0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৫ বাড়ি গিয়ে তাকে বনু উমায়্যার খলীফাদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম, সে তখন একজন একজন করে তাদের উন্মেখ করল । তবে সে মারওয়ান ইব্ন মুহাম্মাদকে এড়িয়ে গেল। এসময় আমি বললাম, এরপর কে ? সে বলল, এরপর ইবনুল হারিছিয়্যা আর সে তোমার ওরসজাত ছেলে । মুহাম্মদ ইবৃন আলী বলেন, আমার ছেলে ইবনুল হারিছিয়্যা তখন মাতৃগর্ভে । বর্ণনাকারী বলেন, একবার মদীনার এক প্রতিনিধিদল সাফ্ফাহ্-এর সাক্ষাতে আগমন করল, সাক্ষাতকালে তারা সকলে তার হস্তচুন্বনে ব্যস্ত হয়ে গেল। কিন্তু, ইমরান ইব্ন ইবরাহীম ইব্ন আবদুল্লাহ্ মৃতীআ আল-আদবী তার হস্তচুষ্বন করলেন না । তিনি শুধু তাকে আমীরুল মু'মিনীন সম্বোধন করলেন এবং বললেন, আল্লাহ্র কসম ! হে আমীরুল মু'মিনীন ! আপনার হস্ত চুম্বন যদি আপনার মর্যাদা বৃদ্ধি করত এবং আপনার প্রতি আমার নৈকট্য বৃদ্ধি করত তাহলে এ বিষয়ে কেউই. আমার চেয়ে অগ্রগামী হতে পারত না । আর যে কাজে কোন সওয়াব নেই আমার তাতে কোন প্রয়োজন নেই । এমনকি তা করে আমাদের গোনাহ্গার হওয়ার সম্ভাবনা রয়েছে। একথা বলে তিনি বসে গেলেন। বর্ণনাকারী বলেন, আল্লাহ্র কসম! তার এই আচরণ সাফ্ফাহ-এর কাছে তার মর্যাদা ও গ্রহণ- যোগ্যতা সামান্য ও হাস করল না। বরং তিনি তাকে পসন্দ করলেন এবং তার দান অন্যদের তুলনায় বৃদ্ধি করে দিলেন। কাষী মুআফী ইব্ন যাকারিয়্যা উল্লেখ করেছেন যে সাফ্ফাহ্ রাত্রিকালে মারওয়ানের ফৌজে নিম্নোক্ত পড্ক্তিদ্বয় আবৃত্তি করে শোনানোর জন্য এক ব্যক্তিকে প্রেরণ করেনঃ (০০১ 2১5 নি + ০ এ 01 019০9 ৫ “হে মারওয়ান পরিবার ! আল্লাহ্ তোমাদেরকে ধ্বংস করবেন এবং তোমাদের নিরাপত্তা ও নির্ভয়কে ভয় ও বিতাড়নে পরিবর্তন করবেন ।” ১১০5 8০১। ০ 5৪ 555 + 1000 ১5110 254 “আল্লাহ্ তোমাদের বংশের কাউকে জীবিত না রাখুন এবং তোমাদেরকে বিতাড়িত করে বিপদসঙ্কুল ভূখণ্ডে পৌছে দিন।” খতীব বাগদাদী বর্ণনা করেছেন যে, একদিন সাফ্ফাহ্ আয়নায় তাকালেন- উল্লেখ্য সে ছিলেন অত্যন্ত সুদর্শন । এরপর বললেন, হে আল্লাহ্ ! আমি সুলায়মান ইবৃন আবদুল মালিকের ন্যায় বলব না “আমিই যুবক খলীফা" । আমি বরং বলব হে আল্লাহ্ আমাকে আপনার আনুগত্যে সুস্থতা ও দীর্ঘ জীবন দান করুন। তার কথা পূর্ণ হতে না হতেই তিনি একজন খলীফাকে অন্য একজনকে বলতে শুনলেন, আমার ও তোমার মাঝে দুই মাস পাচ দিনের মেয়াদ রইল । তখন সাফ্ফাহ্ তার কথাকে অশুভ গণ্য করে বললেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট । আল্লাহ্ ব্যতীত কারও কোন শক্তি নেই, তার উপরই ভরসা করলাম এবং তারই সাহায্য প্রার্থনা করছি। এঘটনার দুইমাস পাচদিন পর তিনি ইনতিকাল করেন । মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহ্ ইবন মালিক আল-খুযাঈ উল্লেখ করেছেন যে, খলীফা হারূন আর-রশীদ তার ছেলেকে নির্দেশ দেন ইসহাক ইবৃন ঈসা ইব্ন আলী থেকে এ ঘটনা শুনতে যা তিনি সাফ্ফাহ্-এর ব্যাপারে তার পিতা থেকে রিওয়ায়াত করেছেন। তখন তিনি রশীদ ছেলেকে তার পিতা ঈসা থেকে বর্ণনা করেন যে, একবার তিনি আরাফার দিন সকালে সাফ্ফাহ্-এর সাক্ষাতে প্রবেশ করে তাকে রোযাদার অবস্থায় পান। তখন তিনি তাকে এদিন তার সাথে আলাপচারিতায় অতিবাহিত করে তার কাছে ইফতার করার নির্দেশ দেন। ঈসা ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।