001161715 _আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৩ | শাবী বলেন, এরপর আমি ফিরে আসছিলাম । একটুখানি হাটার পর হাজ্জাজ আমাকে ডাকল। সে বলল, শা'বী এদিকে আসুন! তাতে আমার মনে ভয় সৃষ্টি হল। এরপর সে যে আমাকে নিরাপত্তা দিয়েছে তা আমার স্মরণ হল। আমি নিশ্চিন্ত হলাম । স্বস্তি ফিরে পেলাম । সে বলল, শা*বী! আমরা সর্বময় ক্ষমতা গ্রহণের পর জনগনের মধ্যে প্রতিক্রিয়া, ও মনোভাব কেমন লক্ষ্য করছেন ? শা“বী বলেন, আমি হাজ্জাজের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দেয়ার পূর্বে আমার প্রতি তার শ্রদ্ধাবোধ ছিল। আমি বললাম, মহান আল্লাহ্ শাসনকর্তার ভাল করুন। আপনার ক্ষমতা গ্রহণের পর আমার চোখে ঘুম নেই । নম্র ও কোমল বিষয়কে আমি কঠোর দেখতে পাচ্ছি। বদ হজমী অনুভব করছি। সর্বক্ষণ ভীত-সন্ত্স্ত থাকছি। দুশ্চিন্তা নিত্য সঙ্গী হয়ে রয়েছে। ভাল ভাল দেখতে পাচ্ছি না। হাজ্জাজ বলল, হে শা'বী! আপনি এখন চলে যান। আমি প্রস্থান করলাম । ইব্ন জারীর প্রমুখ এরূপ বর্ণনা করেছেন। আবু মিখনাক ইসমাঈল ইব্ন আবদুর রহমান সুদী সূত্রে শা'বী থেকে এরূপ বর্ণনা করেছেন। বায়হাকী (র) উল্লেখ করেন যে, শাসনকর্তা হাজ্জাজ শা“বীকে ফারায়েয বা উত্তরাধিকারিতু বিষয়ে একটি মাসআলা জিজ্ঞেস করেছিল । মাসআলাটি হল কোন মৃত ব্যক্তির শ্বাশুড়ী এবং মৃত ব্যক্তির বোন সম্পত্তি পাবে কিনা । এ বিষয়ে হযরত আবূ বকর সিদ্দীক (রা) উমার (রা), উছমান (রা), আলী (রা) এবং ইব্ন মাসউদ রো)-এর অভিমত কি ছিল ? এ বিষয়ে তাদের . প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত রয়েছে। উত্তরে শাবী অল্প সময়ের মধ্যে তাদের সকলের অভিমত তুলে ধরেছিলেন। হাজ্জাজ অবশ্য হযরত আলী (রা)-এর অভিমতটি ভাল বলে মন্তব্য করেছে, কিন্তু সে হযরত উছমান (রা)-এর অভিমত অনুযায়ী ফায়সালা দেয় । এই প্রেক্ষাপটে সে শাবী (রা)-কে মুক্তি প্রদান করে । কথিত আছে যে, এই পর্যায়ে হাজ্জাজ তার প্রতিপক্ষ ইব্নুল আসআছের সমর্থক পাঁচ হাজার লোককে হত্যা করে। সেনাপতি ইয়াধীদ ইব্ন মুহাল্সাব তাদেরকে বন্দী করে হাজ্জাজের নিকট পাঠিয়েছিলেন । . এরপর হাজ্জাজ কৃফার উদ্দেশ্যে যাত্রা করে। সে সেখানে প্রবেশ করে । অতঃপর তাদের . প্রত্যেক ব্যক্তির বায়আত গ্রহণের পূর্বে এই স্বীকারোক্তি আদায় করতে শুরু করে যে, বল “আমি নিজের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে, আমি কুফরী করেছি” । সে বলত যে, 'হা আমি কুফরী করেছি' সে তার বায়আত গ্রহণ করত। যে ব্যক্তি ওই স্বীকারোক্তি প্রদানে অস্বীকার করত তাকে হত্যা করত। এভাবে কুফরীর সাক্ষ্য দিতে অস্বীকার করায় বহুলোককে সে হত্যা করে। একজন লোককে তার সম্মুখে উপস্থিত করা হয়। লোকটি ছিল বাহ্যত দীনদার পরহেযগার। হাজ্জাজ ধারণা করেছিল যে, এই লোক তো নিজের ব্যাপারে কুফরীর সাক্ষ্য দিবেনা । হাজ্জাজ লোকটিকে প্রতারিত করার ইচ্ছা পোষণ করেছিল । তখন লোকটি বলল, আপনি কি আমার সাথে প্রতারণা করছেন ? বস্তত £ আমি এই জগতের সবচাইতে - কঠিন কাফির । আমি ফিরআওন, হামান এবং নমরূদের চাইতেও জঘন্য কাফির । বর্ণনাকারী বলেন, এই কথা শুনে হাজ্জাজ হেসে উঠল এবং লোকটিকে মুক্তি দিয়ে দিল। ইব্ন জারীর উল্লেখ করেন আবূ মিখনাফ থেকে যে হামাদানের কৰি আশাকে হাজ্জাজের ' নিকট নিয়ে আসা হল। একটি কবিতায় কবি আশা হাজ্জাজ এবং আবদুল মালিকের নিন্দা ও সমালোচনা করেছিলেন। হাজ্জাজ কবিকে একটি কবিতা আবৃত্তি করার জন্যে নির্দেশ দিল। কবি দাল (-) অন্ত্যমিলযুক্ত একটি দীর্ঘ কবিতা পাঠ করলেন। তাতে খলীফা আবদুল মালিক ইব্ন মারওয়ান এবং হাজ্জাজের প্রচুর প্রশৃসাছিলি। সিরীয় নাগরিকগণ বলছিল যে, আমীর! 9. 119,001)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।