0০011161715 ১২২ আল-বিদায়া ওয়ান নিহায়া যখন তার মাওলা আবুল খসীব ইয়াকতীনকে আবু মুসলিম কর্তৃক তার চাচা আবদুল্লাহর সেনাদল থেকে প্রাপ্ত অর্থ-সম্পদ, মূল্যবান রত্ন ইত্যাদির খবরদারি করতে পাঠান । তখন আবু মুসলিম ক্তুদ্ধ হয়ে আবু জাফরকে গালমন্দ করেন এবং আবুল খাসীবকে হত্যা করতে উদ্যত হন। অবশেষে তাকে যখন বোঝানো হয় যে, সে তো নিছক দূত । তখন তিনি ক্ষান্ত হন। এরপর দূত ফিরে তার সাথে আবু মুসলিমের কৃত আচরণের কথা উল্লেখ করলে মানসুর তার প্রতি ক্রুদ্ধ হন। আর তিনি শঙ্কিত হন যে. আবু মুসলিম খুরাসানে চলে গেলে তাকে বাগে আনা মুশকিল হবে এবং সে সেখানে তার বিরুদ্ধে নানা অঘটনের জন্ম দিবে । তখন তিনি ইয়াকতীনের মাধ্যমে তার কাছে পত্র প্রেরণ করেন- আমি তোমাকে শাম ও মিসরের গভর্নর নিয়োগ করলাম, আর তা খুরাসান থেকে উত্তম । আর মিসরে তুমি পসন্দমত কাউকে পাঠিয়ে নিজে শামে অবস্থান কর । তাহলে তুমি আমীরুল মু'মিনীনের কাছাকাছি অবস্থান করতে পারবে এবং তিনি যখন তোমার সাক্ষাতের ইরাদা করবেন তখন তুমি দ্রুত হাযির হতে পারবে । এই পত্র পেয়ে আবু মুসলিম ক্রুদ্ধ হয়ে বলেন, তিনি আমাকে শাম ও মিসরের গভর্নর নিয়োগ করেছেন আর খুরাসানের কর্তৃত্ব আমার পূর্ব থেকেই বিদ্যমান । কাজেই, আমি নিজে খুরাসানে গমন করব আর শাম ও মিসরে * আমার প্রতিনিধি নিয়োগ করব । এরপর তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়ে খলীফা মানসুরকে পত্র প্রেরণ করেন । তখন মানসুর তার এই আচরণে উৎকণ্ঠা বোধ করেন। মানসুরের বিরোধিতার দৃঢ় সংকল্প নিয়ে আবু মুসলিম শাম থেকে খুরাসানের উদ্দেশ্যে বের হন। এসময় মানসূর আনবার ত্যাগ করে মাদায়িন অভিমুখে রওনা হন এবং আবু মুসলিমকে তার অভিমুখে রওনা হওয়ার নির্দেশ দেন। তখন আয্যাবে অবস্থানরত আবু মুসলিম খুরাসানে প্রবেশের সংকল্প নিয়ে তাকে লিখেন- আমীরুল মু'মিনীনের এমন কোন শত্রু নেই যাকে আল্লাহ্ তার আয়ত্তে আনেননি। সাসানীয় সমত্টদের উদ্ধৃতিতে আমরা বর্ণনা করতাম, অন্ধকার রাত যখন নীরব হয় তখনই ওযীরগণ সবচেয়ে ভয়াঙ্কর হয়। তাই আমরা আপনার নৈকট্য থেকে দূরে সরে যাচ্ছি এবং আপনি যতদিন আমাদের সাথে অঙ্গীকার রক্ষা করবেন আমরাও ততদিন আপনার সাথে প্রতিশ্রুতি রক্ষায় আগ্রহী এবং আপনার আনুগত্যে বিশ্বাসী । তবে তা নিরাপদ দূরত্ রেখে । যদি আপনাকে তা তুষ্ট করে তাহলে আমি আপনার একান্ত অনুগত সেরক । আর যদি আপনি আপনার ইচ্ছাই বাস্তবায়ন করতে চান তাহলে নিজেকে অপমান ও অপদস্থতা থেকে রক্ষার্থে আমি আপনার সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গে বাধ্য হব। খলীফা মানসুরের কাছে যখন পত্রটি পৌছে তখন তিনি আবু মুসলিমকে লিখেন- আমি তোমার পত্রের মর্ম উপলব্ধি করেছি। তুমি এ সকল প্রতারক ওযীরদের মত নও যারা তাদের অপরাধের আধিক্যের কারণে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা ও অস্থিরতা কামনা করে । আর তাদের স্বস্তি হল জামাআতের এঁক্য বিনষ্ট হওয়ায়। কিন্তু তোমার আনুগত্য হিতাকাজক্ষী এবং খলীফার সাহায্যকারীরপে গুরু দায়িত্ব বহন করার মাধ্যমে তুমি নিজেকে তাদের উর্ধ্বে রেখেছো । এ শর্ত যা তুমি তোমার পক্ষ থেকে অপরিহার্য করেছো তার সাথে আনুগত্যের কোন সম্পর্ক নেই। আর ১. ইবনুল আছামে ৮৮ খ. 8 ২২০ পৃ.) রয়েছে, সে মানসুরের পত্র ছুড়ে ফেলে আবৃত্তি করে ঃ ০০০০]। 2১৯৯০ ০০৫ 1১০ + ১৫ 913 ০০০৪ ৯৯০৭|। ৪11 “কোন পরওয়া করো না, পত্রটি ছুঁড়ে মার যদিও তা মুতালাম্মিসের পত্রের ন্যায় কোন চক্রান্ত হয়ে থাকে ।” দ/ড/্/.2110001109,.00177
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।