Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া থেকে তিনি হাদীস বর্ণনা করেন। তারা পিতা আবূ লায়লা (রা) সাহাবী ছিলেন। আবদুর রহমান হযরত আলী ইৰ্ন আবূ তালিব (রা) হতে কুরআন শিক্ষা করেন। তিনি ইবনুল আশআছের সাথে সংগ্রামে নেমেছিলেন । তাকে হাজ্জাজের সামনে পেশ করা হল এবং তার সামনেই তাকে নৃশংসভাবে হত্যা করা হল। ৃ হক রর ূ আল্লামা আল-ওয়াকিদী (র) বলেন, 'এ বছরেই আবদুল্লাহ্‌ ইব্ন আবদুল মালিক মাসীসাহ্‌ জয়লাভ করেন। আর এ বছরেই মুহাম্মদ ইব্ন মারওয়ান আরমিনিয়ায় যুদ্ধ করেন। আরমিনিয়াবাসীর অনেককে তিনি হত্যা করেন এবং তাদের গির্জা ও ধনসম্পদ দখল করেন। এ বছরটিকে সানাতুল হারীক হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এ বছরেই আল-হাজ্জাজ মুহাম্মদ ইবনুল কাসিম আছ-ছাকাফীকে পারস্যের শাসক নিযুক্ত করে এবং কুদীদের হত্যা করার জন্য তাকে নির্দেশ দেয়। এ বছরেই আবদুল মালিক আইয়াদ ইব্‌ন গানাম আল-বুজায়নীকে আল-ইস্কান্দারীয়ার শাসক নিযুক্ত করেন এবং আবদুল মালিক ইব্‌ন আবুল কানৃদকে বরখাস্ত করেন । যাকে পূর্ববর্তী বছরে শাসক নিযুক্ত করা হয়েছিল । আর এ বছরেই মুসা ইব্ন নুছায়ব পশ্চিমাঞ্চলীয় দেশসমূহের বেশ কতগুলো শহর জয়লাভ করেন, তার মধ্যে একটি শহর “আরূমা'। এ শহরের অনেক. লোককে তিনি হত্যা করেন এবং প্রায় পঞ্চাশ হাজার লোককে লি বাতি ডি করে। : আয়্যুব ইব্ন আল-কেরীয়া আযুুব ইব্ন আল-কেরীয়া ছিলেন বাগ, স্বচ্ছন্দভাষী এবং ধর্মোপদেশদাতা । হাজ্জাজ তাকে নিজের সামনে নৃশংসভাবে হত্যা করে। কথিত আছে যে, হাজ্জাজ তার নিহত হওয়ায় লঙ্জিত হয়। তার পূর্ণনাম আবূ সুলায়মান আয়্যুব ইব্ন যায়দ ইব্ন কায়স আল-হিলালী। তিনি ইবনুল কেরিয়া হিসেবে প্রসিদ্ধ ছিলেন। অন্য যারা নিহত হয়েছিলেন তারা হলেন £ আবদুল্লাহ্‌ ইব্ন আল-হারিছ ইব্ন নওফল; সা“দ ইব্‌ন ইয়াশ আশ-শায়বানী, আবূ গুনাইনামা আল-খাওলানী (রা), তিনি সাহাবী ছিলেন এবং একজন হাদীস বর্ণনাকারী ছিলেন। তিনি হিমসে বসবাস করতেন এবং তথায় তিনি ইন্তিকালও করেন। তিনি প্রায় একশত বছরের কাছাকাছি বয়স পেয়েছিলেন । যারা নিহত হয়েছিলেন তাদের অন্য একজন হলেন, আবদুল্লাহ্‌ _ ইবৃন কাতাদাহ। উপরোল্লিখিত ব্যক্তিবর্গ ছাড়াও তাদের একটি দলকে হাজ্জাজ হত্যা করেছিল এবং তাদের মধ্যে কিছু সংখ্যক ইন্তিকাল করেছিলেন। তাদের মধ্যে একজন হলেন আবূ যুরআ আল-জাযামী আল-ফিলিস্তীনী ৷ তিনি সিরিয়াবাসীদের কাছে অত্যন্ত সন্মানিত ব্যক্তি ছিলেন। আমীর মুআবিয়া রো) তাকে ভয় করতেন। আবূ যুরআ তা উপলব্ধি করেন এবং তিনি আমীর মুআবিয়াহ রো)-কে বলেন ঃ হে আমীরুল মু'মিনীন! আপনি আপনার সংসদের কোন সদস্যকে তার নিয়তির উপর নির্ভর করে ধ্বংস করে দেবেন না। আপনি যাকে আপনার গোপন রহস্যের সাথী হিসেবে গ্রহণ করেছেন তাকে চিন্তিত করবেন না। যে দুশমনকে আপনি পরাজিত করেছেন তাকে নিরাশ করবেন না। তারপর হযরত আমীর মুআবিয়া রো) তার. থেকে বিরত থাকেন। এ বছরে উতবা ইব্ন মুনধির আস-সুলামী ইনতিকাল করেন। তিনি একজন উচ্চ পর্যায়ের | সাহাবী ছিলেন। তাকে আহলে সুফ্ফার মধ্যে গণ্য করা হতো । ইমরান ইব্‌ন হাত্তান দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।