0০011161715 ১২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া আমি তাকে হত্যা করব । এরপর মানসুর তাকে হত্যার জন্য চারজন বিশিষ্ট প্রহরী নির্বাচিত করে করবে, আমি যখন হাততালি দিব তখন তোমরা এসে তাকে হত্যা করবে । এরপর খলীফা মানসূর আবূ মুসলিমের কাছে এক দূত পাঠালেন । তখন১ আবূ মুসলিম এসে প্রথমে খলীফার বাস ভবনে প্রবেশ করলেন এরপর ম্মিতমুখে খলীফার সামনে । সাক্ষাতে প্রবেশ করলেন । তিনি যখন খলীফার মুখোমুখি হলেন তখন খলীফা তাকে একে একে তার সকল কৃতকর্মের জন্য তিরস্কার করতে লাগলেন । আর তিনি তার সব বিষয়ে অজুহাত পেশ করতে লাগলেন । তারপর বললেন, হে আমীরুল মু'মিনীন আমার প্রত্যাশা যে এখন আপনার মন আমার প্রতি প্রসন্ন হয়েছে। তখন মানসূর বললেন, আল্লাহ্র কসম ! এসব কিছু তোমার প্রতি আমার রোষ বৃদ্ধি করেছে। এরপর তিনি হাততালি দিলেন তখন উছমান ও তার সঙ্গীরা এসে তাকে তরবারির আঘাতে হত্যা করল এবং তারা তাকে একটি আলখেল্লায় জড়িয়ে রাখল। এরপর খলীফা মানসূর তার শবদেহকে দজলায় নিক্ষেপের নির্দেশ দিলেন । এট্রাই ছিল তার শেষ পরিণতি । আবু মুসলিমের হত্যাকাণ্ড সংঘটিত হয় ১৩৭ হিজরীর শাবান মাসের ২৬ তারিখ বুধবার । | যে সব কথা বলে খলীফা মানসূর তাকে তিরস্কার করেন তার অন্যতম হল তিনি তাকে বলেন, একাধিকবার তুমি নিজেকে প্রথমে উন্লেখ করে আমার কাছে পত্র প্রেরণ করেছো । আর তুমি আমার ফুফু আমীনাকে বিবাহ প্রস্তাব দেওয়ার স্পর্ধা দেখিয়েছ। উপরক্তু তুমি দাবী করে থাক যে তুমি সুলায়ত ইব্ন আবদুল্লাহ্ ইবৃন আব্বাসের সন্তান । তখন আবু মুসলিম বলেন, হে আমীরুল মু'মিনীন, আমার সম্পর্কে একথা বলা ঠিক হবে কি অথচ আপনাদের জন্য আমি কী : করেছি তা সকলেই জানে । তখন মানসুর বলেন, হতভাগা ! কোন কৃষ্ণকায় দাসীও যদি এ বিষয়ে তৎপর হত তাহলেও আল্লাহ্ আমাদের ভাগ্যরূপে এবং আমাদের সতর্কতা অবলম্বনের কারণে তা পূর্ণ করত। তারপর তিনি বলেন, আল্লাহ্র কসম ! আমি তোমাকে হত্যা করবই ! তখন আবু মুসলিম বলেন, হে আমীরুল মু'মিনীন ! আমাকে আপনার শক্রদের মুকাবিলার জন্য জীবিত রাখুন। তখন তিনি বলেন, তোমার চেয়ে ঘোরতর শক্র আমার আর কে আছে ? এরপর তিনি তাকে হত্যার নির্দেশ দেন, যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে। তখন জনৈক আমীর তাকে বলেন, হে আমীরুল মু'মিনীন ! এখন আপনি প্রকৃত খলীফা হতে পেরেছেন। বর্ণিত আছে এসময় খলীফা মানসূর এই কবিতা পঙ্ক্তি আবৃত্তি করেন £ ৮এ। ২08০ এও 95 মে ৯:১৭ (2১8০০০9 ৮৯০০০ ৪ “আর তার সামান (সফর সামগ্রী) নামিয়ে যাত্রা শেষ করল যেমন স্বজনদের মাঝে ফিরে মুসাফিরের চোখ জুড়াল।” ইব্ন খাল্লিকান উল্লেখ করেছেন যে, খলীফা মানসূর যখন আবূ মুসলিমকে হত্যা করার ইচ্ছা ১, আল-আখরারুত্ তিওয়ালে (৩৮০ পৃ.) রয়েছে, “এরপর যখন চতুর্থ দিন আসল....আর মুরুজুজযাহাব (৩ খ. £ ৩৫৬ পৃ.) রয়েছে একাধিকবার আবূ মুসলিম মানসূরের কাছে যান কিন্তু তিনি কিছুই প্রকাশ করেননি । আল ইমামা ওয়াস সিয়াসাতে রয়েছে- এভাবে তিনি কয়েকদিন অবস্থান করেন, প্রতিদিন আবূ জাফরের কাছে আসতে থাকেন । আর ইবনুল আছামে (৮ খ. $ ২২৫ পৃ.) রয়েছে । এভাবে তিন দিন অবস্থানের পর যখন চতুর্থ দিন আসল ..... | ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।