Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৭ আনন্দ প্রকাশ করেন । এ সময় খলীফা মানসূর লোক সমাবেশে ভাষণ দান করেন। যেমনটি পূর্বে বিগত হয়েছে। এরপর খলীফা মানসূুর আবু মুসলিমের যবানিতে তার যাবতীয় অর্থ-সম্পদ ও অন্যান্য মূল্যবান সামগ্রীর নায়িব বা তন্বাবধায়কের কাছে পত্র প্রেরণ করেন। এপত্রে তিনি তাকে যাবতীয় অর্থ-সম্পদ, ধনভাণ্তার ও মূল্যবান রত্বাদিসহ তার দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন। এই পত্রে তিনি আবু মুসলিমের খোদাইকৃত আংটির পূর্ণ ছাপ মারেন । এদিকে ভাণ্ডার রক্ষক তা দেখে তখন সে সংশয়গ্রস্ত হয়ে পড়ে । কেননা আবু মুসলিম তাকে নির্দেশ দিয়ে রেখেছিলেন, তোমার কাছে যদি আমার পত্র আসে আর তুমি যদি তাতে অর্ধেক আংটির ছাপ দেখ তাহলে তার নির্দেশ কার্যকর করো । কেননা, আমি আমার পত্রাদিতে অর্ধেক আংটির ছাপ দিই । আর যদি তোমার কাছে আমার পূর্ণ আংটির ছাপসহ পত্র আসে তাহলে তা গ্রহণ করো না এবং তার নির্দেশ বাস্তবায়ন করো না। ফলে আবৃ মুসলিমের কোষাগার প্রধান খলীফা মানসুরের পত্র গ্রহণ করেনি । এরপর খলীফা মানসূর লোক পাঠিয়ে এই ব্যক্তিকে১ হত্যা করেন এবং সে সবকিছু করায়ত্ত করেন। এছাড়া তিনি এ সময় আবু মুসলিমের পরিবর্তে আবু দাউদ ইবরাহীম ইব্‌ন খালিদকে খুরাসানের আমীর নিয়োগ করেন যেমন তিনি ইতিপূর্বে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন । এ বছরেই আবু মুসলিম হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য সানবায নামক এক ব্যক্তি বিদ্বোহ করে। এই সানবায মাজুসী ছিল এবং সে কৃমাস ও ইন্পাহান শহর জবর দখল করেছিল। তাকে ফিরোয ইসবাহবায নামে ডাকা হত। এ সময় আবু জা'ফর তার বিরুদ্ধে জাহওয়ার ইবৃন মুরার আল-আজালীর নেতৃত্বে দশ সহস্র অশ্বারোহীর এক বাহিনী প্রেরণ করেন । তখন তারা হামদান ও রায় শহরের মধ্যবরতী প্রান্তরে মুখোমুখি হয় । এ যুদ্ধে জাহওয়ার সানবাষকে পরাজিত করেন এবং তার সাথের ষাট হাজার যোদ্ধাকে হত্যা করেন । এছাড়া স্ত্রী-সন্তানদের যুদ্ধবন্দী করেন। এরপর সানবায নিজেও নিহত হয়। তার কর্তৃত্কাল ছিল সত্তর দিন। এ সময় জাওহার সানবায অধিকৃত আবু মুসলিমের রায় শহরস্থ ধন-সম্পদ করায়ত্ত করেন । এছাড়া এ বছরই মুলাববাদ ইবৃন হারমালা আশ-শায়বানী নামক এক ব্যক্তি জাধিরাতে এক হাজার খারেজী নিয়ে বিদ্রোহ করে । তখন খলীফা মানসুর তার বিরুদ্ধে একাধিক বিশাল বাহিনী প্রেরণ করেন। কিন্তু তারা সকলেই তাদের মোকাবিলায় বিপর্যস্ত ও ব্যর্থ হয় ৷ অবশেষে জাযীরার প্রশাসক হুনায়দ ইব্‌ন কাহতাবা তার বিরুদ্ধে লড়াই করেন৷ এ লড়াইয়ে মুলাববাদ তাকে পরাজিত করে আর হুমায়দ তখন তার থেকে আত্মরক্ষার জন্য এক কেন্্লায় আশ্রয় গ্রহণ করেন । তারপর একলক্ষ দিরহামের বিমিয়ে হুমায়দ ইব্‌ন কাহতাবা তার সাথে সন্ধি করেন। হুমায়দ যখন তার কাছে এ অর্থ প্রেরণ করেন তখন মুনাববাদ তা গ্রহণ করে এবং তার অবরোধ উঠিয়ে নেয়। পরিচালনা করেন- এটা হল ওয়াকিদীর বক্তব্য । আর তিনি এসময় সুছেলের গভর্ণর ছিলেন । ১. আত-তাবারীতে (৯ খ. £ ১৬৮ পৃ.) এবং ইব্নুল আছীর এ (৫ খ. $ ৪৭৮ পৃ.) রয়েছে, পরবর্তীকালে এই ব্যক্তি মানসূরের কাছে আগমন করে ক্ষমা প্রার্থনা করলে তিনি তাকে ক্ষমা করেন। আর আল-ইমামা ওয়াস্সিয়াসা (২ খ. ৪ ১৬৪ পৃ.) তে এও রয়েছে তিনি তাকে মাওসিলের গভর্নর নিয়োগ করেন। আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-১ছ৮ ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।