Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া ধারণ করে এবং জনসাধারণকে তার অনুসরণে উদ্বুদ্ধ করে । সাফ্ফাহ এ সময় হিরায় অবস্থানরত আর আবদুল্লাহ্‌ ইব্ন আলী বলকা ভূখণ্ডে হাবীব ইব্‌ন সুর্রা আল-মুযৃযী এবং সাফ্ফাহ্‌-এর বায়আত প্রত্যাহরের ব্যাপারে তার সাথে একমত পোষণকারী বলকা, তুছানয়া ও হাওরানবাসীর বিরুদ্ধে লড়াইরত। এরপর তার কাছে কানসারীনবাসীর বিদ্রোহের সংবাদ পৌছলে তিনি হাবীব ইব্‌ন মুর্রার সাথে সন্ধি করেন এবং কানসারীন অভিমুখে রওনা হন। তারপর তিনি যখন দামেস্ক অতিক্রম করেন- যেখানে তার স্বজন-পরিজন ও দ্রব্যসামঘরী ছিল। তখন তিনি চার হাজার সৈন্যসহ আবু গানিম আবদুল হামিদ ইব্‌ন রিবৃয়ী আল-কিনানীকে সেখানে তার স্থলবর্তা নিয়োগ করেন। এদিকে তিনি যখন দামেক্ক অতিক্রম করে হিমসে পৌছেন, তখন উছমান ইব্ন আবদুল আ'লা ইব্‌ন সুরাকা নামক এক ব্যক্তির নেতৃত্বে দামেস্কবাসী সাফ্ফাহ-এর বায়আত প্রত্যাহার করে সাদা পৌশীক পরিধান করে এবং আমীর আবূ গানিম এবং তার একদল সহচরকে হত্যা করে। এছাড়া তারা আবদুল্লাহ্‌ ইবন আলীর যাবতীয় অর্থ-সম্পদ ছিনিয়ে নেয়, তবে তার পরিজনদের কোন ক্ষতি করেনি । এদিকে আবদুল্লাহর জন্য বিষয়টি গুরুতর হয়ে দেখা দেয় । তখন কানসারীনবাসীরা ক সির ার৫8১৭৯৯- রা যোদ্ধা তার সমর্থনে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে । তখন আবদুল্লাহ্‌ ইবন আলী তার বাহিনী নিয়ে তাদের অভিমুখে অগ্রসর হন এবং উভয় বাহিনী “মারাজুল আখরাম' নামক স্থানে সুখোমুখি হয় । এসময় আবদুল্লাহ্‌র বাহিনী সুফিয়ানীর অথবর্তা বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে অবতীর্ণ হয় । সুফিয়ানীর এ অগ্রবর্তী বাহিনীর নেতৃত্বে ছিল আবুল ওয়ারদ ৷ এ সময় তারা আবদুস সামাদকে হত্যা করে এবং উভয় পক্ষের হাজার হাজার যোদ্ধা নিহত হয়। তখন আবদুল্লাহ্‌ ইব্ন আলী হুমায়দ ইব্‌ন কাহ্তাবাকে সাথে নিয়ে সামনে অগ্রসর হন এবং উভয় পক্ষের মাঝে তুমুল লড়াই হয়। এ লড়াইয়ের প্রচপ্ততায় আবদুল্লাহর সহযোদ্ধারা পলায়ন শুরু করলেও তিনি ও হুমায়দ অবিচলভাবে যুদ্ধ পরিচালনা করেন এবং আবদুল ওয়ারদের যোদ্ধাদের পরাজিত করেন । কিন্তু, আবুল ওয়ারদ তার স্বজন ও স্বগোত্রীয় পাচশ অশ্বারোহী নিয়ে যুদ্ধ অব্যাহত রাখেন এবং সকলে নিহত হন। এদিকে আবু মুহাম্মদ সুফিয়ানী এবং তার সাথীরা পলায়ন করে তাদান্মুরে গিয়ে পৌছে । এরপর আবদুল্লাহ্‌ যখন কানসারীনবাসীকে নিরাপত্তা ও নির্ভয় প্রদান করেন তখন তারা কাল পোশাক. পরিধান করে তার হাতে বায়আত করে এবং তার আনুগত্যে প্রত্যাবর্তন করে । তারপর আবদুল্লাহ্‌ হয়েছিলেন । তিনি তখন দামেক্কের নিকটবর্তী হন তখন তারা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে এবং আবদুল্লাহ্‌ তাদের পক্ষ থেকে কোন প্রতিরোধের সম্মণীন হননি । ফলে তিনি তাদেরকে নিরাপত্তা ও নির্তয় প্রদান করেন এবং তারাও তার আনুগত্যে প্রবেশ করে । আর আবু মুহাম্মাদ সুফিয়ান সে তার ধ্বংসাত্মক ও বিচ্ছিন্রতাবাদী কর্মকাণ্ড অব্যাহত রাখে । এমনকি সে হিজায ভূমিতে গিয়ে উপনীত হয়। এরপর খলীফা মানসূরের শাসনকালে তার নায়িব তার বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয় এবং তাকে হত্যা করে তার মাথা খলীফার দরবারে প্রেরণ করে। এছাড়া সে তার দুই ছেলেকেও বন্দী করে খলীফার কাছে পাঠায় । অবশ্য মানসূর তার শাসনকালেই ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।