Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৯ ইবৃন আলী, মিসরের প্রশাসক আবু আওন আবদুল মালিক ইবৃন ইয়াধীদ, খুরাসান ও তার অধীনস্থ এলাকার প্রশাসক ছিলেন আবূ মুসলিম খুরাসানী । আর এ বছর খারাজ বা কর তত্ত্বাবধায়ক ছিলেন খালিদ ইব্‌ন বারমাক । আর হজ্জ পরিচালনা করেন দাউদ ইবৃন আলী। এ বছর যে সকল বিশিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করেন বনূ উমায়্যার শেষ খলীফা মারওয়ান ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন মারওয়ান ইবনুল আবু আবদুল মালিক আল-উমাবী | যেমনটি পূর্বে বিশদভাবে উল্লিখিত হয়েছে। তিনি এ বছরের যুল-হাজ্জাহ্‌ মাসের শেষ দশকে মৃত্যুবরণ করেন। এছাড়া তার ওযীর বনু আমির ইব্‌ন লুওয়া এর মাওলা আবদুল হামিদ ইবৃন ইয়াহ্ইয়া ইব্‌ন সা'দও এবছর মৃত্যুবরণ করেন। যিনি ছিলেন তৎকালীন প্রবাদ প্রতিম সুসাহিত্যিক ৷ [শাহী ফরমান ও পত্রাদি রচনায় তার ভাষামান ও কুশলতার কারণে ] বলা হয় প্রকৃত মানসম্মত শাহী ফরমান রচনা সূচিত হয়েছে কাতিব আব্দুল হামিদের মাধ্যমে । আর তার সমাপ্তি ঘটেছে। ইবনুল আমীদের দ্বারা । রচনা সংকলন ও তার সকল শাখায় তিনি ছিলেন অগ্রপথিক ও অনুসৃত আদর্শ । তার রয়েছে সহ্র পৃষ্ঠার পত্র সংকলন। তার আদি নিবাস কায়সারিয়্যা, এরপর তিনি শামে বসতি গ্রহণ করেন। তিনি এই পত্র রচনা বিদ্যা শিক্ষা করেন হিশাম ইব্ন আবদুল মালিকের মাওলা সালিম থেকে । এছাড়া খলীফা মাহদীর ওযীর ইয়াকৃব ইব্‌ন দাউদ তার কাছে পত্র রচনার অনুশীলন করতেন এবং তার থেকেই তিনি এ বিদ্যার চূড়ান্ত শিক্ষা সম্পন্ন করেন। তার ছেলে ইসমাঈল ইব্‌ন আবদুল হামিদও পত্র রচনায় দক্ষতা অর্জন করেন। প্রথমে আবদুল হামিদ শিশুদের শিক্ষা প্রদান করতেন । এরপর অবস্থার পরিবর্তনে কালক্রমে তিনি মারওয়ানের ওযীর পদে উন্নীত হন। আর সাফ্ফাহ্‌ তাকে হত্যা করে তার লাশ বিকৃত করেন। অবশ্য তার মত ব্যক্তির ক্ষমা পাওয়া উচিত ছিল। তার নির্বাচিত কথামালার অন্যতম হল, জ্ঞান হল বৃক্ষ যার ফল হল কথামালা, চিন্তা-ভাবনা হল সমুদ্র যার মুক্তা হল প্রজ্ঞা। জনৈক ব্যক্তিকে নিন্নমানের হস্তাক্ষরে লিখতে দেখে তিনি বললেন, তোমার কলমের নিব দীর্ঘ ও পুরু করে নিও এবং হস্তাক্ষর বাকা করে ডান থেকে লিখ । লোকটি বলে, আমি তা করলাম তখন আমার হস্তাক্ষর সুন্দর হয়ে গেল। একবার জনৈক ব্যক্তি তাকে একজন মহানুভব ব্যক্তির অনুগ্রহ প্রার্থনা করে একটি পত্র লিখার অনুরোধ করে । তিনি লিখেন, আপনার কাছে আমার হস্তলিখিত পত্রবাহকের অধিকার আমার কাছে তার প্রাপ্য অধিকারের ন্যায় । যেহেতু সে আপনাকে তার আশার বাস্তবায়ন ক্ষেত্র গণ্য করেছে এবং আমাকে তার প্রয়োজন পূরণের উপযুক্ত গণ্য করেছে। আমি তার পত্র লিখনের প্রয়োজন পূর্ণ করেছি। কাজেই, আপনি তার আশা বাস্তবায়ন করুন। তিনি প্রায়শই এই কবিতা পঞঙ্ক্তি আবৃত্তি করতেন_ 955 61 ৮০৪] (9315 তি ,.:24:5৪। ০১৯1১ “কাতিবগণ যখন বের হন তখন তাদের দোয়াতগুলি হয় তাদের ধনুক আর কলমগুলি হল তীর।” | আব্বাসীয় বংশের প্রথম ওযীর হলেন আবু সালামা হাফস ইব্‌ন সুলায়মান ৷ তার নিযুক্তির চারমাস পর রজব মাসে সাফ্ফাহ্‌-এর নির্দেশে আবু মুসলিম তাকে হত্যা করেন । আর তিনি বেশ সুদর্শন গুণী ও রসপ্রিয় ব্যক্তি। তার উপস্থিত বুদ্ধি ও রসবোধের কারণে সাফ্ফাহ্‌ তার সাহচর্যে ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।