0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১১১ নিয়োগ করেন এবং আদৃ-দারূবের পশ্চাদবর্তী অঞ্চলে অভিযান পরিচালনা করেন । এবছর হজ্জ পরিচালনা করেন সাফ্ফাহ্-এর মামা যিয়াদ ইব্ন উবায়দুল্লাহ্ ইবন আবদুদ্দার আল-হারিহী । যাদের অপসারণের কথা আমরা উল্লেখ করেছি তারা ব্যতীত বিভিন্ন এলাকার প্রশাসকরূপে তারাই এবছর বহাল ছিলেন যারা এর পূর্বের বছর ছিলেন। ১৩৪ হিজরীর সূচনা দির রর পদ্জন০১-রিি উদ্যান বিরুদ্ধে বিদ্রোহ করে । তিনি তার বিরুদ্ধে খাঘিম ইব্ন খুযায়মাকে প্রেরণ করেন। সে তার বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয় এবং তার অধিকাংশ সহযোদ্ধাকে এবং সৈনিককে পাইকারীভাবে হত্যা করে । ফেরার পথে সে সাফ্ফাহ্-এর মাতুলকুল বনূ আবুদ্দার-এর একদল সন্ত্ান্ত ব্যক্তিকে অতিক্রম করে । সে তখন তাদের কাছে খলীফার সহযোগিতা সম্পর্কে কোন বিষয়ে প্রশ্ন করে, কিন্তু তারা তার কথার কোন উত্তর না দিয়ে তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে ৷ একবার সে তাদের গর্দান উড়িয়ে দেওয়ার নির্দেশ প্রদান করে- তাদের সংখ্যা ছিল বিশ জনের মতো এবং তাদের সাথে ছিল তাদের সমসংখ্যক মাওলা বা আযাদকৃত দাস । তখন বনু আবুদ্দার সাফ্ফাহ্-এর কাছে খাযিম ইব্ন খুযায়মার বিরুদ্ধে নালিশ করে বলে, এদেরকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। খাযিমকে হত্যা না করে কোন ঝুঁকিপূর্ণ অভিযানে পাঠাতে । এতে যদি সে নিরাপদ থাকে তাহলে বেশ আর যদি সে নিহত হয় তাহলে এমনিতেই তার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে । তিনি তাকে সাতশ যোদ্ধাসহ ওমানে প্রেরণ করেন। যেখানে খারিজীদের একটি বিদ্রোহী দল ছিল । এসময় তিনি বসরায় অবস্থানরত তার চাচা সুলায়মানকে ফরমান লিখে পাঠান খাযিম ও তার নেতৃত্বাধীন যোদ্ধাদের নৌপথে ওমান পৌছে দিতে । তিনি তাই করেন। সে খারিজীদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়ে তাদেরকে পর্যুদস্ত ও বিপর্যস্ত করে এবং সেখানকার ভূখণ্ড দখল করে । তদুপরি সে তথাকার খারিজী আমীর জালানদাকে এবং তার প্রায় দশ হাজার সহচর ও সহযোদ্ধাকে হত্যা করে এরপর তাদের কর্তিত মস্তকসমূহ বসরায় পাঠিয়ে দেয় । তখন বসরার গভর্নর সেগুলো খলীফার কাছে পাঠিয়ে দেয়। এর কয়েক মাস পরে সাফ্ফাহ্ তাকে প্রত্যাবর্তনের নির্দেশ দিলে সে নিরাপদে বিজয়ী বেশে বহু গনীমত লাভ করে ফিরে আসে । এছাড়া এবছরই আবু মুসলিম সুফদ্ অঞ্চল আক্রমণ করেন এবং আবূ মুসলিমের জনৈক গভর্নর আবু দাউদ কাশ্ আক্রমণ করে বহু সংখ্যক শত্রু নিধন করেন এবং স্বর্ণের কারুকার্য খচিত বিপুল সংখ্যক চিনামাটির পাত্র গনীমতরূপে লাভ করেন। এবছরই সাফ্ফাহ মুসা ইবৃন কা“বকে বার হাজার যোদ্ধার নেতৃত্ে ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত মানসুর ইব্ন জামহুরের বিরুদ্ধে প্রেরণ করেন । তখন মুসা ইব্ন কা'ব মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে তার মুখোমুখি হন এবং তাকে পরাজিত ও তার বাহিনীকে সমূলে ধ্বংস করেন। তদ্রুপ এ বছর ইয়ামানের গভর্নর মুহাম্মাদ ইব্ন ইয়াধীদ ইব্ন আবদুল্লাহ্ ইবৃন আবদুদৃদার মৃত্যুবরণ করেন । তখন সাফ্ফাহ্ সেখানে তার চাচাকে তার স্থলবর্তা করেন। যিনি তার মামাও বটে । এবছরই সাফ্ফাহ তার অবস্থানস্থল হীরা থেকে “আনবারে' পরিবর্তন করেন। আর এবছর হজ্জ পরিচালনা করেন কৃফার গভর্নর ঈসা ইব্ন মুসা । আর বিভিন্ন অঞ্চলের প্রশাসক যারা ছিলেন তারাই বহাল থাকেন । আর এবছর যে সকল বিশিষ্ট ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।