0০011161715 ১৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া বলেন, তার বিজয়ের সুচনা হল ১২৯ হিজরীর রমাযান মাসে । মতান্তরে ১২৭ হিজরীর শাবান মাসে । কোন কোন এতিহাসিক দাবী করেন তিনি ৪০ হিজরীতে বাগদাদে নিহত হন । অবশ্য এই মতটি সঠিক নয়, কেননা তখনও বাগদাদ শহর নির্মিত হয়নি যেমনটি খতীব বাগদাদী তার “তারীখ বাগদাদ” গ্রন্থে উল্লেখ করেছেন এবং এই মতকে প্রত্যাখ্যান করেছেন। আবু মুসলিমকে হত্যা করার পর খলীফা মানসূর তার ঘনিষ্ট সহচরদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগী হন। কখনও উপহার-উপটৌকন দ্বারা কখনও বা ভয়-ভীতি ও আশা-আকাজ্কা সৃষ্টি করে। আবার কখনও কোন পদের প্রস্তাব দিয়ে। এ সময় তিনি আবু মুসলিমের ঘনিষ্টতম সহচর আবূ ইসহাককে ডেকে পাঠান। উন্লেখ্য যে এই ব্যক্তি আবু মুসলিমের পুলিশ প্রধান ছিল এবং তাকে হত্যা করতে উদ্যত হন। তখন তিনি বলেন, হে আমীরুল মু'মিনীন আজকের এই দিন ব্যতীত আমি কোন দিন আমার জীবনের ব্যাপারে নিরাপত্তা বোধ করিনি ।.ইতিপূর্বে আমি যেদিনই আপনার সাক্ষাতে প্রবেশ করেছি সেদিনই আমি সুগন্ধি মেখে কাফনের কাপড় পরে নিয়েছি। একথা বলার পর সে তার শরীর সংলগ্ন কাপড় অনাবৃত করল। তখন দেখা গেল তা হল সুগন্ধিমাখা কাফনের কাপড় । তার এ অবস্থা দর্শনে খলীফা মানসুর তার প্রতি দয়ার্দর হয়ে তাকে মুক্ত করে দেন।, এঁতিহাসিক ইব্ন জারীর উল্লেখ করেছেন যে আবু মুসলিম তার যুদ্ধসমূহে.এবং আব্বাসীয় সাম্রাজ্য প্রতিষ্ঠায় ছয় লক্ষ মানুষকে ঠাণ্ডামাথায় হত্যা করে। এ সংখ্যা হল তাদের অতিরিক্ত যাদেরকে সে অন্যান্য কারণে হত্যা করে। খলীফা মানসূর যখন তার কৃতকর্মের কারণে তাকে তিরষ্কার করছিলেন তখন সে তাকে বলল, হে আমীরুল মু'মিনীন ! আপনাদের অনুকূলে আমার পক্ষ থেকে যা কিছু করা হয়েছে তারপর আর আমাকে এরূপ তিরস্কার করা যায় না। তখন মানসুর তাকে বলেন, হে কুমাতার সন্তান ! তোমার স্থলে যদি কোন বাদীও হত তাহলে সেও এ কাজের জন্য যথেষ্ট হত। তুমি যা কিছু করতে পেরেছ তাতো আমাদের শক্তিমত্তা ও প্রভাব-প্রতিপত্তির কারণে । যদি তা তোমার একক ব্যক্তির হাতে ন্যস্ত হতো তাহলে তুমি সহস্রভাগের একভাগও অর্জন করতে পারতে না। খলীফা মানসূর যখন তাকে হত্যা করেন তখন তার দেহকে খণ্ড-বিখণ্ড করে কাপড়ে পেচিয়ে রাখা হয়। এ সময় ঈসা ইব্ন মুসা সেখানে প্রবেশ করে বলেন, হে আমীরুল মু'মিনীন আবু মুসলিম কোথায় ? তখন তিনি বলেন, এইমাত্র সে এখানে ছিল । তখন ঈসা বলেন, হে আমীরুল মু'মিনীন ! আপনি তো তার আনুগত্য, হিতাকাঙক্ষী এবং তার ব্যাপারে ইমাম ইবরাহীমের রায় অবগত হয়েছেন । তখন তিনি তাকে বলেন, আন্লীহ্র কসম ! পৃথিবীর বুকে তোমার তার চেয়ে ঘোরতর শক্রর কথা আমার জানা নেই এই তো সে চাদরে জড়ানো। তখন তিনি ইন্নালিল্লাহ্..... পড়েন। এঁ সময় মানসূর তাকে বলেন, আল্লাহ্ তোমাকে হৃৎপিও শূন্য করুন। আবু মুসলিমের জীবদ্দশায় কি তোমাদের কারও কোন মান-মর্যাদা, প্রভাব-প্রতিপত্তি, কিংবা আদেশ-নিষেধের কর্তৃত্ব ছিল? এরপর খলীফা মানসূর তার শীর্ষস্থানীয় আমীর- উমারাদের ডেকে পাঠান এবং আবূ মুসলিমের হত্যার বিষয়ে তারা কিছু জানার পূর্বে এ বিষয়ে তাদের পরামর্শ চান। তখন এদের প্রত্যেকে মানসূরকে তাকে হত্যার পরামর্শ দেন। এদের কেউ কেউ চুপিসারে কথা বলছিলেন যাতে তার কথা আবূ মুসলিমের কানে না পৌছে। এরপর মানসুর যখন তাদেরকে তার হত্যার কথা অবহিত করেন তারা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর ভীষণ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।