Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া -. | ৯৭ উবায়দুল্লাহ ইব্ন আদী (রো) ১১২১ রহযত হার হানা হর রা পেয়েছিলেন এবং আবদুল্লাহ্‌ ইবৃন কায়স ইব্ন মাখরামাহ (রা)-এর মত এক জমাআত সাহাবায়ে কিরাম হতে তিনি হাদীস বর্ণনা করেন। তিনি মদীনার কাষী ছিলেন । তিনি কুরায়শ বংশীয় ফিকাহ বিশারদ ও উলামায়ে কিরামের অন্তর্ভুক্ত ছিলেন। তার পিতা আদী বদর যুদ্ধের : দিন কাফির অবস্থায় নিহত হয়। এ বছরেই পবিত্র মদীনা শরীফে আবূল খায়ের মিরসাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-ইয়ামানী ইনতিকাল করেন। এ বছরেই কারীউল কুরআন ও উলামায়ে কিরামের একটি বিরাট জামাআত হারিয়ে যান যারা আল-আশআছ-এর সঙ্গী ছিলেন৷ তাদের মধ্য থেকে কেউ কেউ পালিয়ে যান; কেউ কেউ যুদ্ধক্ষেত্রে নিহত হন। আবার কেউ কেউ বন্দী হন। যিনি বন্দী হন তাকে হাজ্জাজ নৃশংসভাবে হত্যা করে। তা্টের মধ্যে কাউকে কাউকে হাজ্জাজ খুঁজে বের করে এবং হত্যা করে। খালীফাহ ইব্‌ন খাইয়াত এমন ধরনের একদল ব্যক্তিবর্গের নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে নিহতরা হলেন; মুসলিম ইব্‌ন আল ইয়াসার আল-মুযানী, আবূ মারানা আল-আজালী, আবুল জাওযা আর রাবঈ, আন-নদর ইব্ন আনাস, আবু হামযাহ আদ-দাবয়ীর পিতা ইমরান, আবুল মিনহাল, সায়্যার ইবৃন সালামাহ আররাইয়াহী, মালিক ইব্‌ন দীনার, মুর্বাজ ইব্‌ন যুবাৰ আল-হাদাদী, আবু নুজায়দ আল-জাহদামী, আবু সাবীজ আল-হানায়ী, সায়ীদ ইব্ন আবুল হাসান এবং তার ভাই আল-হাসান আল-বসরী। ইতিহাসবিদ আফ্যুব বলেন, “ইবনুল আসআছকে বলা হল, যদি তুমি চাও যে, তোমার চতুর্দিকে লোকজনকে হত্যা করা হোক যেমনভাবে উদ্ট্রের যুদ্ধের দিন হযরত আইশা (রা)-এর উটের পিঠের হাওদার চতষ্পার্থে লোকজন নিহত হয়েছিল তাহলে আল-হাসানকে তোমার সাথে সংথামে অন্তর্ভুক্ত করে নাও। সে তাকে সংগ্রামে অন্তর্তক্ত করেছিল । কুফাবাসীদের মধ্যে যারা নিহত হয়েছিলেন তারা হলেন ঃ সাঈদ ইব্‌ন জুবায়র, আবদুর রহমান ইব্‌ন আবু লাইলা, আবদুল্লাহ্‌ ইব্ন শাদ্দাদ, আশ-শাঁবী, আবূ উবায়দা ইব্‌ন আবদুল্লাহ ইবৃন মাসউদ, মা*রূর ইবৃন সাওয়ীদ, মুহাম্মদ ইব্‌ন সাঁদ ইব্‌ন আবু ওযাক্কাস, আবুল বুখতারী, তালহা ইব্ন মাসরাফ, যুবায়দ ইব্‌ন আল-হারিস আলী ইয়ামিয়ান এবং আতা ইব্‌ন আস-সায়িব। ইতিহাসবিদ আয্্যুব বলেন 3 তাদের মধ্য হতে যারা ইবনূল আশআছের সাথে নিহত হয়েছিলেন, তারা ইবনুল আশআছের প্রতি নারায ছিলেন ।.আর ইবনুল আশআছের অনুসারীদের যারা নিহত হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন তারা তাদের রক্ষাকারী আল্লাহ্‌ তা'আলার প্রতি প্রশংসা জ্ঞাপন করেছিলেন। হাজ্জাজ যাদেরকে হত্যা করেছিল তাদের মধ্যে একজন ছিলেন ইমরান ইব্‌ন ইসাম আদ দাবয়ী, আবূ হাজমাহ এর পিতা । তিনি বসরার উলামায়ে কিরামের অন্তর্ভুক্ত ছিলেন৷ তিনি ছিলেন ইবাদতগুযার ও সৎলোক। তাকে বন্দী অবস্থায় হাজ্জাজের কাছে প্রেরণ করা হলে হাজ্জাজ তাকে বলে, “তুমি তোমার জন্যে কুফরীর সাক্ষ্য দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব।' তিনি বললেন, “আল্লাহ্‌র শপথ, আমি যেদিন আল্লাহ্‌ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, সেদিন থেকে আর কোন দিনও মহান আল্লাহ্‌র প্রতি কুফরী করি নাই।' তারপর তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হল এবং তাকে হত্যা করা হল। নিহত ব্যক্তিদের মধ্যে অন্য একজন হলেন, আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা । এক জামাআত সাহাবায়ে 'কিরাম ভাজাম.2110)00172.০010 ৯৬]

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।