Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া তার বিচক্ষণ আমিরদের সাথে পরামর্শ করলেন। এসময় তাদের সকলেই তাকে খলীফা মানসূরের আনুগত্যে প্রত্যাবর্তন করতে নিষেধ করল । তারা তাকে রায় শহরে অবস্থানের পরামর্শ দিল। তাহলে খুরাসান তার কর্তৃত্বীধীন থাকবে এবং তার ফৌজ তার অনুগত থারুবে। এরপর করবেন। এসময় আবূ মুসলিম খলীফা মানসুরের প্রেরিত আমীরদের কাছে দূত পাঠিয়ে বললেন তোমরা তোমাদের খলীফার কাছে ফিরে যাও, আমি তার সাক্ষাতে আগ্রহী নই। এরপর তারা যখন তার ব্যাপারে নিরাশ হল তখন তারা তাকে খলীফা মানসুরে নির্দেশিত সেই কথা বলল। আবু মুসলিম যখন একথা শুনল তখন বিপর্যস্ত ও ভগ্মমনে বলল, এখনই আমার সামনে থেকে তোমরা যাও। আর আবু মুসলিম খুরাসানে আবূ দাউদ ইবরাহীম ইব্‌ন খালিদকে তার স্থলবর্তা নিয়োগ করেছিলেন । আবূ মুসলিমের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর তার অনুপস্থিতি খলীফা মানসূর আবু দাউদকে পত্র মারফত জানান আমি যতদিন খলীফারূপে জীবিত আছি ততদিন খুরাসানের শাসন কর্তৃত্ব তোমার । আবূ মুসলিমকে পদচ্যুত করে আমি তোমাকে তার গভর্ণর নিয়োগ করলাম । এরপর আবু দাউদ যখন আবু মুসলিমের বায়আত প্রত্যাহারে কথা জানতে পারেন তখন তিনি তাকে পত্র লিখেন- আহলে বায়তের খলীফাদের বায়আত প্রত্যাহার করে নেওয়া আমাদের জন্য শোভনীয় নয়। আপনি আপনার ইমামের পূর্ণ আনুগত্যে প্রত্যাবর্তন করুন । আমার সালাম গ্রহণ করবেন- তখন বিষয়টি তাকে আরও বিপর্যস্ত করল এবং আবু মুসলিম তাদের কাছে এই মর্মে দূত প্রেরণ করলেন, অচিরেই আমি খলীফার কাছে আমার আস্থভাজন আবূ ইসহাককে প্রেরণ করব । এরপর তিনি আবূ ইসহাককে খলীফা মানসুরের কাছে প্রেরণ করেন । তখন খলীফা আবু ইসহাককে সসম্মানে বরণ করেন এবং আবু মুসলিমকে তার আনুগত্যে ফিরিয়ে আনার শর্তে তাকে ইরাকের গভর্নর বানানোর প্রতিশ্রুতি প্রদান করেন । আবু ইসহাক যখন আবূ মুসলিমের কাছে ফিরে আসেন তখন তিনি তাকে প্রশ্ন করেন, তুমি কী খবর এনেছো ? তিনি বলেন, আমি তো তাদেরকে দেখলাম আপনার প্রতি উচ্চ মর্যাদা ও সম্মান প্রদর্শন করতে । আবূ ইসহাকের এই কথা তাকে প্ররোচিত করে এবং তিনি খলীফার সাক্ষাতের জন্য সংকল্পবদ্ধ হন! এসময় তিনি তার নায়যাক নামক আমীরের পরামর্শ চান। তখন তিনি তাকে নিষেধ করেন। কিন্তু আবু মুসলিম তার সংকল্পে অবিচল থাকেন। নায়যাক তার এই দৃঢ় সংকল্প দেখে আবৃত্তি করেন ঃ 2155515৯208] চে + ০ ৪৪1 ত ৩০ ০ “তাকদীরের সাথে কোন কৌশল চলে না, তাকদীর সকলের কৌশলকে নস্যাৎ করে দেয়।” তারপর নায়যাক তাকে বলেন, আমার একটি কথা রাখুন । আবূ মুসলিম বলেন, তা কী? তখন তিনি বলেন, আপনি যখন তার সাক্ষাতে প্রবেশ করবেন তখন তাকে হত্যা করুন । তারপর আপনি যাকে ইচ্ছা খলীফারূপে তার বায়আত গ্রহণ করুন। কেননা, তখন কেউ আপনার বিরোধিতা করবে না। এরপর আবু মুসলিম খলীফা মানসুরকে তার আগমন সংবাদ জানিয়ে পত্র লিখেন। খলীফা মানসুরের পত্র লেখক আবু আয়্যুব বলেন, এরপর আমি মানসুরের সাক্ষাতে ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।