0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৩ আমার থেকে অগ্রসর হলে । তিনি বলেন, পানির উৎসে আমাদের সমাবেশ অন্য মানুষদের কষ্টে ফেলবে এই আশঙ্কায় । লোকদের প্রতি সহজ করার উদ্দেশ্যেই আমি অগ্রসর হয়েছিলাম । মানসূর বলেন, তোমার কাছে যখন আবুল আব্বাসের মৃত্যু সংবাদ পৌছল তখন তুমি কেন আমার কাছে ফিরলে না। তিনি বলেন, হজ্জের পথে আমি বিপরীত দিকে পথ চলে লোকদের কষ্টে ফেলতে চাইনি। আর আমার জানা ছিল যে আমরা শীঘ্ই কৃফায় মিলিত হচ্ছি। আর আমার পক্ষ থেকে আপনার প্রতি কোন বিরোধিতা ছিল না। মানসুর বলেন, আবদুল্লাহ্ ইবন আলীর বাদীকে তুমি নিজের জন্য গ্রহণ করতে চেয়েছিলে? তিনি বললেন, না, কিন্তু আমি আশঙ্কা করেছিলাম সে হারিয়ে যাবে, তাই আমি তাকে বাহনের ব্যবস্থা করে দিয়েছিলাম এবং তার রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্রাবধায়ক নিয়োগ করেছিলাম । তারপর মানসুর তাকে বলেন, তুমিই কি নিজেকে ছাড়া সূচনা করে আমার কাছে পত্র প্রেরণ করনি এবং আমিনা বিন্ত আলীকে বিবাহের পয়গাম দিয়ে আমার কাছে পত্র প্রেরণ করনি এবং একথা দাবী করনি যে তুমি সুলায়ত ইবন আবদুল্লাহ্ ইবন আব্বাসের ছেলে ? এসব কথা যখন হয় তখন খলীফা মানসুরের হাত আবু মুসলিমের হাতে তিনি তা : ডলছিলেন। চুমু খাচ্ছিলেন এবং তার কাছে কৈফিয়ত পেশ করছিলেন । তারপর মানসূর তাকে মুসলিম বলেন, আমি আশঙ্কা করেছিলাম যে আমার ব্যাপারে আপনার মাঝে কোন আশঙ্কাজনক মনোভাবের সৃষ্টি হয়েছে। তাই আমি চেয়েছিলাম খুরাসানে গিয়ে আমি আমার কৈফিয়ত লিখে আপনাকে জানাতে । তিনি বলেন, তাহলে কেন তুমি সুলায়মান ইব্ন কাছীরকে হত্যা করেছিলেন? অথচ সে তোমার পূর্ব থেকে আমাদের নেতৃস্থানীয় প্রচারক ও সমর্থক ছিল । তখন আবু মুসলিম বলেন যে, আমার বিরুদ্ধাচরণে ব্রতী হয়েছিল । তখন মানসূর বলেন, হতভাগ্য তুমি, তুমিও তো আমার বিরোধিতায় ব্রতী হয়ে আমার অবাধ্য হয়েছ। তোমাকে যদি হত্যা না করি তাহলে আল্লাহ্ যেন আমাকে ধ্বংস করেন । তারপর তিনি তাকে তাবুর খুঁটি দিয়ে আঘাত করেন এবং এসকল নির্ধারিত লোকেরা তার দিকে ধেয়ে আসে । এসময় উছমান তাকে আঘাত করে তার তরবারির খাপ কেটে ফেলে, আর শাবীব আঘাত করে তার পা কেটে ফেলে, এছাড়া অবশিষ্টরা তরবারি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর মানসূর তখন চিৎকার করছেন, হতভাগারা ! (দ্রুত) তাকে শেষ করে দাও, আল্লাহ্ তোমাদের হস্ত কর্তন করুন৷ এরপর তারা তাকে যবাহ করে হত্যা করে এবং কেটে টুকরা টুকরা করে । এরপর তাকে দজলায় নিক্ষেপ করা হয়। বর্ণিত আছে তাকে তোমাকে রহম করুন| তুমি আমাদের সাথে অঙ্গীকার করেছিলে আমরাও তোমার সাথে অঙ্গীকার করেছিলাম । তুমি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলে, আমরাও তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম । তুমি আমাদের সাথে অঙ্গীকার রক্ষা করেছিলে, আমরাও তোমার সাথে অঙ্গীকার রক্ষা করেছিলাম । আমরা তোমার থেকে এই প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম যে কেউ আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলে আমরা তাকে হত্যা করব। এরপর তুমি আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলে করলাম । এও বর্ণিত আছে যে এসময় মানসুর বলেন, প্রশংসা আল্লাহ্র যিনি আমাদেরকে তোমার দিন দেখালেন হে আল্লাহ্র শত্রু । ইব্ন জারীর বলেন, এসময় মানসূর আবৃত্তি করেন £ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।