Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া বলেন, তখন আমি তার সাথে আলাপচারিতায় রত হই। এমনকি তিনি তন্দরাচ্ছন্ন হয়ে পড়েন, তখন আমি উঠে দীড়িয়ে তাকে বলি, আমি বাড়িতে গিয়ে বিশ্রাম করে আবার ফিরে আসব । আমি গিয়ে সামান্য ঘুমিয়ে তার গৃহে ফিরে এসে দেখি তার গৃহদ্বারে জনৈক সুসংবাদক বাহক উপস্থিত হয়েছে সিদ্ধু বিজয়ের সংবাদ এবং সিন্কুবাসীর খলীফার অনুকূলে বায়আত গ্রহণ এবং সব বিষয় তার গভর্নরদের কাছে ন্যস্ত করার সুসংবাদ নিয়ে। ঈসা বলেন, তখন আমি আল্লাহ্‌র প্রশংসা করলাম । যিনি আমাকে এই সুসংবাদ নিয়ে তার সাক্ষাতে প্রবেশের তাওফীক দান করলেন। এরপর আমি গৃহাভ্যন্তরে প্রবেশ করে দেখলাম সেখানে আফ্রিকা বিজয়ের সুসংবাদ নিয়ে আরেকজন সুসংবাদবাহক উপস্থিত । তখন আমি আন্নাহ্‌র প্রশংসা করে তার সাক্ষাতে প্রবেশ করলাম এবং তাকে এই সুসংবাদ শোনালাম। এসময় তিনি উযুর পর তার দীড়ি আঁচড়াচ্ছিলেন। এমন সময়ে তার হাত থেকে চিরুণী পড়ে গেল । তিনি লেখেন, আল্লাহ্‌ পবিত্র ! তিনি ব্যতীত সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ্‌র কসম ! তুমি তো আমার কাছে আমার মৃত্যু সংবাদ ঘোষণা করেছ। আমাকে ইমাম ইবরাহীম বর্ণনা করেছেন, আবু হিশাম থেকে তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মাদ ইব্ন আলী ইবৃন আবূ তালিব থেকে । রাসূলুল্লাহ্‌ (সা)-এর উদ্ধাতিতে তিনি বলেছেন যে, আমার এই শহরে আমার কাছে দুই প্রতিনিধি আসবে, একটি হল সিন্ধুর প্রতিনিধি আর অপরটি হল আফ্রিকার প্রতিনিধি এরা সেখানকার অধিবাসীদের আমার অনুকূলে বায়আত ও আনুগত্যের সুসংবাদ নিয়ে আসবে । এরপর তিন দিন অতিবাহিত হওয়ার পূর্বেই আমি মরে.যাবো । তিনি বললেন, আর সেই দুই প্রতিনিধি আমার কাছে পৌছে গেছে । হে চাচাজান ! আল্লাহ্‌ আপনাকে আপনার ভাতিজার মৃত্যুতে আপনাকে বিরাট প্রতিদান দান করুন। আমি তখন বললাম, হে আমীরুল মু'মিনীন, আল্লাহ্‌ চান তো কখনোই এমন হবে না। তিনি বললেন, অবশ্যই আল্লাহ্‌ চান তো এমন হবে । দুনিয়া যদি আমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আখিরাত তো আমার কাছে প্রিয়তর এবং আমার প্রতিপালকের সাক্ষাত আমার জন্য কল্যাণকর | আর রাসূলুল্লাহ্‌ (সা) থেকে রিওয়ায়াতের বিশুদ্ধতা আমার কাছে তার চেয়ে প্রিয় । আল্লাহ্র কসম ! আমাকে মিথ্যা বলা হয়নি এবং আমি নিজেও মিথ্যা বলিনি। এরপর তিনি উঠে গৃহাভ্যত্তরে প্রবেশ করলেন এবং আমাকে বসে থাকার নির্দেশ দিলেন। এরপর মুআয্যিন যখন তাকে যুহরের নামাযের সময় হওয়ার কথা জানাতে আসল, তখন তার খাদিম বের হয়ে আমাকে জানাল । তার পক্ষ থেকে নামায পড়াতে, একইভাবে আসর, মাগরিব ও ইশার নামায হল এবং সেখানেই রাত্রি যাপন করলাম । এরপর যখন রাতের শেষ প্রহর হল তখন খাদিম আমার কাছে তার একটি পত্র নিয়ে আসল । যে পত্রে তিনি আমাকে তার পক্ষ থেকে ফজর ও ঈদের নামায পড়ার নির্দেশ দিয়েছেন তারপর তার গৃহে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। আর তার এই পত্রে তিনি বলেন, হে চাচাজান ! আমার মৃত্যু হলে এই ফরমান লোকদেরকে শোনানো এবং তাতে যার নাম বিদ্যমান রয়েছে তার অনুকূলে তাদের বায়আত করার পূর্বে তাদেরকে আপনি আমার মৃত্যু সম্পর্কে জানাবেন না। ঈসা বলেন, লোকদেরকে নামায পড়িয়ে আমি তার কাছে ফিরে আসলাম । তার কোন সমস্যা ছিল না। এরপর দিনের শেষভাগে আমি তার সাক্ষাতে প্রবেশ করলাম, তখনও তিনি পূর্ববৎ সুস্থ । তবে তার মুখমণ্ডলে দুটি ছোট দানা বের হয়েছিল, এরপর সে দু"টি বড় হল এবং এরপর তার সারা মুখমণ্ডলে সাদা সাদা ছোট দানা বের. হল । কেউ কেউ বলেন, তা ছিল গুটি বসন্ত । এরপর দ্বিতীয় দএড/ড.1100001179,.0017)

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।