0০011161715 ১৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া অনুকূলে শাসন কর্তৃত্ ও আমার আনুগত্যকে অপরিহার্য গণ্য করেছি। এর ফলে আমি তাকে পূর্ণতা প্রদান করেছি। আপনার পূর্বে আপনার দুই ভাই দ্বারা। তারপর আপনার দ্বারা । তাই আমি ছিলাম. তাদের দুজনের একান্ত অনুগত অনুসারী । এসময় নিজেকে আমি সুপথণ্রাপ্ত ও সুপথ প্রদর্শক ভাবতাম । কিন্তু আসলে আমি কুরআনের আয়াত ব্যাখ্যায় ভুলের শিকার ছিলাম । আর ইতিপূর্বেও কুরআনের আয়াত ব্যাখ্যাকারীবা ভুলের শিকার হয়েছেন । আর স্বয়ং আল্লাহ্ তা“আলাই ইরশাদ করেছেন ঃ শা 0:8০ (০০ 0.4 ৪ “যারা আমার আয়াতে ঈমান আনে তারা যখন তোমার নিকট আসে তখন্ তাদেরকে তুমি বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক । তোমাদের প্রতিপালক দয়া করা তার কর্তব্য বলে স্থির করেছেন । তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত যদি মন্দ কাজ করে তারপর তাওবা করে এবং ₹শোধন করে তবে তো আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু (সুরা আনআম £ ৫৪)।” আপনার ভাই সাফ্ফাহ্ বিভ্রান্ত হয়েও সুপথপ্রাপ্তের অবয়বে আত্মপ্রকাশ করল | এরপর সে আমাকে নির্দেশ দিল তরবারি কোবমুক্ত করতে, মন্দ ধারণাবশত নরহত্যা করতে এবং সংশয়যুক্ত ক্ষেত্রে অগ্রসর হতে, দয়া ও অনুগহ অপসারণ করতে এবং পদশ্থলন ক্ষমা না করতে । তখন আমি আপনার আনুগত্যের খাতিরে এবং আপনাদের শাসন কর্তৃত্ প্রতিষ্ঠাকরণার্থে তামাম দুনিয়াবাসীর অনিষ্ট সাধনে তৎপর হলাম এমনকি যার ফলে যারা আপনাদের সম্পর্কে অজ্ঞ ছিল আন্নাহ্ তাদের কাছে আপনাদেরকে পরিচিত করলেন । এরপর আন্মাহ্ তা'আলা অনুতাপ অনুশোচনা দ্বারা তা থেকে রক্ষা করলেন এবং তাওবা দ্বারা তা থেকে উদ্ধার করলেন । কাজেই, এখন যদি তিনি আমাকে ক্ষমা করেন এবং মার্জনার দৃষ্টিতে দেখেন তাহলে এ কারণে যে তিনি তাওবাকারীদের ক্ষমা করে থাকেন। আর যদি তিনি আমাকে শাস্তি প্রদান করেন তাহলে তা হবে অপরাধের কারণে । আল্লাহ্ তো কোন বান্দার প্রতি অবিচার করেন না। আবু মুসলিমের এ পত্রের উত্তরে খলীফা মানসূর তাকে লিখলেন, পরকথা হল, হে অবাধ্য অপরাধী ! আমার ভাই সাফ্ফাহ্ ছিলেন হিদায়াতের অগ্রপথিক। তিনি তার প্রতিপালকের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তার প্রতি আহ্বান করতেন। ফলে তিনি তোমার জন্য চলার পথকে সুস্পষ্ট করেছেন এবং তোমাকে সঠিক পন্থায় পরিচালিত করেছেন৷ তুমি যদি আমার ভাইয়ের প্রকৃত অনুসরণকারী হতে তাহলে সত্য-বিচ্যুত হতে না এবং শয়তান ও তার নির্দেশাবলীর অনুসারী হতে না। কিন্তু, যখনই তোমার সামনে দু'টি বিষয় উপস্থিত হয়েছে তখনই তুমি তার মধ্যে যেটি অধিক কল্যাণপ্রসূ সেটি বর্জন করেছো এবং যেটি অধিক বিভ্রান্তিকর সেটির অনুসরণ করেছো । তুমি ফিরআওনের ন্যায় নির্মম বিশৃঙ্খলাকারীদের ন্যায় ফায়সালা করেছো । শাসন পরিচালনা করেছো । অপচয়-অপব্যয় করেছে এবং অপব্যয়কারীদের ন্যায় তা অস্থানে ব্যয় করেছো । ড/৬/৬/.91110001109.001)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।