00171917715 ১০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া প্রশাসক । কেননা, এই আবু সালামা আব্বাসীয়দের থেকে খিলাফত প্রত্যাহারে তৎপর ছিল। তাই মানসুর তাকে (আবূ মুসলিমকে) জিজ্ঞাসা করবেন, তা আবু মুসলিম কর্তৃক আবূ সালামাকে সহযোগিতা করার কারণে কি না ঃ তখন সকলে চুপ হয়ে যায়, আর সাফ্ফাহ বলেন, এটা যদি তার রায় উদ্ভূত হয়ে থাকে তাহলে আমরা মহাপরীক্ষার* সম্মুখীন। তবে যদি আল্লাহ্ আমাদের থেকে তা প্রতিহত করেন তাহলে তা ভিন্ন কথা । আবূ জাফর বলেন, আমরা ভাই সাফ্ফাহ আমাকে বললেন, তোমার কী মত ? তখন আমি বললাম, আপনার মতই চূড়ান্ত । তিনি বললেন, তোমাদের মধ্যে তোমার সাথেই আবু মুসলিমের সম্পর্ক সবচেয়ে বেশী । সুতরাং তুমি তার কাছে গিয়ে আমার হয়ে তার অবস্থা অবগত হও। যদ্দি তা তার পরামর্শে হয়ে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে কৌশল গ্রহণ করব। আর যদি তা তার মতও পরামর্শে না হয়ে থাকে তাহলে আমাদের মন তুষ্ট হবে । আবু জাফর বলেন, আমি উদ্বিগ্ন অবস্থায় তার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম । তিনি বলেন, আমি যখন 'রায়' শহরে পৌছলাম। তখন আমি সেখানকার শাসকের নামে আবু মুসলিমের পত্র পেলাম যাতে তিনি আমাকে তার কাছে দ্রুত পৌছার জন্য উৎসাহিত করেছেন । আমার উদ্বেগ আরও বৃদ্ধি পেল। এরপর আমি যখন নিশাপুরে পৌছলাম তখনও তিনি তার পত্রে আমাকে তার কাছে দ্রুত পৌছার জন্য উৎসাহিত করলেন । তিনি নিশাপুরের প্রশাসককে লিখলেন, তাকে এক ঘন্টার জন্য স্থির থাকতে দিও না। কেননা, তোমার এলাকায় খারেজীদের আনাগোনা রয়েছে। তখন আমি শঙ্কামুক্ত হলাম। এদিকে আমি যখন মারভ শহর থেকে ছয় মাইল দূরে তখন তিনি লোকজন নিয়ে আমাকে অভ্যর্থনা জানাতে বের হলেন। এরপর যখন আমার মুখোমুখি হলেন তখন (বাহন থেকে নেমে) পায়ে হেটে এসে আমার হাতে চুমু খেলেন। আমি তাকে অনুরোধ করলে তিনি তার বাহনে আরোহণ করলেন । মারভ শহরে পৌছে আমি তার (গৃহে) অতিথি হলাম । তিনদিন পর্যন্ত তিনি আমাকে আমার আগমনের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন না চতুর্থ দিন তিনি আমাকে প্রশ্ন করলেন, আপনার আগমনের হেতু কি? আমি তাকে সম্পর্কে অবহিত করলাম । তিনি বললেন, আবূ সালামা তা করেছে কি? আপনার হয়ে আমিই তার ব্যবস্থা করছি। এরপর তিনি মার্রার ইব্ন আনাস আযযাববীকে ডেকে বললেন, কৃফায় যাও, এরপর আবু সালামাকে যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করবে । আর এ ব্যাপারে নেতার সিদ্ধান্তই চুড়ান্ত গণ্য কর। তখন মার্রার কুফায় আগমন করলেন । উল্লেখ্য যে আবু সালামা সাফ্ফাহ-এর কাছে নৈশ আলাপচারিতায় শরীক ছিল । এরপর সে যখন সেখান থেকে বের হল তখন মার্রার তাকে হত্যা করল এবং একথা ছড়িয়ে পড়ল যে খারেজীরা তাকে হত্যা করেছে। এরপর শহরের সকল ফটক বন্ধ করে দেওয়া হল এবং আমীরুল মু'মিনীনের ভাই ইয়াহ্ইয়া ইবৃন মুহাম্মাদ ইব্ন আলী তার জানাযা পড়ালেন এবং তাকে হাশিনিয়্যাতে দাফন করা হল । তাকে মুহাম্মাদ পরিবারের ওযীর বলা হত । আবু মুসলিমকে বলা হত মুহাম্মাদ পরিবারের আমীর | কবি বলেন ৪২ | ১. তাবারী (৯ খ.ঃ ১৪০ পৃ.) এবং ইবনুল আহীর (৫ খ, £ ৪৩৭ পৃ.) এ ভিন্ন শব্দ রয়েছে। ২. নিরগারাদারা ররর রা না ১১৯ ৯১০5 ০১০। ও € শী 55585741 মিনির ..১:৮-০গরাজিসএজ্লগজ্ঞাদনিব্রিরনা ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।