Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১১০ আল-বিদায়া ওয়ান নিহায়া অন্তরঙ্গতা লাভ করতেন এবং তার সাথে নৈশালাপ পসন্দ করতেন । কিন্তু “কোন কারণে তিনি তাকে আলাভীদের প্রতি আকৃষ্ট ভেবে ফেলেন। আবু মুসলিম গুপ্তঘাতক দিয়ে তাকে হত্যা করান । তার নিহত হওয়ার সময় সাফৃফাহ এই কবিতার পঙ্ক্তি আবৃত্তি করেন ঃ ৬০4০ 4৭৮০ 15005 ০৮৩ 141৪ পঁ 485 0৫ ০3 ২৪ ০৫৭। || “সে এবং তার অনুরূপ সকলে জাহান্নামবাসী হোক, ত তবে তার মৃত্যুতে আমরা যা হারিয়েছি তার জন্য আমরা আফসোস করব ।” তাকে মুহাম্মাদ পরিবারে ওযীর বলা হত। তিনি খাল্লাল নামে প্রসিদ্ধ ছিলেন। কেননা, কৃফাতে তার বাড়ি ছিল খাল্লাল বা সিরকা বিক্রেতাদের গলিতে । তিনিই সর্বপ্রথম ব্যক্তি যাকে “ওযীর' আখ্যা দেওয়া হয়। ইব্‌ন খাল্লিকান ইব্ন কুতায়বা থেকে বর্ণনা করেন। ওযীর শব্দটি ১১11 ধাতুমূল থেকে নির্গত, এর অর্থ হল বহন করা । তার রায়ের প্রতি আস্থাশীল হওয়ার কারণে বাদশা যেন তাকে গুরুভার বোঝা চাপিয়ে দিয়েছেন। যেমন ভীত শঙ্কিত ব্যক্তি আত্মরক্ষার জন্য কোন পাহাড়ে আশ্রয় গ্রহণ করে। ১৩৩ হিজরীর সূচনা এবছরই সাফ্ফাহ তার চাচা সুলায়মানকে বসরাও তার অধীনম্থ এলাকাসমূহ এবং দজলা-বাহরায়ন ও ওমান অঞ্চলে বসতি ও জনপদের প্রশাসক নিযুক্ত করেন । আর তার আরেক চাচা ইসমাঈল ইব্ন আলীকে আহওয়ায অঞ্চলের জনপদ ও বসতির প্রশাসক নিযুক্ত করেন। এছাড়া এবছরই দাউদ ইব্‌ন আলী পবিত্র মক্কা ও মদীনা বনূ উমায়্যার সদস্যদের হত্যা করেন এবং তিনি নিজেও এ বছর রবিউল আওয়াল মাসে পবিত্র মদীনায় মৃত্যুমুখে পতিত হন। এরপর তার ছেলে মূসাকে তার অধীনস্থ এলাকার স্থলবর্তী শাসক নিয়োগ করা হয় । আর হিজায অঞ্চলে তার শাসন কর্তৃত্ব তিনমাস স্থায়ী হয়। এরপর সাফ্ফাহ্‌-এর কাছে যখন তার মৃত্যু সংবাদ পৌছে তখন ইয়ামানের গভর্নর নিয়োগ করেন । আর তার দুই চাচা আবদুল্লাহ্‌ ও সালিহকে শামের কর্তৃত্ব প্রদান করেন। এছাড়া তিনি আবু আওনকে মিসর অঞ্চলের নায়িব রূপে নিয়োগ করেন । এবছরই মুহাম্মাদ ইবনুল আশআছ আফ্রিকাভিমুখে যুদ্ধাভিযানে বের হন এবং আফ্রিকীয়দের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে অবতীর্ণ হয়ে আফ্রিকা জয় করেন। এছাড়া এবছর শারীক ইব্‌ন শায়খ আল-মুহরী বুখারায় আবূ মুসলিমের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং যুক্তি প্রদর্শন করে বলে এজন্য আমরা মুহাম্মাদ পরিবারের হাতে বায়আত করিনি যে, তারা অন্যায় রক্তপাত আর প্রাণহানি করতে থাকবে । এসময় আরও প্রায় তিরিশ হাজার লোক তার অনুসরণ করে। তখন আবু মুসলিম তার বিরুদ্ধে যিয়াদ ইব্‌ন সালিহ আল-খুযায়ীকে প্রেরণ করেন এবং সে তার বিরুদ্ধে লড়াই করে তাকে হত্যা করে। এছাড়া এবছর সাফ্ফাহ্‌ তার ভাই ইয়াহ্‌ইয়া ইবৃন মুহাম্মাদকে মাওসিলের প্রশাসক পদ থেকে অপসারণ করেন, এবং তার স্থলে তার চাচা ইসমাঈলকে নিয়োগ করেন । এ বছরই তিনি তার পক্ষ থেকে সালিহ ইবুন আলী ইব্‌ন সাঈদ ইব্‌ন উবায়দুল্লাহ্‌কে তার পক্ষ থেকে সাইফার গভর্নর ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।