Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৫. সামনে ছিল একটি পত্র। এসময় তিনি তা আমার দিকে ছুঁড়ে দেন, আমি তখন দেখতে পাই তা আবূ মুসলিমের পত্র তাতে তিনি খলীফাকে তার আগমনের কথা অবহিত করেছেন । এরপর খলীফা বলেন, আল্লাহ্‌র কসম ! তুমি যদি তার গুণ বর্ণনা করে আমাকে মুগ্ধ ও বিমোহিত কর তবুও আমি তাকে হত্যা করবই । আবু আয়ুব বলেন, আমি তখন (বিপদ আঁচ করে) “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পড়লাম । আর এ ঘটনার কথা ভেবে সে রাতে আমার ঘুম আসল না। আর আমি মনে মনে বললাম, আবূ মুসলিম যদি ভীত অবস্থায় খলীফার সাক্ষাতে প্রবেশ করে তাহলে তার পক্ষ থেকে খলীফার প্রতি কোন অগ্রীতিকর আচরণ প্রকাশ পেতে পারে। অবস্থার দাবী হল তার নির্ভয়ে প্রবেশ করা যাতে খলীফা তাকে কাবু করতে পারেন । এরপর যখন সকাল হল তখন আমি জনৈক আমীরকে * ডেকে বললাম, কাসকার শহরের গভর্নর হওয়ার কি আগ্রহ : আছে তোমার ? এ বছর তা প্রচুর ফল-ফসলে সমৃদ্ধ । তখন সে বলল, কে আমার জন্য তার দায়িত্‌ গ্রহণ করবে ? তখন আমি তাকে বললাম, তাহলে তুমি গিয়ে খলীফার সাক্ষাতে আগমনরত আবূ মুসলিমের সাথে পথিমধ্যে সাক্ষাৎ করে বল, তোমাকে এ শহরের গভর্নর নিয়োগ করতে । কেননা, আমীরুল মু'মিনীন তাকে তা গোটা ইসলামী সম্রাজ্যের শাসন কর্তৃতৃ অর্পণ করে নিজে আপাতত বিশ্রাম গ্রহণ করতে চান। একথা বলে আমি তার পক্ষে থেকে লোকটির আবূ মুসলিমের কাছে যাওয়ার ব্যাপারে তার [মানসূরের] অনুমতি চাইলাম । তখন তিনি তাকে অনুমতি দিলেন। তিনি তাকে বললেন, আমাদের পক্ষ থেকে সালাম জানিয়ে তাকে বলো, আমরা তার সাক্ষাতে আগ্রহী । এরপর সেই ব্যক্তি ২ আবু মুসলিমের কাছে গিয়ে তাকে তার প্রতি খলীফার আগ্রহের কথা জানাল । তখন তা তাকে আনন্দিত করল এবং তিনি নিঃসক্ষোচিত হলেন। অথচ তা ছিল তার প্রতি ধোকা ও ষড়যন্ত্র । আর আবু মুসলিম যখন লোকটির কথা শুনল তখন তিনি দ্রুত তার মৃত্যুর দিকে অগ্রসর হলেন । তিনি যখন মাদায়নের নিকটবর্তাঁ হলেন তখন খলীফা, আমীর-উমারা ও সেনাপতিদের নির্দেশ দিলেন অগ্রসর হয়ে তাকে অভ্যর্থনা জানাতে । সেদিন দিনের শেষ ভাগে তিনি খলীফা মানসূরের সাক্ষাত লাভ করলেন । আর ইতিপূর্বেই আবু আয়্যুব মানসুরকে পরামর্শ দিয়েছিলেন তার হত্যাকে পরদিন পর্যন্ত বিলম্বিত করতে এবং তিনি তার সে পরামর্শ গ্রহণ করেছিলেন। এরপর আবূ মুসলিম যখন সন্ধ্যাকালে খলীফা মানসুরের সাক্ষাতে প্রবেশ করলেন তিনি তখন তার প্রতি সম্মান ও মর্যাদা প্রকাশ করলেন । তারপর তিনি তাকে বললেন, যাও তুমি নিজেকে আরাম দাও, হাম্মাম খানায় প্রবেশ করে গোসল করে নাও । আগামীকাল হলে তুমি আবার আমার কাছে এস । এরপর তিনি খলীফার কাছ থেকে বের হলেন এবং লোকজন এসে তাকে সালাম করতে লাগল । পরদিন খলীফা তার জনৈক আমীরকে তলব করে বললেন, তোমার কাছে আমার গুরুত্ কতটুকু ? তখন সে বলল, আন্নাহ্র কসম ! হে আমীরুল মু'মিনীন আপনি যদি আমাকে আত্মহত্যার নির্দেশ দেন তাহলে আমি আত্মহত্যা করতে কুষ্ঠিত হব না। তিনি বললেন, বল তো দেখি যদি আমি তোমাকে আবু মুসলিমকে হত্যা করার নির্দেশ দিই । বর্ণনাকারী বলেন তখন সে বেশ কিছুক্ষণ বিষণ্র অবস্থায় চুপ করে থাকল । এরপর জাবু আয্যুব তাকে বললেন, এ ব্যাপারে তুমি কথা বলছ না কেন ? তখন সে দুর্বলভাবে বলল, ১. এই ব্যক্তি হল সালামা ইব্‌ন সাঈদ ইবৃন জাবির, দ্র. তাবারী ইবনুল আছীর । ২ নে হল সালামা নামক এক ব্যক্তি । ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।