল্লাহ্ তাদেরকে লাঞ্তিত করুন| ইব্ন জারীর বলেন, একদিন তারা খলীফা মানসূরের প্রাসাদে এসে তার চারপাশে তাওয়াফ করতে শুরু করে এবং বলতে থাকে এটা হল আমাদের রবের প্রাসাদ । তখন মানসুর তাদের নেতৃস্থানীয়দের কাছে দূত পাঠান এবং তাদের দু'শজনকে বন্দী করেন। তখন তারা এতে ত্ুুদ্ধ হয়ে বলে কোন অপরাধে আপনি তাদেরকে বন্দী করেছেন? তারপর তারা তাদের কীধে একটি খাটিয়া বহন করে অথচ তাতে কেউ ছিল না। এরপর তারা এমনভাবে তার চারপাশে সমবেত হয় যেন তারা কোন জানাযায় শরীক হচ্ছে । এভাবে তারা জেলখানার দরজা অতিক্রম করে এবং বহনকৃত খাটিয়া ফেলে জোরপূর্বক জেলখানায় প্রবেশ করে এবং তাদের সঙ্গীদের উদ্ধার করে নিয়ে যায়। এরপর তারা ছয়শতজন খলীফা মানসূর অভিমুখে অগ্রসর হয় । তখন লোকেরা পরস্পরকে আহ্বান করে নগর দ্বার রুদ্ধ করে দেয়। এদিকে এসময় খলীফা মানসুর আরোহণের কোন বাহন না পেয়ে তার প্রাসাদ থেকে পায়ে হেটে বেরিয়ে আসেন। এরপর বাহন আনা হলে তিনি তাতে আরোহণ করে রাবিনদিয়্যাদের অভিমুখে অগ্রসর হন। এসময় চতুর্দিক থেকে লোকজন সমবেত হয়। ইতিমধ্যে মাআন ইবৃন যাইদা আগমন করেন, খলীফা মানসূরকে দেখতে পেয়ে তিনি তার বাহন থেকে নেমে পড়েন এবং পায়ে হেটে অগ্রসর হয়ে খলীফার বাহনের লাগাম ধরেন। এসময় তিনি তাকে বলেন, হে আমীরুল মু'মিনীন! আপনি ফিরে চলুন । আপনার পক্ষ থেকে আমরাই তাদেরকে সামলানোর জন্য যথেষ্ট । কিন্তু মানসুর ফিরে যেতে অস্বীকৃতি জানান । এদিকে বাজারের লোকজন তাদের দিকে অগ্রসর হয়ে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে। ইতিমধ্যে নিয়মিত সেনাবাহিনী এসে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদেরকে কচুকাটা করে । এরপর আর তাদের কোন চিহ্ অবশিষ্ট থাকেনি । এসময় তারা উছমান ইব্ন নাহীককে তার উভয় কাধের মধ্যবর্তী স্থানে তীরবিদ্ধ করে আহত করে । ফলে তিনি কয়েকদিন পর মারা যান । তখন খলীফা তার জানাযা পড়ান এবং তার দাফন শেষ হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং তার মাগফিরাতের জন্য দু'আ করেন ৷ আর তিনি তার ভাই ঈসা ইব্ন নাহীককে. সিপাহী প্রধানের পদে নিযুক্ত করেন । এসবই ঘটে কুফাস্থ্ হাশিমী শহরে । সেদিন রাবিনদিয়্যাদের বিরুদ্ধে যখন খলীফা মানসুর লড়াই শেষ করেন, তখন শেষ ওয়াক্তে লোকদের নিয়ে যুহরের নামায পড়েন। এরপর খাবার আনা হলে তিনি প্রশ্ন করেন মা'আন ইব্ন যাইদা কোথায় ? একথা বলে তিনি খাবার গ্রহণে বিরত থাকেন। অবশেষে মাআন ইব্ন যাইদা আসলে তিনি তাকে নিজের পাশে বসান। এরপর তিনি উপস্থিত সকলের সামনে তার সেদিনের বীরত্ে প্রশংসা করেন । তখন মাআন বলেন, আল্লাহ্র কসম! হে আমীরুল মু'মিনীন ! আমি তো ভয়ে ভয়ে এসেছিলাম । কিন্তু এরপর যখন তাদের প্রতি আপনার তুচ্ছতাবোধ এবং ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।