0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৭ করলেন, তখন তিনি তার বিষয়ে হতবুদ্ধি হয়ে পড়লেন একথা ভেবে যে, তিনি কি এ বিষয়ে কারো পরামর্শ চাইবেন নাকি এককভাবে তা কার্যকর করবেন যাতে বিষয়টি প্রচার-প্রসার লাভ না করে। এরপর তিনি তার একান্ত হিতাকাজ্জী জনৈক সহচরের কাছে পরামর্শ চাইলেন। তখন তিনি বললেন, হে আমীরুল মুমিনীন ! আল্লাহ্ তা'আলা বলেছেন - 41 ২11 (৫২৯ 00৫ 51 (53:.51 111 “যদি আকাশমগ্ডলী ও পৃথিবীতে আল্লাহ্ ব্যতীত বহু ইলাহ্ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত (সূরা আম্বিয়া 8 ২২)” । তখন তিনি তাকে বললেন, তুমি আল্লাহর এই বাণীকে এক সংরক্ষণকারী কর্ণের গোচরে এনেছ। এরপর তিনি এ বিষয়ে সংকল্পবদ্ধ হলেন । মুসলিম । তাকে রাসূল পরিবারের আমীরও বলা হয় । খতীব (বাগদাদী) বলেন, তার নাম আবদুর রহমান ইব্ন শায়রূন ইব্ন ইসফানদিয়ার আবু মুসলিম আল-মারওয়াযী ৷ আব্বাসীয় সাম্রাজ্যের বিশিষ্ট ব্যক্তি। তিনি রিওয়ায়াত করেছেন আবু যুবায়র, ছাবিত আল-বুনানী, ইবরাহীম ইব্ন মুহাম্মাদ ইবৃন আলী ইব্ন আবদুল্লাহ ইবুন আব্বাস এবং আবদুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ ইবন আলী ইব্ন আবদুল্লাহ্ ইবৃন আব্বীস থেকে । ইবৃন আসাকির অবশ্য তার শায়খদের মাঝে মুহাম্মাদ ইবন আলী, আবদুর রহমান ইব্ন হারমালা এবং ইব্ন আব্বাসের মাওলা ইকরিমাকে উল্লেখ করেছেন । ইব্ন আসাকির পিতা বিশর, আবদুল্লাহ্ ইবৃন শুবরুমা, আবদুল্লাহ্ ইব্ন মুবারক, আবদুল্সাহ্ ইব্ন মুনীৰ আল-মারওয়াী এবং আবূ মুসলিমের জামাতা কুদায়দ ইব্ন মানী' । খতীব বাগদাদী বলেন, আবু মুসলিম ছিলেন বিচক্ষণ বুদ্ধিমান, পরিচালন-কুশলী, আত্মপ্রত্যয়ী ও দুঃসাহসী । খলীফা আবূ জা“ফর মানসূর তাকে মাদায়িনে হত্যা করেন। আবু নাঈম ইস্পাহানী তার “তারীখে ইস্পাহানে' বলেন, তার নাম ছিল আবদুর রহমান ইবৃন উদ্মান ইবৃন ইয়াসার ইব্ন সুনদুস.ইব্ন হাওযাওয়ান। তিনি ছিলেন বায্রা জামহারের বংশধর । তার উপনাম ছিল আবু ইসহাক । আর তিনি কুফায় লালিত-পালিত হন। তার পিতা মৃত্যুকালে তাকে ঈসা ইব্ন মুসা আস্-সাররাজের দায়িতে অর্পণ করে যান। তিনি তখন তাকে সাত বছর বয়সে কৃফায় নিয়ে আসেন । এরপর ইমাম ইবরাহীম ইবৃন মুহাম্মাদ যখন তাকে খুরাসানে প্রেরণ করেন, তখন তিনি তাকে বলেন, তোমার নাম উপূনাম সব পরিবর্তন করে ফেল । তখন তিনি আবদুর রহমান ইব্ন মুসলিম নাম গ্রহণ করেন এবং আবু মুসলিম উপনাম ধারণ করেন। এরপর সতের বছর বয়সে একটি গাধার পিঠে আরোহণ করে তিনি খুরাসান অভিমুখে রওনা হন। এসময় ইবরাহীম ইবৃন মুহাম্মাদ তাকে পথ খরচ প্রদান করেন। এইভাবে অতিসাধারণ অবস্থায় তিনি খুরাসানে প্রবেশ করেন। এরপর কালক্রমে অবস্থার পরিবর্তন ঘটে এবং অবূ মুসলিম গোটা খুরাসান অঞ্চলের একক শাসন কর্তৃত্রে অধিকারী হন। বর্ণিত আছে যে, তার খুরাসান যাওয়ার পথে কোন এক পানশালার এক ব্যক্তি স্পর্ধা দেখিয়ে তার গাধার লেজ কেটে দেয়৷ পরবতীতে আবু মুসলিম যখন কর্তৃত্ব লাভ করেন তখন তিনি সে স্থানকে ধুলিসাৎ করে দেন ফলে তা বিরাণ হয়ে যায়। কোন কোন এঁতিহাসিক উল্লেখ করেছেন যে, শৈশবে তিনি যুদ্ধ বন্দী হন। এসময় আব্বাসীয় সাম্রাজ্যের ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।