Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৭ রশি পা পারি শওকত পপ ] 6 + ৫42 পর পল ০5 9১৫ 1১:১৪ ০) ৬৮১০১ ০১০৪ (5৩1 7 ৭৯১ 255 ১৯১৬৭। ০] “ওযীর হল মুহাম্মাদ পরিবারের ওযীর, সে নিহত হয়েছে, আর সে তোমার শক্র সে ওযীর হয়েছে বা বলা হয় আবূ জাফর আবু মুসলিমের কাছে গমন করেন আবূ সালামা নিহত হওয়ার পর । তার সাথে এ সময় ডাক বিভাগের বাহনের আরোহী তিরিশজন সহচর ছিল । তন্মধ্যে অন্যতম হল হাজ্জাজ ইব্‌ন আরতাআ, ইসহাক ইবৃন ফাযল আল-হাশিমী এবং নেতৃস্থানীয়দের একটি দল । আর আবু জাফর যখন খুরাসান থেকে ফিরেন তখন তিনি ভাইকে বলেন, আপনি যদি'আবু মুসলিমকে হত্যা না করেন তাহলে তার জীবিত থাকা অবস্থায় আমি খলীফা হতে পারব না। তিনি একথা বলেন আবু মুসলিমের প্রতি ফৌজের আনুগত্য দেখে । তখন সাফ্ফাহ তাকে বলেন, তুমি তা গোপন রাখ, তখন তিনি চুপ করেন। এরপর সাফ্ফাহ তার ভাই আবু জা“ফরকে ওয়াসিতে অবস্থানরত ইব্‌ন হুবায়রার বিরুদ্ধে লড়াইয়ে পাঠান। পথিমধ্যে তিনি যখন হাসান ইব্‌ন কাহতাবাকে অতিক্রম করেন তখন তাকে সাথে নিয়ে নেন। এর যখন ইব্‌ন হুবায়রাকে অবরোধ করা হয়। চতুর্দিক থেকে ঘিরে নেয়া হয়। তখন তিনি আবু জা“ফর মুহাম্মাদ ইবৃন আবদুল্লাহ ইবৃন হাসানকে পত্র লিখেন তার কাছে খিলাফতের বায়আত করার জন্য । তখন সে তার উত্তরদানে বিলম্ব করে এবং আবূ জাফরের সাথে সন্ধি করতে মনস্থ করে । তখন আবু জাফর এ ব্যাপারে তার ভাই সাফফাহ-এর অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে সন্ধির অনুমতি প্রদান করেন। ১ এসময় আবু জা“ফর তাকে একটি সন্ধিপত্র লিখে দেন। এরপর ইব্‌ন হুবায়রা এ ব্যাপারে চল্লিশ দিন যাবৎ আলিম-ওলামাগণের সাথে পরামর্শ করতে থাকেন । এরপর ইয়াধীদ ইবৃন উমর ইবৃন হুবায়রা এক হাজার তিনশ সহচর নিয়ে বের হন। তারপর তিনি যখন আবূ জাফরের তাবুর নিকটবর্তা হন তখন অশ্বারোহী অবস্থায় তাতে প্রবেশে উদ্যত হন । তখন দ্বাররক্ষী সালাম তাকে বলেন, আবু খালিদ ! আপনি ঘোড়া থেকে নামুন। তখন তিনি নামেন । এসময় তাবুর চারপাশে দশ হাজার খুরাসানী যোদ্ধা ছিল। তারপর তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় । তখন তিনি প্রশ্ন করেন আমি এবং আমার সাথের সকলে ? তখন বলা হয়, না শুধু আপনি একাকী ? এরপর তিনি ভিতরে প্রবেশ করেন তখন তাকে বসার গদি দেওয়া হয় এবং তিনি তাতে বসেন। এসময় আবূ জাফর বেশ কিছুক্ষণ তার সাথে আলোচনা করেন। তারপর তিনি তার কাছ থেকে বের হয়ে আসেন। তখন আবূ জী“ফর তার দিকে তাকিয়ে থাকেন। এরপর তিনি (ইয়ামীদ) একদিন পর পর পাঁচশ অশ্বারোহী এবং তিনশ পদাতিক বাহিনী নিয়ে তার কাছে আসতে থাকেন। তখন আবূ জাফরের লোকজন আবূ জাফরের কাছে এ বিষয়ে অভিযোগ করলে আবু জাফর তার দ্বাররক্ষীকে বলেন, তাকে বলে দিও সে যেন শুধু তার একান্ত সহচরদের সাথে নিয়ে আসে । এরপর থেকে তিনি ত্রিশজন সাথে নিয়ে আসতেন । তখন দ্বাররক্ষী তাকে বলে, আপনি মনে হয় লড়াইয়ের প্রস্তুতি নিয়ে আসেন ? তিনি বলেন, তোমরা যদি আমাকে পায়ে হেটে আসার কথা বল, তাহলে আমি পায়ে হেটেই তোমাদের কাছে আসব । এরপর থেকে তিনি তিনজনকে সাথে নিয়ে আসতেন। একদিন আবু জাঁফরকে সন্বোধনকালে ইব্‌ন হুবায়রা তার কথার মাঝে তাকে (3 ৩. সন্ধিপত্রের ভাষ্য আল-ইমামা ওয়াস সিয়াসাহ গ্রন্থে (২ খ. 8 ১৫২ পৃ.) বিদামান। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।