0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৯ তাকে উমাবী বলা হয় । মূলত তিনি আবদুল্লাহ্ ইবন আলী ইব্ন আবদুল্লাহ্ ইব্ন আব্বাস থেকে পলায়ন করে মরোক্কোতে প্রবেশ করেন । এসময় পথিমধ্যে তিনি এবং তার পলায়নরত সঙ্গীরা এমন এক সম্প্রদায়ের সংস্পর্শে আসেন। যারা ইয়ামানী ও মুযায়ী সাম্প্রদায়িকতার ভিত্তিতে পরস্পর যুদ্ধে লিপ্ত। তিনি তার মাওলা বদরকে তাদের কাছে পাঠান এবং নিজের দিকে তাদেরকে আকৃষ্ট করেন। তারা তার হাতে আনুগত্যের বায়আত গ্রহণ করে । এরপর তিনি তাদেরকে নিয়ে আন্দালুস জয় করেন। এ সময় তিনি সেখানকার তৎকালীন শাসক ইউসুফ ইব্ন আবদুর রহমান ইব্ন হাবীব ইব্ন আবু উবায়দা ইব্ন উকবা ইব্ন নাফি' আল-ফিহরী থেকে তার শাসন কর্তৃতু ছিনিয়ে তা জবরদখল করেন এবং তাকে হত্যা করেন । আবদুর রহমান কর্ডোভাকে তার প্রশাসন কেন্দ্র বানান। সে দেশে তিনি এ বছর থেকে একশ বাহাত্তর হিজরী পর্যন্ত নিজের শাসন কর্তৃত বা খিলাফত বজায় রাখেন। চৌত্রিশ বছর কয়েক মাস শাসন পরিচালনার পর তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। এরপর তার ছেলে হিশাম ছয় বছর কয়েক মাস শাসন পরিচালনা করেন । তার মৃত্যু হলে তারপর শাসনভার গ্রহণ করেন আল-হাকাম ইব্ন হিশাম । ইনি ছাব্বিশ বছরের অধিক সময় স্বপদে বহাল থাকেন। তারপর তার মৃত্যু হয়। তারপরে তার ছেলে আবদুর রহমান ইব্ন হাকাম তেত্রিশ বছর শাসন কার্য পরিচালনা করেন । তারপর ইনতিকাল করেন। এদের পরবর্তী শাসক ছিলেন মুহাম্মাদ ইব্ন আবদুর বহমান ইবৃন হাকাম । তার শাসনকাল ছিল ছাব্বিশ বছর । তার মৃত্যুর পর তার ছেলে মুনঘির ইব্ন মুহাম্মদ শাসনকর্তৃতু লাভ করেন। এরপর তার ভাই আবদুল্লাহ্ ইবৃন মুহাম্মাদ ইব্ন মুনযির । তার শাসনকাল ছিল তিনশ হিজরীর কিছুকাল পর । এরপর এই উমাবী শাসনের অবসান ঘটে । যেমনটি আমরা সে সময়ের লোকদের ব্যাপারে শীত্বই আলোচনা করব । তারা সেখানে কি সুখ-স্বাচ্ছন্দ্য ও ভোগ বিলাসের উপায়-উপকরণ লাভ করেছিল । তারপর সেই যুগ ও তার অধিবাসীরা এমনভাবে বিলুপ্ত হল যেন তারা তাদের প্রতিশ্রুতকাল পূর্ণ করল। এরপর তাদের অবস্থা এমন মনে হল যেন তারা শুষ্কতা ও পূবালী বাতাসে নিশ্চিহ্ন হয়ে যাওয়া কোন শুকনো পাতা । ১৩৯ হিজরীর সূচনা এবছরই সালিহ ইব্ন আলী মালতিয়া শহরের পুনঃনির্মাণ সম্পন্ন করেন। এরপর তিনি সাইফা আক্রমণ করেন এবং রোমক ভূখণ্ডের গভীরে প্রবেশ করেন। এসময় তার ভগ্রিদ্ধয় আলী তনয়া উম্মু ঈসা ও লুবাবা তার সাথে যুদ্ধাভিযানে বের হন। তারা দু'জন মানত করেছিলেন বনূ উমায়্যার শাসনাবসান হলে তারা আল্লাহ্র রাহে জিহাদে বের হবেন। এবছরেই খলীফা মানসূর ও রোম সম্রাটের মধ্যে বন্দী বিনিময় (সংঘটিত) হয় ৷ এ সময় তিনি উল্লেখযোগ্য সংখ্যক বন্দী মুসলমান যোদ্ধাকে উদ্ধার করতে সক্ষম হন। এরপর আর এ বছর থেকে শুর করে একশ ছেচন্লিশ হিজরী পর্যন্ত কোন গ্রীষ্মকালীন অভিযান সংঘটিত হয়নি। আর এর কারণ ছিল এসময় খলীফা মানসূর আবদুল্লাহ্ ইব্ন হাসানের ছেলে দু'টির বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন। ঘেমন আমরা শীঘ্বই উল্লেখ করব। কিন্তু কোন কোন এঁতিহাসিক উল্লেখ করেছেন যে একশ চল্লিশ হিজরীতে হাসান ইব্ন কাহতাবা ইমাম আবদুল ওয়াহ্হাব ইব্ন ইবরাহীমের সাথে সাইফা আক্রমণ করেন। আল্লাহ্ অধিক জানেন। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।