Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১০৮ | আল-বিদায়া ওয়ান নিহায়া 52 অথবা ৮৮]1 (৫ 0.১ বলেন। তারপর তিনি এ কথা বলে ওযরখাহী করেন যে, এটা বাক্বিচ্যুতি । আবূ জাফর তার এই ওযর গ্রহণ করেন। আর এসময় সাফ্ফাহ আবু মুসলিমকে পত্র লিখেন, ইব্‌ন হুবায়রার সাথে সন্ধি করার বিষয়ে পরামর্শ চেয়ে। আবু মুসলিম তাকে তা করতে নিষেধ করেন। উল্লেখ্য যে, সাফ্ফাহ আবূ মুসলিমকে বাদ দিয়ে কোন গুরুতৃপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেন না। ফলে আবু জাফরের মাধ্যমে যখন সন্ধি সংঘটিত হল তখন তা সাফ্ফাহকে মুগ্ধ বা চমৎকৃত করল না। তিনি আবূ জা“ফরকে নির্দেশ দিলেন তাকে হত্যা করতে । তখন আবু জাফর বারংবার তাকে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার অনুরোধ জানান । কিন্তু, তা.কোন কাজে আসল না। অবশেষে সাফ্ফাহ-এর চূড়ান্ত পত্র আসে, তুমি তাকে অবশ্যই হত্যা কর। -লা হাওলা -+---+- আযীম | সুউচ্চ ও সুমহান আল্লাহ্‌ ব্যতীত কারও কোন শক্তি সামর্থ্য নেই৷ কিভাবে জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করে তা ভঙ্গ করা হচ্ছে। এটা তো স্বেচ্ছাচারীদের কাণ্ড। আর সে সে বিষয়ে তাকে শপথ করাল । এরপর আবূ জা“ফর খুরাসানী যোদ্ধাদের একটি দল এই উদ্দেশ্যে প্রেরণ করেন। তারা যখন ইব্‌ন হুবায়রার কাছে প্রবেশ করে তখন তার কাছে ছিল তার ছেলে দাউদ এবং তার কোলে একটি শিশু । এছাড়া তার চারপাশে তার দ্বাররক্ষী ও মাওলারা । তখন তার ছেলে পিতাকে রক্ষা করতে গিয়ে নিহত হয় এবং তার মাওলাদের অনেকেও নিহত হয়। এসময় আক্রমণকারীরা তার কাছে পৌছে যায় তখন তিনি শিশুটিকে কোল থেকে নামিয়ে সিজদায় লুটিয়ে পড়েন। আর সিজদারত অবস্থায় তিনি নিহত হন। এসময় মানুষের মাঝে চরম ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়। আবূ জাফর লোকদেরকে নিরাপত্তার ঘোষণা দেন। তবে২ আবদুল মালিক ইব্‌ন বিশর, খালিদ ইব্‌ন সালামা আল মাখযূমী এবং উমর৩ ইব্‌ন যার্‌কে এই নিরাপত্তার আওতাবহির্ভূত আখ্যা দেন। তখন লোকজন আশ্বস্ত হয়। এরপর উল্লিখিত তিনজনের কাউকে হত্যা করা হয়। আবার কাউকে নিরাপত্তা প্রদান করা হয়। এবছরই আবু মুসলিম খুরাসানী মুহাম্মাদ ইব্‌ন আশআছকে ফারিসে প্রেরণ করেন এবং তাকে নির্দেশ প্রদান করেন, আবূ সালামার নিয়োজিত প্রশাসকদের হত্যা করতে । সে তাই করে। এছাড়া এবছর সাফ্ফাহ তার ভাই ইয়াহইয়া ইবৃন মুহাম্মাদকে মাওসিল ও তার অধীনস্থ এলাকার প্রশাসক নিযুক্ত করেন এবং তার চাচা দাউদকে মক্কা, মদীনা, ইয়ামান ও ইয়ামামার প্রশাসক নিযুক্ত করেন। এসময় তিনি তাকে কৃফার প্রশাসক পদ থেকে অপসারণ করে তার স্থলে ঈসা ইব্‌ন মুসাকে নিয়োগ করেন। আর কুৃফার কাযীর দায়িতু অর্পণ করেন ইব্‌ন আবূ লায়লাকে। আর ইবনুল আশআছ। এছাড়া আরমেনিয়া, আযারবায়জান ও আল-জাযীরার প্রশাসক ছিলেন আবু জাফর আল-মানসুর, শাম ও তার অধীনস্থ এলাকার প্রশাসক ছিলেন 'সাফ্ফাহ-এর চাচা আবদুল্লাহ্‌ ১. ১১৯ (১- ৮১০11 6510 তুচ্ছতাবোধক সম্বোধন । ২. তাবারী ইবনুল আছীর এবং আল-আখবারুত্‌ তিওয়াল এর ভাষ্য হল- হাকাম ইবৃন আবদুল মালিক ইবৃন বিশর, .. আর আল-ইমামা ওয়াসসিয়াসাহ এর ভাষ্য হল, আল-হাকাম ইব্‌ন আবদুল্লাহ ইবৃন বিশর | ৩. আল-আখবারস্ত তিওয়াল মুহাম্মাদ ইব্‌ন যার আর আল-ইমামা ওয়াসসিয়াসাহ এর ভাষ্য হল, আমর ইব্‌ন যার্‌ সেখানে খালিদের উল্লেখ হেই। | ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।