0০011161715 ১২৮ | আল-বিদায়া ওয়ান নিহায়া জনৈক প্রচারক তাকে চারশ দিরহামে খরিদ করে নেয়। এরপর ইমাম ইবরাহীম ইবৃন মুহাম্মাদ চেয়ে নিয়ে তাকে খরিদ করেন। তখন থেকেই তিনি তার পরিচয়ে পরিচিত হন। এছাড়া ইবরাহীম তাকে আবুন্ নাজাম ইসমাঈল আত্-তাঈ-এর কন্যার সাথে বিবাহ দেন, যিনি ছিলেন তাদের সম্ত্রাজ্যের প্রচারক । তিনি যখন তাকে খুরাসানে প্রেরণ করেন, তখন তার স্ত্রীকে তার পক্ষ থেকে চারশ দিরহাম মোহর প্রদান করেন । তার এই স্ত্রী তার রসে দুই কন্যা প্রসব করেন তার একজন হল আসমা বিন্ত আবূ মুসলিম যিনি সন্তানবততী ছিলেন। আর অন্যজন ফাতিমা যার কোন সন্তান ছিল না। একশ উনত্রিশ হিজরীর আলোচনায় আবূ মুসলিমের খুরাসানের কতৃত্ লাভের অবস্থা এবং কিভাবে তিনি বনু আব্বাসের পক্ষে প্রচার প্রচারণায় তৎপর হয়েছিলেন তা উল্লিখিত হয়েছে। আর আবু মুসলিম ছিলেন সমীহ উদ্রেককারী সাহসী বীর এবং ত্রিৎ সিদ্ধান্ত বাস্তবায়নকারী । ইব্ন আসাকির তার নিজস্ব সনদে রিওয়ায়াত করেছেন যে (একবার) আবু মুসলিম যখন খুতবা প্রদান করছিলেন তখন এক ব্যক্তি তার দিকে অগ্রসর হয়ে বলল, এই কাল পরিধেয় যা আপনি পরিধান করেছেন তার তাৎপর্য কী? তখন তিনি বললেন, আমাকে আবু যুবায়র জাবির ইব্ন আবদুল্লাহ্ থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) পবিত্র মন্ধা বিজয়ের দিন তীর মাথায় কাল পাগড়ি পরিধান করেছিলেন । আর এটা অবস্থা নির্দেশক পরিধেয় এবং কর্তৃত্ প্রকাশ পরিধেয় । কে আছ, তার গর্দান উড়িয়ে দাও। আর আবদুল্লাহ্ ইব্ন মুনীবের হাদীছ সংগ্রহ থেকে বর্ণিত আছে, মুহাম্মাদ ইব্ন আলী সুত্রে .. আবদুল্লাহ্ ইব্ন আব্বাস থেকে । তিনি বলেন, রাসূলুল্লাহ্ সো) বলেন £ ১০ 111 55141 ১১ 01৯ 3101 যে ব্যক্তি কুরায়শের অপদস্থৃতা চাইবে আল্লাহ্ তাকে অপদস্থ মায়মূন তার সঙ্গী ও সহচর ছিল । তিনি তাকে প্রতিশ্রুতি দিতেন যে, কর্তৃত্ব লাভ করলে তিনি শরীআত নির্ধারিত শাস্তির বিধান কার্যকর করবেন। এরপর আবু মুসলিম যখন কর্তৃত্ লাভ করেন তখন ইবরাহীম ইব্ন মায়মূন তার প্রতিশ্রুতি রক্ষার জন্য তাকে পীড়াপীড়ি করেন এমনকি তাকে বিব্রত ও অস্থির করে ফেলেন। তখন আবূ মুসলিম তাকে হত্যার নির্দেশ প্রদান করেন এবং তাকে বলেন, কেন তুমি নাসর ইব্ন সায়্যারকে তিরস্কার করতে না অথচ সে স্বর্ণ নির্মিত সুরা পাত্র তৈরি করে তা বনু উমায়্যার কাছে পাঠাত। তখন তিনি বলেন, তারা তো আমাকে তাদের নিকট সান্নিধ্যে গ্রহণ করেনি এবং আমাকে এ প্রতিশ্রুতিও প্রদান করেনি যে প্রতিশ্রতি আপনি আমাকে প্রদান করেছেন । কোন কোন এঁতিহাসিকের মতে এই ইবরাহীম ইব্ন মায়মূন তার সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের বিষয়ে ধৈর্যধারণের কারণে জান্নাতে উচ্চ মর্যাদার অধিকারী হবেন । কেননা, তিনি এ বিষয়ে তৎপর ও নিষ্ঠাবান ছিলেন। কিন্তু আবু মুসলিম তাকে হত্যা করেন । আল্লাহ্ তাকে রহম করুন । ইতিপূর্বে আমরা আবু মুসিলম কর্তৃক সাফ্ফাহ-এর আনুগত্য এবং তার নির্দেশের ফরমান পালনে তার গুরুত্ব আরোপের কথা উল্লেখ করেছি। কিন্তু এরপর যখন খিলাফতের কর্তৃত্ মানসূর লাভ করলেন। তখন তিনি তাকে তুচ্ছজ্ঞান করলেন। এসবত্বেও খলীফা মানসূর আবু মুসলিমকে তার চাচা আবদুল্লাহর বিরুদ্ধে শামে প্রেরণ করেছিলেন তখন আবু মুসলিম তাকে পরাজিত ও বিপর্যস্ত করে তার থেকে শামের কর্তৃত্ব উদ্ধার করে তাকে মানসূরের কর্তৃত্া ধীন ড/৬/৬/.91100109.001)
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।