Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ্‌ ১১৩ বিড়ালকেও পাঠান তাহলেও লোকজন তাকে মান্য করবে । আজ যদি আপনি তাকে অপসারণ না করেন তাহলে আগামীকাল সেই আপনাকে অপসারণ করবে । তখন সাফ্ফাহ্‌ তাকে প্রশ্ন করেন, তা কিভাবে সম্ভব? আবু জাফর বলেন, সে যখন আপনার সাক্ষাতে প্রবেশ করবে তখন আপনি তার সাথে আলোচনা করতে থাকবেন । এরপর আমি তার পিছন দিক থেকে এসে তাকে তরবারি দিয়ে হত্যা করব । তখন তিনি প্রশ্ন করেন, তখন তার সঙ্গীদের কিভাবে সামলানো হবে ? তিনি বললেন, তারা তো স্বল্প সংখ্যক ও অসহায়। তখন সাফ্ফাহ তাকে আবূ মুসলিমকে হত্যার অনুমতি দেন। এরপর আবু মুসলিম তখন সাফ্ফাহ্‌-এর সাক্ষীতে প্রবেশ করেন । তিনি তার ভাইকে তার হত্যার ব্যাপারে অনুমতি প্রদানের ব্যাপারে অনুতপ্ত হন এবং সিদ্ধান্ত পরিবর্তন করে তার একান্ত খাদিমকে এই বলে তার কাছে পাঠান যে, আপনার ও তার মাঝে সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল, তিনি তার জন্য অনুতপ্ত। কাজেই আপনি তা করবেন না । খাদিম যখন তার কাছে আসে তখন সে দেখতে পায় তিনি তরবারি নিয়ে আবু মুসলিমকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। এসময় সে যখন তাকে এ বিষয়ে নিষেধ করে তখন তিনি ভীষণ ক্রুদ্ধ হন। এবছরই আবু জা“ফর তার ভাই সাফ্ফাহ্‌-এর পক্ষে হজ্জ পরিচালনা করেন । এসময় খলীফার অনুমতি ও নির্দেশপ্রাপ্ত হয়ে আবূ মুসলিম খুরাসানীও তার সাথে হিজায অভিমুখে রওনা হন। হজ্জ সমাপন করে তারা উভয়ে যখন ফেরার পথে “যাতে ইরাক্‌' নামক স্থানে অবস্থানরত তখন আবু জা“ফরের কাছে তার ভাই সাফ্ফাহ্‌-এর মৃত্যু সংবাদ পৌছে। উল্লেখ্য, এসময় তিনি আবু মুসলিমের চেয়ে কয়েক ক্রোশ এগিয়ে ছিলেন- তিনি আবূ মুসলিমকে লিখে পাঠান, এক গুরুতর ব্যাপার সংঘটিত হয়েছে । কাজেই, তুমি যত দ্রুত পার আমার সাথে এসে মিলিত হও । এরপর আবু মুসলিম যখন সংবাদটি জানতে পারেন তখন তিনি দ্রুত তাকে অনুসরণ করে কুফায় এসে তার সাথে মিলিত হন। এরপর স্বল্প সময়ের ব্যবধানেই খলীফা মানসুরের অনুকূলে বায়আত গৃহীত হয় । যেমন অচিরেই তার বিশদ ও বিস্তারিত বিবরণ আসছে। আল্লাহ্‌ তাআলা সর্বাধিক জানেন। | প্রথম আব্বাসীয় খলীফা আবুল আব্বাস সাফফাহ-এর জীবন চরিত তিনি হলেন আমীরুল মু'মিনীন আবদুল্লাহ্‌ আস্-সাফ্ফাহ্‌ ইব্‌ন মুহাম্মাদ ইবৃন ইমাম ইব্‌ন আল-হাশিমী । তাকে আল-মুরতাযা এবং আল কাসিমও বলা হয় । তার মা হলেন্‌ রায়তা মতান্তরে রাবিতা বিনৃত উবায়দুন্াহ্‌ ইব্ন আবদুল্লাহ্‌ ইব্ন আবদুদ্দার আল-হারিছী। সাফ্ফাহ-এর জন্স্থান হল শাম দেশের বলকা অঞ্চলের শারাহ ভূখণ্ডের হামীমা নামক স্থানে । তিনি সেখানেই লালিত-পালিত হন। অবশেষে মারওয়ান যখন তার ভাই ইমাম ইবরাহীমকে গ্রহণ করেন তখন তারা সকলে কুফায় স্থানান্তরিত হন। তার ভাই নিহত হওয়ার পর মারওয়ানের জীবদ্দশায় বারই রবীউল আওয়াল শুক্রবার কুফায় তার অনুকূলে বায়আত গৃহীত হয় যেমন ইতিপূর্বে বিগত হয়েছে। সাফ্ফাহ একশ ছত্রিশ হিজরীর যুলহাজ্জা মাসের এগার কিংবা তের তারিখ শনিবার গুটি বসন্তে আক্রান্ত হয়ে আনবার নামক স্থানে ইনতিকাল করেন৷ এ সময় তার বয়স ছিল তেত্রিশ কিংবা বত্রিশ কিংবা একত্রিশ বছর । আবার একাধিক জনের মতে আটাশ বছর ৷ তার খিলাফাত- কাল ছিল চার বছর নয় মাস। তিনি ছিলেন ফর্সা সুদর্শন ও দীর্ঘদেহী । উন্নত নাসিকা, কৌকড়ানো আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)_১৫ ড/৮/৬/.21170019.0017)

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।