0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৩ আমীরুল মু'মিনীন ঈসা ইব্ন মুসার মাধ্যমে তোমার কাছে পত্র প্রেরণ করেছেন যার প্রতি উৎকর্ষ হলে তোমার চিত্ত আশ্বস্ত হবে। আর আল্লাহ্র কাছে প্রার্থনা কর যেন তিনি শয়তানের কুমন্ত্রণা ও তোমার মাঝে অন্তরায় হন। কেননা, তোমার সদিচ্ছা নষ্ট করার জন্য এটাই তার কাছে সবচেয়ে কার্ধকরী পন্থা । বলা হয় এসময় আবু মুসলিম খলীফা মানসূরের কাছে লিখেন। পর কথা হল, আল্লাহ্ তার সৃষ্টির প্রতি যে বিধান আরোপ করেছেন সে বিষয়ে আমি এক ব্যক্তিকে অগ্রপথিক ও পথ প্রদর্শক নির্ধারণ করেছি। তিনি ছিলেন জ্ঞান সমুদ্ধে অবগাহনকারী এবং আল্লাহ্র রাসূলের নিকতাত্্ীয় । কুরআন সম্বন্ধে আমাকে মূর্খ গণ্য করে যৎসামান্যের লোভে তিনি তার অর্থ বিকৃতি ঘটালেন যা আল্লাহ্ তার সৃষ্টিকুলের জন্য ত্যাগ করেছেন। আর তিনি ছিলেন প্রবঞ্ণক তুল্য । আর তিনি আমাকে নির্দেশ দিলেন তরবারি কোষমুক্ত করতে, দয়া অপসারণ করতে, কোন কৈফিয়ত গ্রহণ না করতে, পদশ্থলন ক্ষমা না করতে । তখন আমি আপনাদের কর্তৃত্ দৃঢ়করণে তা বাস্তবায়ন করলাম এমনকি যারা আপনাদের পরিচয় জানত না আল্লাহ্ তাদেরকে আপনাদের পরিচয় জানালেন, আপনাদের শক্ররা আপনাদের আনুগত্য করল । অপদস্থা-তুচ্ছতা ও আত্মগোপনতার পর আল্লাহ্ আপনাদেরকে বিজয় দান করলেন । এরপর আল্লাহ্ আমাকে তাওবা দ্বারা রক্ষা করলেন । তিনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে ক্ষমা দ্বারা তো তিনি আদিকাল থেকেই পরিচিত এবং তার সাথে তা সম্পৃক্ত । আর যদি তিনি আমাকে শাস্তি গ্রদান করেন । তাহলে তা আমার কৃতকর্মের কারণে । আর আল্লাহ্ তো তার বান্দাদের প্রতি অবিচারী নন। মাদায়নী তার শায়খদের থেকে এই বর্ণনা উল্লেখ করেছেন। আল-বাজালীকে১ তার কাছে প্রেরণ করেন । আর জারীর ছিলেন তার কালের অনন্য ব্যক্তি । তিনি তাকে নির্দেশ প্রদান করেন আবু মুসলিমের সাথে যথাসাধ্য কোমল ভাষায় কথা বলতে এবং কথার মাধ্যমে তাকে এ বিষয়টি বোঝাতে যে খলীফা আপনার মান-মর্াদা সমুন্নত করতে চান এবং আপনাকে অবাধ কর্তৃত্ দান করতে চান। যদি সে তা মেনে নেয় তাহলে বেশ । আর যদি সে প্রত্যাখ্যান করে তাহলে তাকে একথা বলবে যে তিনি আব্বাস থেকে দায়মুক্ত । যদি আপনি মুসলমানদের এক্য নষ্ট করে আপনার ইচ্ছামাফিক পথ অবলম্বন করেন তাহলে তিনি নিজেই পাকড়াও করবেন এবং আপনার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করবেন । আপনি যদি অথই সমুদ্রে নেমে পড়েন তাহলে তিনি আপনার নাগাল পাওয়া পর্যন্ত সেখানেও আপনার পশ্চদ্ধাবন করবেন । এরপর হয় আপনাকে হত্যা করবেন অথবা তার পূর্বে নিজেই মৃত্যুবরণ করবেন- আর উত্তম পন্থায় তার মত পরিবর্তনের ব্যাপারে নিরাশ হওয়ার পূর্বে তাকে একথা বলবে না। খলীফা মানসুর প্রেরিত আমীর-উমারাগণ হালওয়াবে যখন তার কাছে আগমন করলেন তখন তারা তাকে আমীরুল মু'মিনীনের বায়আত প্রত্যাহার ও তার বিরোধিতার কারণে তাকে ভতসনা করলেন এবং তাকে তার আনুগত্যে প্রত্যাবর্তনের জন্য উৎসাহিত করলেন । তখন আবু মুসলিম ১. ইবনুল আছীরে (৫ খ. $ ৫৭১ পূ.) রয়েছে, মানসূর একটি পত্র লিখে তা আবু হুমায়দ আল মারওয়ার ওয়ামীর সাথে প্রেরণ করেন। আর ইবনুল আ'ছামে আবু মুসলিমের পত্রের উত্তরে মানসুরের প্রেরিত পত্রের ভাষ্য রয়েছে। আর আল-ফখরীতে রয়েছে মানসুর তার জনৈক বুদ্ধিমান বাঃদ্কর হাতে পত্রসমূহ প্রেরণ করেন। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।