0০011161715 ১২০ আল-বিদায়া ওয়ান নিহায়া বলল, দুর্ভাগ্য তোমাদের ! আল্লাহ্র কসম ! সে তো আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্যই এসেছে। কিন্তু, তারা শামে প্রত্যাবর্তন ছাড়া অন্য কিছু মানতে প্রস্তুত ছিল না। তখন আবদুল্লাহ্ তার মনযিল ত্যাগ করে শাম অভিমুখে রওনা হলেন । তখন আবু মুসলিম গিয়ে তার স্থানে অবস্থান গ্রহণ করলেন এবং সেই স্থানের চারপাশের পানি নিঃশেষ হয়ে গেল। উন্লেখ্য যে, আবদুল্লাহ্ যে স্থান থেকে সরে গিয়েছিলেন তা ছিল অত্যন্ত সুবিধাজনক স্থান । এরপর আবদুল্লাহ্ ও তার সাথীরা আবু মুসলিমের পরিত্যক্ত স্থানে এসে দেখলেন তা অত্যন্ত অসুবিধাজনক স্থান । এরপর আবু মুসলিম যুদ্ধের সূচনা করলেন । তিনি পাচমাস তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতে থাকলেন। এসময় আবদুল্লাহর অশ্ববাহিনীর নেতৃত্বে ছিল তার ভাই আবদুস সামাদ ইব্ন আলী, আর তার ফৌজের দক্ষিণ বাহুর প্রধান ছিল বাক্কার ইব্ন মুসলিম আল-উকায়লী, আর উত্তর বা বাম বাহুর নেতৃত্বে ছিল হাবীব ইব্ন সুওয়ায়দ আল-আসাদী । অপরদিকে আবূ মুসলিম বাহিনীর দক্ষিণ বাহুর নেতৃতে ছিল হাসান ইব্ন কাহতাবা আর বাম বা উত্তর বাহুর নেতৃত্বে ছিল আবু নসর খাযিম ইব্ন খুযায়ম ৷ এসময় উভয় বাহিনীর মাঝে বহু খণ্ডযুদ্ধ সংঘটিত হল এবং অ-শুভ দিনসমূহে তাদের বহু সংখ্যক লোক নিহত হল । আর আবু মুসলিম আক্রমণের সময় যুদ্ধ উন্মাদনায় আবৃত্তি করতেন ঃ ০৪৩ ০৬] ৪৩ ০৩। ১০ ১৪ 1 ৬৯3 ৪ এআ] ৬০ এ ০০ “যে ব্যক্তি তার স্বজনদের কাছে ফিরতে চেয়েছিল সে আর ফেরেনি, মৃত্যু থেকে পলায়ন করতে গিয়ে সে মৃত্যুর নহরেই পতিত হয়েছে।” যুদ্ধের ময়দানে তার জন্য বিশেষ আসন নির্মিত ছিল। দুই বাহিনী যখন মুখোমুখি হত তখন তিনি তাতে অবস্থান করতেন। এসময় তার বাহিনীতে যখনই কোন ত্রুটি দেখতেন দূত পাঠিয়ে তা সংশোধন করতেন । এরপর যখন জুমাদাল উখরা মাসের সাত তারিখ মঙ্গল বা বুধবার হল তখন উভয় বাহিনী প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হল। এসময় আবু মুসলিম কুট-কৌশল অবলম্বন করলেন। তার ফৌজের দক্ষিণ বাহিনীর আমির হাসান ইব্ন কাহতাবাকে নির্দেশ প্রদান করলেন সামান্য খখ্যক ফৌজ রেখে বাকিদের নিয়ে উত্তর বা বাম বাহুতে স্থানান্তরিত হতে । এদিকে শামীয় সৈন্যরা যখন তা দেখল তখন তারা সৈন্যসমৃদ্ধ বাম বাহুর বিপরীতে অবস্থানরত ডান বাহুর দিকে অগ্রসর হল। আর আৰু মুসলিম বা তখন তার ফৌজের মধ্য বাহিনীকে নির্দেশ দিলে ডান বাহুর অবশিষ্টদের সাথে নিয়ে শামীয় ফৌজের বাম বাহুর উপর আক্রমণ করতে । তখন তারা তাদেরকে বিপর্যস্ত করল। এদিকে শামীয় ফৌজের মধ্যবর্তী বাহিনী এবং দক্ষিণ বাহু পিছু হটে পুনরায় আক্রমণ করল । অবশেষে খুরাসানী ফৌজ শামীয় ফৌজের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ করলে তারা পরাজিত হল। বেশ কিছুক্ষণ টিকে থাকার পর আবদুল্লাহ্ ইব্ন আলীও পরাজিত হলেন আর আবু মুসলিম তাদের ফৌজের সবকিছু দখল করে নিলেন। এরপর আবু মুসলিম অবশিষ্ট সকলকে নিরাপত্তা প্রদান করলেন এবং তাদের কাউকে হত্যা করলেন না। এসময় তিনি খলীফা মানসূরকে তার অভিযানের ফলাফল জানিয়ে পত্র লিখলেন । তখন মানসূর তার মাওলা আবু খাসীবকে প্রেরণ করলেন। আবদুল্লাহর সেনাছাউনিতে প্রাপ্ত গনীমতের হিসাব নিতে ! এ কারণে আবূ মুসলিম খুরাসানী তার প্রতি অসস্তুষ্ট হলেন। এভাবে আবূ জাফর মানসুরের শাসন কর্তৃত্ সুসংহত হল। ড/৬/৬/.91100109.00])
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।