Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ৯২. | আল-বিদায়া ওয়ান নিহায়া ভাই মুফায্যল বহু সৈন্য নিয়ে এগিয়ে আসেন, উভয় দল মুখোমুখি হয় ৷ উভয় দলে ভীষণ যুদ্ধ হয়। এক পর্যায়ে আবদুর রহমান ইব্ন আইয়াশ ও তার সাথিগণ পরাজিত হয়। শাসনর্কতা ইয়াধীদ ওদের বহু সৈন্যকে হত্যা করেন। ওদের সেনা ছাউনিতে থাকা ধন-সম্পদ দখল করে নেন এবং বন্দী লোকদেরকে হাজ্জাজের নিকট পাঠিয়ে দেন। বন্দীদের মধ্যে হযরত সাদ ইব্‌ন আবু ওয়াক্কাসের পুত্র মুহাম্মদও ছিলেন। কেউ কেউ বলেছেন যে, মুহাম্মদ ইব্ন সা'দ ইয়াধীদকে বলেছিলেন যে, আমার বাবা তোমার বাবার জন্যে যে দু'আ করেছিলেন তোমাকে তার দোহাই দিচ্ছি তুমি আমাকে ছেড়ে দাও। অতঃপর ইয়াধীদ তাকে ছেড়ে দেয়। ইব্‌ন জারীর বলেন যে, এই ঘটনার অনেক দীর্ঘ ফিরিস্তি রয়েছে। ওই যুদ্ধে বন্দী লোকদেরকে শাসনকর্তা হাজ্জাজের নিকট নিয়ে আসা হলো। ওদের অধিকাংশ লোককে সে হত্যা করে এবং কম সংখ্যক লোককে ক্ষমা করে । হাজ্জাজ বাহিনী যেদিন আশআছ বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিল সেদিন এক ঘোষক ঘোষণা দিয়েছিল যে, যারা প্রত্যাবর্তন করবে তারা নিরাপত্তা পাবে এবং যারা রায় অঞ্চলে গিয়ে মুসলিম ইব্‌ন কুতায়বার সাথে মিলিত হবে তারা নিরাপত্তা পাবে। ইব্নুল আশআছের দলে থাকা অনেক লোক অতঃপর মুসলিম ইব্ন কুতায়বার সাথে যোগ দিল। হাজ্জাজ তাদেরকে নিরাপত্তা দিয়েছিল । যারা মুসলিমের সাথে যোগ দেয়নি হাজ্জাজ ওদের খোঁজে গুপ্তচর পাঠিয়ে দেয়। খুঁজে পাওয়া বহু লোকজনকে হাজ্জাজ হত্যা করে। সর্বশেষ তার জিঘাংসার শিকার হয়েছেন হযরত সাঈদ ইব্ন জুবায়র (র)। এ বিষয়ে একটু পরে আলোচনা হবে। ইব্নুল আশআছের পরাজিত অনুসারীদের মধ্যে যারা মুসলিমের সাথে যোগ দেন তাদের মধ্যে ছিলেন হযরত শা'বী (র)। একদা হাজ্জাজ তার প্রসঙ্গে আলোচনা করছিল । তখন তাকে জানানো হল যে, শাবী (রা) তো মুসলিম ইব্‌ন কুতায়বার সাথে যোগ দিয়েছেন। হাজ্জাজ মুসলিমের নিকট চিঠি লিখল । শা“বীকে আমার নিকট পাঠিয়ে দাও। শা'বী বলেন, আমি যখন হাজ্জাজের নিকট প্রবেশ করি তাকে শাসনকর্তাসুলভ সালাম ও অভিবাদন জানাই । এরপর বললাম, শাসনকর্তা! লোকজন তো আমাকে পরামর্শ দিচ্ছে এমন . বিষয় উল্লেখ করে উর পেশ করার জন্যে যেটি মহান আল্লাহ্‌র ইলমে সত্য নয়। আন্মাহ্‌্র কসম! আমি এখানে সত্য বই মিথ্যা বলব না। পরিস্থিতি যাই হোক না কেন ? আল্লাহ্‌র কসম! আমরা আপনার বিপক্ষে বিদ্রোহ করেছি। আপনার আনুগত্য প্রত্যাখ্যান করেছি। আপনার বিরুদ্ধে যুদ্ধে সর্বশক্তি নিয়োজিত করেছি। একটুও কমতি করিনি । আমরা কিন্তু কোন শক্তিশালী দুশ্রিত্র লোক ছিলাম না কিংবা পরিপূর্ণ নেক্কার পুণ্যবান লোকও ছিলাম না। মহান আল্লাহ আপনাকে আমাদের বিরুদ্ধে সাহায্য করেছেন । বিজয় দান করেছেন। এখন আপনি আমাদের উপর শক্তিপ্রয়োগ করলে, কঠোরতা প্রয়োগ করলে তা আমাদের অপরাধের ফলশ্রুতি আমাদের কর্মফল । আর আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে সেটি হবে আপনার ধৈর্যের বহিঃপ্রকাশ । মোদ্দাকথা, আমাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেয়ার আইনগত অধিকার রয়েছে। হাজ্জাজ বলল, ওহে শাবী! বিদ্রোহী গোষ্ঠী যাদের তরবারি থেকে আমাদের তাজা রক্ত ঝরেছে। অথচ এসে বলে আমি কিছু করিনি আমি উপস্থিতও ছিলাম না তাদের সবার মধ্যে আপনি আমার সর্মধিক হয় বক বটে। এরপর সে নরল, হেশা'বী! আমি আপনাকে নিরাপত্তা দিলাম। দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।