0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ূ ১৩১ হে দুরাচার ! এরপর শুনে নাও আমি মূসা ইব্ন কা“বকে খুরাসানের গভর্নর নিয়োগ করেছি এবং তাকে নিশাপুরে অবস্থানের নির্দেশ দিয়েছি। এরপর যদি তুমি খুরাসানের কর্তৃত্রে দাবী কর তাহলে সে আমার সেনাপতি ও অনুসারীদের নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে । আর আমি নিজেও তোমার সাক্ষাতের জন্য উৎসাহী । এখন তুমি তোমার ফন্দি আঁটো। আল্লাহ তোমাকে বিপথগামী ও ব্যর্থ করুন। আর শুনে রাখ আমীরুল মুমিনীন ও তার অনুসারীদের জন্য আল্লাহই যথেষ্ট । আর তিনি অতি উত্তম কর্ম বিধায়ক। এভাবে খলীফা মানসূর একবার কখনও তাকে আনুগত্যে আগ্রহী করে কখনও আনুগত্য প্রত্যাহারে ভীতি প্রদর্শন করে তার সাথে পত্রালাপ করতে থাকেন এবং আবু মুসলিম তার যে সকল বিচক্ষণ আমীর ও দূতগণকে মানসূরের কাছে প্রেরণ করেন, তাদেরকে তার পক্ষে টানতে থাকেন এবং বিভিন্ন লোভনীয়, প্রতিশ্রুতি দিতে থাকেন । অবশেষে তারা আবু মুসলিমের কাছে মানসূরের দরবারে আগমনকে শোভনীয় সাব্যস্ত করে । শুধুমাত্র নায়যাক নামক আমীর এর বিরোধিতা করেন, তি তিনি এ বিষয়ে একমত হননি। কিনতু তিনি যখন আবু মুসলিমকে সকলের সিদ্ধান্তের অনুগামী দেখেন তখন এই কবিতা পঙ্ক্তি আবৃত্তি করেন ঃ 03581 3১৯ ৮058] ৮৯ + 20০ পঞ। তি এসি] এ “তাকদীরের বিরুদ্ধে মানুষের কোন উপায় নেই, তাকদীর লোকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় ।” | খলীফা নিযুক্ত করতে । কিন্তু তার পক্ষে তা সন্ভব হয়নি । কেননা, তিনি যখন মাদায়িনে পৌছেন, তখন খলীফার নির্দেশে আমীর-উমারাগণ তাকে অর্ভথ্যনা জানান। এরপর তিনি সন্ধ্যাকালে খলীফার দরবারে পৌছেন। এদিকে খলীফার পত্র লিখক আবু আয্যুব তাকে পরামর্শ দিয়েছিলেন তাকে সেদিন হত্যা না করতে যেমন পূর্বে বিগত হয়েছে। এরপর আবু মুসলিম যখন খলীফার সামনে উপস্থিত হন তখন তিনি তাকে সসম্মানে বরণ করে নেন এবং বলেন, আজ রাত্রে গিয়ে সফরের ক্লান্তি দূর কর। তারপর আগামীকাল আমার কাছে এসো। পরদিন খলীফা মানসূর কতিপয় উমারাকে আবু মুসলিমকে হত্যার জন্য নিযুক্ত করেন। এদের অনতম হলো উছমান ইব্ন, নাহীক ও শাবীব ইব্ন ওয়াজ । এরপর তারা তাকে পূর্ব পরিকল্পনা মাফিক হত্যা করে। যেমন পূর্বে বিগত হয়েছে । অবশ্য এও বর্ণিত আছে যে, কয়েকদিন যাবৎ খলীফা মানসূর তাকে সমাদর ও আপ্যায়ন করতে থাকেন। তারপর তিনি তার থেকে ভীতি অনুভব করেন এবং শঙ্কিত হয়ে পড়েন। এসময় আবু মুসলিম ঈসা ইব্ন মূসার মাধ্যমে সুপারিশ করান এবং তার আশ্রয় প্রার্থনা করেন । তাকে বলেন, আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কাবোধ করছি। তখন ঈসা তাকে অভয় দিয়ে ব'লন, তোমার কোন অসুবিধা নেই। তুমি যাও- আমি তোমার পিছনে আসছি । আমি তোমার কাছে আসা পর্যন্ত তুমি আমার যিম্মায়। উল্লেখ্য যে খলীফার সংকল্পের ব্যাপারে ঈসা অনবহিত ছিলেন। এসময় যখন আবু মুসলিম এসে খলীফার সাথে সাক্ষাতের অনুমতি চাইল তখন তাকে বলা হল, আপনি এখানে বসুন আমীরুল মুমিনীন উযূ করছেন । তখন আবু মুসলিম বসে কামনা করতে লাগলেন তার এই বসা যেন দীর্থায়িত হয় যাতে ততক্ষণে ঈসা ইব্ন মুসা ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।