001116115 ১৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া এছাড়া এবছর খলীফা মানসূর মাসজিদুল হারাম-এর সম্প্রসারণ ঘটান । আর এবছরটি ছিল অত্যন্ত উর্বর ও ফল-ফসলে সমৃদ্ধ । তাই একে 'উর্বর বছর' বলা হত। বর্ণিত আছে, এটা ছিল আসলে একশ চল্লিশ হিজরীতে । এই একশ উনচন্লিশ হিজরীতে খলীফা মানসূর তার চাচা সুলায়মানকে বসরার গভর্নর পদ থেকে অপসারণ করেন। এ সময় আবদুল্লাহ্ ইব্ন আলী এবং তার সঙ্গীরা প্রাণভয়ে আত্মগোপন করেন। তখন মানসূর তার বসরার গভর্নর সুফিয়ান ইব্ন মুআবিয়ার কাছে দূত প্রেরণ করেন আবদুল্লাহ্ ইবন আলীকে তার সামনে উপস্থিত করার নির্দেশ প্রদান করে । এরপর তিনি তাকে তার সহযোদ্ধাদের সাথে আবদুল্লাহ্ ইবন আলী ও তার সঙ্গীদের বিরুদ্ধে প্রেরণ করেন। তখন সুফিয়ান তাদের একাংশকে হত্যা করেন এবং তার চাচা আবদুল্লাহ্ ইব্ন আলীকে বন্দী করেন। আর তার অবশিষ্ট সঙ্গীদের তিনি খুরাসানের গভর্নর আবু দাউদের কাছে প্রেরণ করেন । তিনি সেখানে তাদেরকে হত্যা করেন । আব্বাস। এছাড়া আমর ইব্ন মুজাহিদ, ইয়াধীদ ইব্ন আবদুল্লাহ্ ইবৃন হাদী এবং বিশিষ্ট আবিদ ও হাসান বসরী (র)-এর সহচর শিষ্য ইউনুস ইবৃন উবায়দ প্রমুখ ব্যক্তিগণ এবছর ইনতিকাল করেন । | | ১৪০ হিজরীর সূচনা এবছর সেনাবাহিনীর একটি দল খুরাসানের গভর্নর আলী আবু দাউদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তার বাসগৃহ অবরোধ করে । এসময় তিনি উপর থেকে তাদের প্রতি উকি দিয়ে তার সৈন্যদের সাহায্য প্রার্থনা করতে থাকেন যাতে তারা এসে তাকে উদ্ধার করে। এ অবস্থায় তিনি ছাদের দেওয়ালের একটি পাকা ইটে হেলান দিলে তা ভেঙ্গে যায় ফলে তিনি নীচে পতিত হন এবং মেরুদণ্ড ভেঙ্গে মৃত্যুমুখে পতিত হন। তখন তাৎক্ষণিভাবে পুলিশ প্রধান আসিম খুরাসান গভর্নররূপে তার স্থলাভিষিক্ত হন। অবশেষে খলীফার নিযুক্ত গভর্নর আগমন করে দায়িত্ব গ্রহণ করেন । তিনি হলেন, আবদুল জব্বার ইবৃন আবদুর রহমান আল-আযদী | তিনি এসে খুরাসান অঞ্চলের দায়িত্ব গ্রহণ করেন এবং একদল আমীরকে হত্যা করেন । কেননা তাদের সম্পর্কে তার কাছে একথা পৌছেছিল যে তারা আলী ইব্ন আবূ তালিব পরিবারের খিলাফতের সমর্থক ৷ এছাড়া তিনি অন্যদের বন্দী করেন এবং আবু দাউদের কর উসুলকারী নায়িবদেরকে পাকড়াও করেন। আর এবছর খলীফা মানসুর নিজেই হজ্জ পরিচালনা করেন তিনি “হিরা” অঞ্চল থেকে ইহ্রাম বাধেন এবং হজ্জ সমাপন করে মদীনায় ফিরে আসেন। এরপর তিনি বায়তুল মাকদিস যিয়ারত করেন এবং সেখান থেকে শামের “রক্কা' শহর অভিমুখে অগ্রসর হন তারপর হাশিমিয়া অভিমুখে । আর এসময় বিভিন্ন অঞ্চলের প্রশাসক তারাই ছিলেন যাদের আলোচনা পূর্ববর্তী সালে বিগত হয়েছে। শুধুমাত্র খুরাসানের শাসক এর ব্যতিক্রম । কেননা, সেখানকার গভর্নর আবু দাউদ মৃত্যুবরণ করেন। তখন আবদুল জব্বার আল-আযদী তার স্থলবর্তী হন। এবছরই দাউদ ইব্ন আবু হিনদ, আবু হাযিম সালামা ইব্ন দীনার, সুহায়ল ইবন আবূ সালিহ এবং উমারা ইব্ন গাযিয়্যা ইবৃন কায়স আস-সাকৃনী মুত্যুমুখে পতিত হন। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।