Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১২১ এদিকে আবদুল্লাহ্‌ ইব্ন আলী এবং তার ভাই আবদুস সামাদ উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়লেন । এরপর তারা যখন রাস্সাফাতে পৌছলেন তখন আবদুস সামাদ সেখানে থেকে গেলেন । আর আবু খাসীব যখন ফেরার পথে তাকে সেখানে পেল তখন সে তাকে লৌহ শৃঙ্খলে আবদ্ধ করে বন্দী অবস্থায় তার সাথে নিয়ে গেল। সে যখন তাকে মানসুরের সামনে উপস্থিত করে তখন তিনি তাকে ঈসা ইবৃন মুসার হিফাযতে ন্যস্ত করেন। এসময় ঈসা মানসূরের কাছে তার জন্য নিরাপত্তা প্রার্থনা করেন । মতান্তরে তার জন্য নিরাপত্তা প্রার্থনা করেন ইসমাঈল ইবন আলী । আর আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী, তিনি বসরার অবস্থানরত তার ভাই সুলায়মান ইব্‌ন আলীর কাছে গমন করেন এবং বেশ কিছুকাল তার কাছে আত্মগোপন করে থাকেন। এরপর মানসুর তার সম্পর্কে জানতে পারেন এবং লোক পাঠিয়ে তাকে বনূ উসামার লবণ সংরক্ষণের ঘরে তাকে কয়েদ করে রাখেন। এরপর তাতে পানি ছাড়েন তখন লবণ গলে যায় এবং ঘরটি আবদুল্লাহর উপর ভেঙ্গে পড়ে তিনি মারা যান। আর এটা খলীফা মানসূরের অন্যতম একটি গহিত কর্ম । আর সঠিক বিষয় আল্লাহ্‌ জানেন। এসময় তিনি সাত বছর জেলে অবস্থান করেন । তারপর তিনি যে ঘরে অবস্থানরত ছিলেন তা ধসে পড়লে তিনি মৃত্যুবরণ করেন! যেমন তার বিবরণ যথাস্থানে ইনশাআল্লাহ্‌ আসছে। আবূ মুসলিম খুরাসানীর হত্যাকাণও এবছরই আবূ মুসলিম যখন হজ্জ সমাপন করেন তখন তিনি সকলকে ছাড়িয়ে এক মনযিল অগ্রসর হয়ে যান। এমন সময় তার কাছে পথিমধ্যে সাফফাহ-এর মৃত্যু সংবাদ পৌছে। তখন তিনি খলীফা সম্বোধন করা ছাড়াই আবু জাফরের কাছে পত্র লিখেন তার ভাইয়ের মৃত্যুতে তাকে সান্ত্বনা দেয় তিনি নিজে তার কাছে ফিরে আসেননি । এতে মানসূর তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন। উপরন্তু পূর্ব থেকেই তিনি তার প্রতি বিদ্বেষ পোষণ করতেন । কারও কারও মতে এসময়য় খলীফা মানসুরই এক মনযিল অগ্রবর্তী ছিলেন। এরপর তার কাছে যখন তার ভাইয়ের মৃত্যু সংবাদ পৌছে তখন তিনি আবু মুসলিমকে তৃরা করার নির্দেশ দিয়ে পত্র প্রেরণ করেন। যেমন আমরা পূর্বে উল্লেখ করেছি। এসময় তিনি তার পত্র লিখক আবূ আয়্যুবকে বলেন, তাকে কঠোর ভাষায় পত্র লিখ । আবূ মুসলিমের কাছে যখন পত্রটি পৌছে তখন তিনি তাকে খলীফ সম্বোধনে অভিনন্দিত করেন এবং তার বশ্যতা স্বীকার করে নেন। জনৈক আমীর এসময় খলীফা মানসুরকে পরামর্শ দিয়ে বলেন, আমরা মনে করি পথিমধ্যে তার সাথে মিলিত হওয়া আপনার জন্য ঠিক হবে না। কেননা তার সাথে রয়েছে তার একান্ত অনুগত সৈন্যদল যারা তাকে অত্যধিক সমীহ করে এবং তার আনুগত্ে প্রদর্শনে অতি তৎপর । অথচ আপনার সাথে তেমন কেউ নেই। তখন খলীফা মানসূর তার মত গ্রহণ করেন। এরপর আবু জা“ফরের অনুকূলে তার বায়আত গ্রহণ আমরা উন্মেখ করেছি। এরপর তিনি তাকে তার চাচা আবদুল্লাহর বিরুদ্ধে প্রেরণ করলে তিনি তাকে পর্যুদস্ত করেন যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে। এছাড়া ইত্যবসরে হাসান ইব্‌ন কাহতাবা খলীফা মানসূরের পত্র লিখক আবু আয়্যুবের কাছে দূত পাঠান তার সাথে সরাসরি কথা বলে তাকে এ বিষয়ে অবহিত করার জন্য যে আবূ মুসলিম খলীফা আবু জাফরের কাছে অভিযুক্ত তার কাছে যখন খলীফার কোন পত্র আসে তখন সে তা পড়ে তারপর তার মুখের কোণা বাঁকিয়ে তা আবু নসরের দিকে ছুঁড়ে মারে এবং দু'জন মিলে বিদ্রপাত্বক হাসি হাসতে থাকে । তখন আবু আয্যুব বলেন, আবু মুসলিমের বিরুদ্ধে আমাদের অভিযান এর চেয়ে স্পষ্টতর । আর আবূ জাফর আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_১৬ ড/৬/৬/.91100109.00])

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।