00017191715 ৯৪ | | আল-বিদায়া ওয়ান নিহায়া ইনি তো খুব ভাল একটা কবিতা বলেছেন। হাজ্জাজ বলল, না-তা নয়। সে ভাল কবিতা বলেনি। সে তো এটি বলেছে বানোয়াট ও প্রতারণার কৌশল হিসেবে । এরপর তার উপর অন্য কবিতাটি আবৃতির জন্য চাপ সৃষ্টি করল । আশা তখন অন্য কবিতাটি আবৃত্তি করলেন, সেটি শোনার পর হাজ্জাজ ক্ষেপে যায় । এবং কবি আশাকে হত্যার নির্দেশ দেয় । তারই সামনে ঠাণ্ডা মাথায় তাকে হত্যা করা হয়। আলোচ্য কবি আশার নাম হল আবদুর রহমান ইব্ন আবদুল্লাহ্ ইব্ন হারিছ। আর মুসবিহ হামদানী কুফী। তিনি ছিলেন আরবের বিখ্যাত কবি। নামযাদা শুদ্ধাচারী সাহিত্যিক । জীবনের শুরুতে ইবাদত-বন্দেগীতে তার ভাল আগ্রহ ছিল। পরবততীতে ইবাদত বন্দেগী ত্যাগ করে কবিতার প্রতি মনোযোগ দেন এবং কবিরূপে খ্যাতিলাভ করেন। নু'মান ইব্ন বাশীর যখন হিমসের শাসনকর্তা তখন কবি আশা তার দরবারে উপস্থিত হয়েছিলেন। তিনি তার প্রশংসায় কবিতা রচনা করেছিলেন । এ যাত্রায় পুরস্কার হিসেবে শাসনকর্তা নু'মান ও হিমসের সৈনিকদের পক্ষ থেকে তিনি চন্লিশ হাজার দীনার তথা স্বরণমুদ্রা লাভ করেন। তিনি শাবী রে)-এর ভগ্নিপতি ছিলেন। শাবীও তার ভগ্নিপতি ছিলেন। ইবনুল আশআছের সমর্থকরূপে কবি আশা হাজ্জাজের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দিয়েছিলেন। ফলে হাজ্জাজ তাকে হত্যা করে। টিটি ভন চা পেছন . দিক থেকে গিয়ে ইব্নুল আশআছের সেনাদলের অবস্থান জানবে এবং হাজ্জাজকে জানাবে । এরপর হাজ্জাজ ও ইবৃনুল আসআছ পুনরায় যুদ্ধে লিপ্ত হয়। এবার হাজ্জাজ পরাজিত হয়ে সৈন্য সামস্তসহ পালিয়ে যায়। তার অস্ত্র শস্ত্র ও মালামাল সেনা ছাউনিতে ফেলে যায়। ইব্নুল আশআছ এগিয়ে আসেন। হাজ্জাজের পরিত্যক্ত মালামাল ও অস্ত্রশস্ত্র দখল করে নেন। অতঃপর তারই সেনাছাউনিতে রাত্রি যাপন করতে থাকেন। হাজ্জাজ বাহিনী খ্বীতের বেলা" সেখানে আগমন. করে । আশআছ বাহিনী তখন অস্ত্রশস্ত্র খুলে ঘুমোচ্ছিল। ওরা আশআছ বাহিনীর উপর হঠাৎ আক্রমণ করে। হাজ্জাজ বাহিনী এসে তাদের ঘিরে ফেলে । তাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। ইব্নুল আশআছের বহু সমর্থক নিহত হয় । আর .অনেক সমর্থক দাজলা ও দুজায়ল নদীতে ডুবে মারা যায়। হাজ্জাজ উপস্থিত হয় ইব্নুল আশআছের সেনাছাউনীতে । সেখানে ওদের যাকেই পেয়েছে হত্যা করেছে। এ পর্যায়ে বিরোধী পক্ষের প্রায় ৪০০০ সৈন্যকে সে হত্যা করে । তাদের মধ্যে অনেক নেতৃস্থানীয় ও বিশিষ্ট ব্যক্তি ছিলেন। হাজ্জাজ বাহিনী পুরোপুরিভাবে বিপক্ষের সেনা ক্যাম্প দখল করে নেয়। ৩০০ অনুসারী নিয়ে ইব্নুল আশআছ পলায়ন করেন । নিজেদের পশুপ্রাণী যবাই করে দিয়ে তারা নৌকায় চড়ে দজলা নদী পার হয় এবং বসরা চলে যায়। সেখান থেকে চলে যায় তুরক্কে এবং রাতবীলের নিকট আশ্রয় নেয়। পরবর্তীতে হাজ্জাজ ইব্নুল আশআছের সমর্থকদেরকে খুঁজতে থাকে । এবং একাকী কিংবা জোড়ায় জোড়ায় ওদেরকে হত্যা করতে থাকে৷ বলা হয়ে থাকে যে, সেই সঙ্গয়ে হাজ্জাজ ঠাণ্ডা মাথায় সঙ্ঞানে এক লক্ষ ত্রিশ হাজার লোককে হত্যা করে। নাদর ইব্ন. শুমায়ল হিশামী ইব্ন হাস্সানের বরাতে এই তথ্য উল্লেখ করেছেন । নিহত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন হযরত সাদ ইব্ন আবু ওয়াক্কাসের পুত্র মুহাম্মদ রে)। আরো বহু নেতৃস্থানীয় ব্যক্তি ও উলামা-ই-কিরাম এই যাত্রায় হাজ্জাজের হাতে নিহত হন। সর্বশেষ তার জিঘাংসার শিকার হন হযরত সাঈদ ইব্ন জুবায়র (রা) । 'ম/.211)001073.0017)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।