0০017191115 ১৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া ইবরাহীম ইবৃন খালিদ, হিজাযের গভর্নর যিয়াদ ইব্ন আবদুল্লাহ্। আর এ বছর সানবায ও অন্যান্য বিদ্রোহীদের দমনে খলীফার ব্যস্ত থাকার কারণে শ্রীম্মকালীন কোন যুদ্ধাভিযান সংঘটিত হয়নি । এ বছর যে সকল প্রখ্যাত ব্যক্তির মৃত্যু হয় তাদের অন্যতম হলেন আবু মুসলিম খুরাসানী । যেমন পূর্বে বিগত হয়েছে। এছাড়া বিতর্কিত ব্যক্তিত্ব ইয়াধীদ ইবৃন আবু যিয়াদও এ বছর ইন্তিকাল করেন যেমন আমরা আত্-তাকমীল গ্রন্থে উল্লেখ করেছি। আল্লাহই সর্বাধিক জানেন । ১৩৮ হিজরীর সূচনা এ বছরেই রোম সম্রাট কুসতুনতীন১ মালতিয়া জবরদখল করেন এবং সেখানকার নগর প্রাচীর গুড়িয়ে দেন। এসময় তিনি এ শহরের যুদ্ধে সক্ষম ব্যক্তিদের ক্ষমা করেন। এ বছর মিসরের নাধির সালিহ ইব্ন আলী সাইফা আক্রমণ করেন এবং রোম সম্রাট মালতিয়ার যে নগর প্রাটীর ধ্বংস করেন তিনি তা পুনঃনির্মাণ করেন। এছাড়া তিনি তার ভাই ঈসা ইব্ন আলীকে চল্লিশ হাজার দীনার এবং তার ভাতিজা আব্বাস ইব্ন মুহাম্মাদ ইব্ন আলীকে চল্লিশ হাজার দীনার প্রদান করেন। এছাড়া এবছর আবু মুসলিমের কাছে পরাজিত হয়ে বসরায় গমনকারী এবং আপন ভাই সুলায়মান ইবন আলীর আশ্রয় প্রার্থনাকারী আবদুল্লাহ ইব্ন আলী খলীফার অনুকূলে বায়আত করেন এবং তার আনুগত্যে প্রত্যাবর্তন করেন। কিন্তু এরপরও তাকে বাগদাদের কয়েদখানায় বন্দী করে রাখা হয়। আর এবছর সানবাযকে পরাজিত করে তার ধন-সম্পদ এবং আবু মুসলিমের অর্থ-সম্পদ করায়ত্ত করার পর আহওয়ার ইবৃন যুরার আল-আজালী অতিরিক্ত মনোবল লাভ করে এবং খলীফার বায়আত প্রত্যাহার করে । তার ধারণা ছিল সে অপরাজেয় হয়ে উঠেছে। তখন খলীফা তার বিরুদ্ধে মুহাম্মাদ ইব্ন আশআছ আল-খুযাঈর নেতৃত্বে বিশাল এক বাহিনী প্রেরণ করেন। এরপর উভয় বাহিনী প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়। তিনি জাহওয়ারকে পরাজিত করেন এবং তার সঙ্গী অধিকাংশ যোদ্ধাকে হত্যা করেন আর তার সাথে যে সকল ধন-সম্পদ ও অর্থকড়ি ছিল তা করায়ত্ত করেন। তারপর তার ফৌজ জাহওয়ারের পশ্চাদ্ধীবন করে তাকে হত্যা করেন । এছাড়া এবছর আট হাজার যোদ্ধার সেনাপতি খাযিম ইব্ন খুযায়মার হাতে মুলাব্বাদ আল-খারিজী নিহত হয়। তার সহযোদ্ধাদের নিহতের খ্যা তিন হাজার ছাড়িয়ে যায় আর অবশিষ্টরা পরাজিত হয়। মি | ওয়াকিদী বলেন, এবছর হজ্জ পরিচালনা করেন ফযল ইবন আলী । আর বিভিন্ন এলাকার গভর্নররূপে তারাই বহাল ছিলেন যারা পূর্বের বছরে ছিলেন । এবছর বিশিষ্ট যাদের মৃত্যু হয় তাদের অন্যতম ছিলেন, যায়দ ইব্ন ওয়াকিদ, আলা ইব্ন আবদুর রহমান এবং একটি মতানুযায়ী লায়ছ ইবৃন আবু সুলায়ম। এবছরেই আন্দালুসে আবদুর রহমান আদ-দাখিলের খিলাফতের ২ সুচনা হয়।' তার পূর্ণ পরিচয় আল-হাশিমী । আল-বিদায়ার গ্রন্থকার বলেন, তিনি হাশিমী নন। তিনি হলেন বনু উমায়্যার সদস্য ১. মুরজ্বুযযাহাৰ (৩ খ. $ ৩৬০ পৃ.)-এ রয়েছে-বাসানফাদ ২. আত্-তাবারী (৯ খ. ৪ ১৭১ পৃ.)-তে তার খিলাফতের বৃত্তান্ত ১৩৯ হিজরীর ঘটনা প্রসঙ্গে বর্ণিত হয়েছে। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।