Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৫ ছেলে দুইটিকে মুক্ত করে দেন। বর্ণিত আছে, সুফিয়ানীর এই ঘটনা সংঘটিত হয় এক বত্রিশ হিজরীর যুলহাজ্জা মাসের শেষ দিন মঙ্গলবার । আল্লাহ্‌ অধিক জানেন । এছাড়া জাযীরাবাসীর নিকট এ সংবাদ পৌছে যে কানসারীনবাসী সাফ্ফাহ্‌-এর বায়আত প্রত্যাহার করেছে, তখন তারাও তাদের সাথে একজোট হয়ে বায়আত প্রত্যাহার করে সাদা পোশাক পরিধান করে এবং তারা সাফ্ফাহ্‌-এর নিযুক্ত হার্রানের আমীর মুসা ইব্ন কা'বের বিরুদ্ধে অগ্রসর হয়। তখন মুসা ইব্‌ন কা'ব তার অধীনস্থ তিন সহত্্র সৈন্য নিয়ে শহরে আত্মরক্ষীমূলক অবস্থান গ্রহণ করেন । আর বিদ্রোহীরা তাকে দুইমাসের মত অবরোধ করে রাখে । এরপর সাফ্ফাহ্‌ তার ভাই আবু জা“ফর মানসুরকে এ সকল সৈন্যসহ পাঠান যারা ওয়াসিতে ইব্‌ন হুবায়রাকে অবরুদ্ধ করে রেখেছিল ।.এসময় মানসূর তখন কারকাসিয়া অঞ্চলের হার্রানের দিকে রওনা হন তখন তারা পূর্ব থেকে সাদা পোশাক পরিধান করে তাকে বাধা প্রদানের উদ্দেশ্যে অতিক্রমকালে তাদের থেকেও তদ্রপ আচরণের সম্মুখীন হন। তারপর তিনি “হাযির' অতিক্রমকালে তার সাথে বিদ্যমান জাযীরাবাসীদের নিয়ে তা অবরোধ করেন । এসময় এ শহরের প্রশাসক ছিলেন ইসহাক ইব্‌ন মুসলিম । তখন ইসহাক সেখান থেকে রুহার উদ্দেশ্যে বের হয়ে আসেন, আর মুসা ইব্‌ন কাব তার সতীর্থ হাররানী সৈনিকদের নিয়ে বের হয়ে আসেন । এসময় মানসূর তাদেরকে অভ্যর্থনা জানান এবং তারা তার ফৌজে দাখিল হয়ে যায় । আর বাক্কার ইব্‌ন মুসলিম রুহায় তার ভাই ইসহাক ইব্‌ন মুসলিমের কাছে আগমন করেন৷ তখন তিনি তাকে রাবীআর এক বিদ্রোহী দল অভিমুখে প্রেরণ করেন যাদের প্রধান ছিল বুরায়কা নামক জনৈক হারূরী। এরপর তারা উভয়ে একজোট হয় । তখন আবূ জা“ফর তাদের অভিমুখে অগ্রসর হন এবং তাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে অবতীর্ণ হন। এ লড়াইয়ে বুরায়কা নিহত হয় এবং বাক্কার রুহায় তার ভাইয়ের কাছে পলায়ন করে । তখন সে তাকে সেখানে তার স্থলবর্তী নিয়োগ করে এবং অধিকাংশ ফৌজ নিয়ে সামীসাত গিয়ে অবস্থান গ্রহণ করে এবং তার ফৌজের অগ্রভাগ পরিখা খনন করে । এদিকে আবু জাফর সসৈন্যে অগ্রসর হয়ে রাহায় বাক্‌্কারকে অবরোধ করেন এবং তার সাথে তার একাধিক খণ্ডযুদ্ধ সংঘটিত হয়। এসময় সাফ্ফাহ্‌ তার চাচা আবদুল্লাহ্‌ ইব্‌ন আলীকে সামীসাত অভিমুখে রওনা হওয়ার নির্দেশ দেন। আর ইসহাক ইব্‌ন মুসলিমের নেতৃত্বে ষাট হাজার জাযীরাবাসী সমবেত হয় । তখন আবদুল্লাহ্‌ তাদের অভিমুখে অগ্রসর হন এবং আবূ জাফর এসে তার সাথে মিলিত হন। তখন ইসহাক তাদের সাথে পত্রালাপ করেন এবং তাদের কাছে নিরাপত্তা প্রার্থনা করেন। তখন আমীরুল মু'মিনীনের অনুমতিক্রমে তারা তার সে আহ্বানে সাড়া দেন। এসময় সাফ্ফাহ তার ভাই আবু জাফর মানসুরকে আল-জাযীরা, আযারবায়যান ও আরমেনিয়ার শাসন কর্তৃত্ব অর্পণ করেন । ভাইয়ের মৃত্যুর পর খিলাফত লাভের পূর্ব পর্যন্ত তিনি এ দায়িতে বহাল ছিলেন। বর্ণিত আছে, মারওয়ান নিহত হয়েছে এ বিষয়ে নিশ্চিত'হওয়ার পরই ইসহাক ইব্‌ন মুসলিম উকায়লী নিরাপত্ত প্রার্থনা করে । আর তা সাত মাস অবরুদ্ধ থাকার পর। আর সে ছিল আবূ জাফর মানসুরের সহচর ৷ তাই তিনি তাকে নিরাপত্তা প্রদান করেন। এ বছরই আবূ জা“ফর মানসূর তার ভাই সাফ্ফাহের নির্দেশে আবু মুসলিম খুরাসানীর নিকট যান আবু সালামার হত্যার ব্যাপারে তার মত অবগত হতে । উল্লেখ্য যে তিনি তখন খুরাসানের আল- বিদায় ওয়ান নিহায়া (১০ম খও)_ ১৪ | ড/৮/৬/.21170019.0017)

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।