Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 10
/ ৫৯৮
📝 লেখা 📖 পিডিএফ

001116115 আল-বিদায়া ওয়ান নিহায়া | ১০৩ রিওয়ায়াত নেই। ইব্ন আদী বর্ণনা করেন সুওয়ায়দ ইব্ন সাঈদের সুত্রে ইবন আব্বাস থেকে। তিনি বলেন, (একবার) আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে অতিক্রম করলাম । তার সাথে হযরত জিবরীল ছিলেন, আর আমি তাকে দিহ্ইয়া আলব্কালবী ধারণা করেছিলাম । জিবরীল রাসূলুল্লাহ্‌ (সা)-কে আমার উদ্দেশ্যে বললেন, সে তো অপরিচ্ছন্ন পরিধেয়কারী । কিন্তু তারপরে তার অধস্তন সন্তানরা কাল রংয়ের রাজকীয় পোশাক পরিধান করবে ।১ অবশ্য এই সূত্রে হাদীসটি "মুনকার" শ্রেণীভুক্ত। এ বিষয়ে কোন সন্দেহ নেই-যে বনু আব্বাসের প্রতীক ছিল কাল রঙ । মন্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ্‌ (সা) কাল পাগড়ি মাথায় প্রবেশ করেছিলেন। এ থেকেই তারা এ বিষয়টি গ্রহণ করেছিল । এরপর তাকে তারা ঈদে, জুমুআয় এবং মাহফিলসমূহে নিজেদের প্রতীকরূপে নির্ধারণ করেছিল । তদ্রুপ তাদের সৈন্যদের উপরে কিছু না কিছু কাল চিহ্ থাকতেই হবে । এই একটি হল শরবৃশ' যা ছিল উমরাদের পরিধেয় । টন ারহ্খলাজপ্রনূর রলূরনুজারারান্দ নও ইনিন্রকা নারী-শিশুরা তার পোশাক দেখে মুগ্ধ হতে লাগল । তিনি দামেশকে প্রবেশ করেছিলেন বাবে কায়সান দ্বার দিয়ে । আর এই কাল পৌশাক পরিধান করেই তিনি জুমুআর খুতবা দিলেন এবং নামায পড়ালেন। জনৈক খুরাসানী থেকে ইব্‌ন আসাকির বর্ণনা করেন। তিনি বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী যেদিন জুমুআর নামায পড়ালেন, সেদিন এক ব্যক্তি আমার পাশে নামায পড়ল । সে তখন বলল, “আল্লাহ্‌ মহান- হে আল্লাহ্‌ আপনি পবিত্র, প্রশংসা আপনার, আপনার নাম কল্যাণময় এবং মর্যাদা সুউচ্চ, আপনি ব্যতীত কোন উপাস্য নেই৷ আবদুল্লাহ ইবৃুন আলীর প্রতি লক্ষ্য কর, কি কদাকার তার চেহারা ! আর কি বীভৎস তার কাল জুব্বা ! আর আজও পর্যন্ত এটাই তাদের প্রতীক যেমন জুমুআ ও ঈদের দিন খতীবদের তা পরিধান করতে দেখা যায় । আবুল আব্বাস সাফফাহ-এর খিলাফত লাভ এবং তার খলীফা চরিত ইতিপূর্বে এ আলোচনা বিগত হয়েছে যে সর্বপ্রথম তার অনুকূলে খিলাফতের বায়আত গৃহীত হয় কৃফা নগরীতে রবিউছ্ছানী মাসের বার তারিখ শুক্রবার । মতান্তরে এ বছর অর্থাৎ একশ বত্রিশ হিজরীর রবীউল আওয়াল মাসে । এরপর তিনি মারওয়ানের বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করেন যারা তাকে স্বদেশ থেকে বিতাড়িত ও নির্বাসিত করে । এমনকি শেষ পর্যন্ত তার পশ্চাদ্ধাবন করে তাকে মিসরের সয়ীদ অঞ্চলের “বৃসীর' নামক স্থানে হত্যা করে । আর এ ঘটনা সংঘটিত হয় এ বছরের যুল্হাজ্জা মাসের শেষ দশকে যেমনটি পূর্বে বিগত হয়েছে। এ সময় সাফ্ফাহ খিলাফতের পূর্ণ কর্তৃত্ব লাভ করেন এবং ইরাক খুরাসান, হিজায, শাস ও মিসর ভূখণ্ডে তার শাসন কর্তৃতু প্রতিষ্ঠিত হয়। তবে আন্দালুস তার শাসন কর্তৃত্বের অধীন হয়নি এবং তার কর্তৃত সেখানে পৌছেনি। আর এর কারণ সেখানে অভিবাসী বনূ উমায়্যাদের কতক ব্যক্তি চূড়ান্তভাবে সেখানকার শাসন কর্তৃত্ব অধিকার করে । যার বিবরণ আসন্ন । এ বছরে একাধিক দল সাফ্ফাহ-এর বিরুদ্ধে বিদ্রোহ করে ।. এদের অন্যতম হল কানসারীনবাসী ৷ তারা সাফ্ফাহ-এর চাচা আবদুল্লাহ ইবৃন আলীর হাতে তার অনুকূলে বায়আত করে এবং তিনি তাদের শাসকরূপে তাদের আমীর মাজযাআ ইব্‌ন কাওছার ইব্‌ন যুফার ইব্‌ন হারিছ আল-কিলাবীকে বহাল রাখেন । আর সে ছিল মারওয়ানের সহচর ও অন্যতম আমীর | এ সময় সে সাফফাহ-এর বায়আত প্রত্যাহার করে সাদা পোশাক ১. সিরা গালির রা? 8 ৫১৮পৃ.)। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।