Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া নামায পড়ান । তিনি সমাহিত হন আনবারের কাসরল ইমারা নামক সমাধিতে | তার পরিত্যক্ত পরিধেয়ের মধ্যে উল্লেখযোগ্য হল নয়টি জুববা, চারটি কামীস (জামা) পাঁচটি পাজামা, চারটি আবা (আলখেন্্রী জাতীয় পরিধেয়) এবং তিনটি পশমী চাদর ইব্ন আসাকির তার জীবনী উল্লেখ করেছেন এবং আমরা যা কিছু বর্ণনা করলাম তার অংশ বিশেষ তিনিও উল্লেখ করেছেন। আল্লাহ্‌ সর্বাধিক জানেন। | | এ বছরই যে সকল বিশিষ্ট ব্যক্তি ইনতিকাল করেন তাদের মধ্যে অন্যতম হলেন সাফ্ফাহ্‌, যেমন বিগত হয়েছে। এছাড়া আশআছ্‌ ইব্‌ন সাওওয়ার, জা“ফর ইবৃন আবু রাবীআ, হুসাইন ইব্‌ন ইব্‌ন আবূ জা“ফর, আতা ইবনুস সাইব এদের অন্তর্ভুক্ত । আমরা আত্-তাকমীল গ্রন্থে তাদের জীবনী উল্লেখ করেছি । সমস্ত প্রশংসা আল্লাহ্‌র । | আবূ জা“ফর মানসূরের খিলাফত তার পূর্ণ নাম আবদুল্লাহ্‌ ইবৃন মুহাম্মাদ ইবন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন আব্বাস । ইতিপূর্বে বিগত হয়েছে যে সাফ্ফাহ্‌ যখন মারা যান তখন তিনি হিজাযে ছিলেন । সাফ্ফাহ্‌-এর মৃত্যু সংবাদ যযখন তার কাছে পৌছে তখন তিনি হজ্জ থেকে ফেরার পথে যাতে ইরাক নামক স্থানে ছিলেন। এসময় তার সাথে আবু মুসলিম খুরাসানী ছিলেন । ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে তিনি দ্রুত অগ্রসর হন। ভাইয়ের মৃত্যুতে আবূ মুসলিম তাকে সান্তনা প্রদান করেন। তখন মানসূর কেঁদে ফেললে আবূ মুসলিম তাকে বলেন, আপনি কীদছেন অথচ আপনার কাধে খিলাফতের দায়িত্‌ অর্পিত হয়েছে ? আল্লাহ্‌ চান তো আমিই আপনার পক্ষে এ দায়িতু পালন করব । তখন তিনি দুশ্ন্তামুক্ত হন। এসময় তিনি যিয়াদ ইব্‌ন উবায়দুল্লাহ্‌কে নির্দেশ দেন পবিত্র মক্কার গভর্নররূপে ফিরে যেতে। ইতিপূর্বে সাফ্ফাহ তাক সে দায়িত্ব থেকে অপসারণে করে তার পরিবর্তে আব্বাস ইব্ন আবদুল্লাহ্‌ ইব্‌ন মা'বদ ইবৃন আব্বাসকে.নিয়োগ করেন। এ বছর অতিবাহিত হওয়া পর্যন্ত অন্যান্য সকল গভর্নর স্ব-স্বপদে বহাল ছিলেন। আর ইতিপূর্বে আবদুল্লাহ্‌ ইবন আলী তার ভাতিজা সাফ্ফাহ-এর কাছে আনবারে আগমন করেন । তিনি তাকে সাইফার প্রশাসক নিযুক্ত করেন। পরবর্তীতে তিনি বিশাল বাহিনী নিয়ে রোম দেশ অভিমুখে রওনা হন। পথিমধ্যে তার কাছে সাফ্ফাহ্‌-এর মৃত্যু সংবাদ পৌছলে তিনি হার্রানে ফিরে তার নিজের বায়আতের প্রতি আহ্বান জানান । এসময় তিনি দাবী করেন যে সাফ্ফাহ্‌ যখন তাকে শামে প্রেরণ করেন তখন তিনি তার সাথে অঙ্গীকার করেছিলেন যে তিনিই হবেন তার পরবর্তী খলীফা । তখন তার চতুষ্পার্থে বিশাল বাহিনী সমেবেত হয়। আর তার বিষয়ে এ সম্পর্কিত আলোচনা আমরা পরবতী বছরের ঘটনাসমূহের মাঝে ইনশাআল্লাহ্‌ উল্লেখ করব । ড/ড/৬/.911000109.00])

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।