0০011161715 ১৩৭ হিজরীর সূচনা আবু জাফর মানসূর যখন তার ভাই সাফ্ফাহ-এর মৃত্যুর পর হজ্জ থেকে ফিরেন তখন তিনি প্রথমে কৃফায় প্রবেশ করেন এবং কুফাবাসীর উদ্দেশ্যে জুমুআর দিন খুতবা প্রদান করেন এবং তাদেরকে জুমুআর নামায পড়ান। তারপর তিনি সেখান থেকে আনবারে রওনা হন। আর ইতিমধ্যেই শাম ব্যতীত ইরাক, খুরাসান ও অন্যান্য সকল অঞ্চলের অধিবাসীদের থেকে তার অনুকূলে বায়আত গৃহীত হয় । আর এদিকে ঈসা ইব্ন আলী অর্থভাপ্তার ও অন্যান্য সংগ্রহশালা তার আগমন পর্যস্ত সংরক্ষণ করেন, তারপর তিনি তার কর্তৃত্ব তার হাতে ন্যস্ত করেন। এসময় তিনি তার চাচা আবদুল্লাহ্ ইবৃন আলীকে সাফ্ফাহ্-এর মৃত্যুসংবাদ অবহিত করে পত্র প্রেরণ করেন। তার কাছে যখন এই সংবাদ পৌছে তখন তিনি ঘোষণা দিয়ে লোকজনকে মসজিদে সমবেত হওয়ার নির্দেশ দেন। তার কাছে আমীর-উমারা ও সাধারণ লোকজন সমবেত হয় ৷ তখন তিনি তাদেরকে সাফ্ফাহ্-এর মৃত্যুসংবাদ পাঠ করে শোনান । এরপর তাদের উদ্দেশ্যে খুৎবা প্রদান করেন। এসময় তিনি উল্লেখ করেন যে, সাফ্ফাহ্ যখন তাকে মারওয়ানের বিরুদ্ধে প্রেরণ করেন তখন তিনি তার সাথে অঙ্গীকার করেন যে, আমি যদি মারওয়ানকে পরাজিত করতে পারি, তাহলে তার পরবর্তী খলীফা হব আমি। একবার ইরাকের কতিপয় আমীর তার পক্ষে সাক্ষ্য দান করে এবং উঠে গিয়ে তার হাতে বায়আত করে । এরপর তিনি হার্রানে ফিরে আসেন এবং চল্লিশ দিন অবরোধের পর খলীফা মানসুরের নায়িব মুকাতিল আল-আতকীকে হত্যা করে তার কর্তৃত্ ছিনিয়ে নেন। খলীফা মানসূরের কাছে যখন তার চাচার এসকল কর্মকাণ্ডের কথা পৌছে তখন তিনি একদল উমারাসহ আবূ মুসলিম খুরাসানীকে সসৈন্যে তার বিরুদ্ধে প্রেরণ করেন । এদিকে আবদুল্লাহ্ ইবন আলী হার্রানে আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করেন এবং বিপুল পরিমাণ রসদ ও অস্ত্রস্ত্র মজুদ করেন। আর আবু মুসলিম রওনা হয়ে যান। তার অগ্রবর্তী বাহিনীর প্রধান ছিল মালিক ইব্ন হায়ছাম আল-খুযাঈ। এরপর আবদুল্লাহ্ যখন আবু মুসলিমের আগমনের বিষয়ে নিশ্চিত হন তখন তিনি ইরাকী বাহিনীর অসহযোগিতার আশঙ্কায় তাদের (প্রায়) সতের হাজার যোদ্ধাকে হত্যা করেন । এসময় তিনি হুমায়দ ইব্ন কাহতাবাকে হত্যা করতে মনস্থ করলে সে তার থেকে আবু মুসলিমের কাছে পলায়ন করে । এরপর আবদুল্লাহ্ ইব্ন আলী সসৈন্যে অগ্রসর হয়ে “নাসীবায়ন' নামক স্থানে অবতরণ করেন এবং তার ফৌজের চারদিকে পরিখা খনন করেন। এদিকে আবূ মুসলিম অগ্রসর হয়ে এক পার্থে অবতরণ করে আবদুন্রাহ্কে লিখেন আমাকে আপনার বিরুদ্ধে লড়াই করার আদেশ দেওয়া হয়নি । আমাকে আমীরুল মু'মিনীন শামের গভর্নর নিয়োগ করে পাঠিয়েছেন। আর আমারও উদ্দেশ্য তা-ই । এ সময় আবদুল্লাহর সাথে শামীয় টসন্যরা আবু মুসলিমের এ কথায় আতঙ্কিত হয়ে বলল, আমরা আমাদের স্ত্রী-সন্তান, বাড়িঘর ও অর্থ-সম্পদের ব্যাপারে শঙ্কিত আমরা তাদের রক্ষার্থে সেখানে ফিরে যেতে চাই । তখন আবদুল্লাহ্ ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।